25/06/2025
সংবাদ বিজ্ঞপ্তি
SFB এগ্রিকালচার ফার্মের মোট ২৬,১০০৳ তহবিল হতে অর্থ সম্পাদক একরামুল হক জিহাদ কর্তৃক তহবিলের প্রথম অংশ ১৪,০০০৳ ২৬/০৪/২০২৫ ইং তারিখে হস্তান্তর করার কথা থাকলেও তা বিলম্বিত হয়ে ০৫/০৫/২০২৫ ইং তারিখে ১৩,৫০০৳ সাদিয়া ইসলাম (সভাপতি)-এর নিকট হস্তান্তর করেন। পরবর্তীতে দ্বিতীয় অংশ অর্থাৎ অবশিষ্ট ১২,৬০০৳ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৫/০৫/২০২৫ ইং তারিখের মধ্যে হস্তান্তর করার নির্দেশনা থাকলেও, ২৩/০৬/২০২৫ ইং তারিখে ১০,০০০৳ হস্তান্তর করেন। অবশিষ্ট ২,৬০০৳ খুব শীঘ্রই হস্তান্তর করবেন এবং ২,৬০০৳ হস্তান্তর করলে অর্থ সম্পাদক একরামুল হক জিহাদ এর নিকট SFB-এর অর্থ সংক্রান্ত কোনো দাবি নেই।
শতদ্রু ফাউন্ডেশন SFB-এর ব্যালেন্স শিট অনুযায়ী, যারা যারা তাদের অর্থ ফেরত চেয়েছেন, তাদের প্রত্যেককে যথাযথভাবে অর্থ ফেরত প্রদান করা হয়েছে। বর্তমানে SFB-এর তহবিলে কোনো অর্থ অবশিষ্ট নেই।
অতএব, শতদ্রু ফাউন্ডেশন সকল সদস্য এখন থেকে SFB-এর তহবিল সংক্রান্ত সকল আর্থিক দায় থেকে সম্পূর্ণরূপে দায়মুক্ত।
-বার্তা প্রেরক
সাদিয়া ইসলাম (সভাপতি)
শতদ্রু ফাউন্ডেশন, বাংলাদেশ।