Retired Army Club-RAC

Retired Army Club-RAC Join Us

প্রিয় সহযোদ্ধাগন,
আসসালামু আলাইকুম।
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সৈনিক কল্যাণ সংস্থা, গাজীপুর জেলা আজ সর্বজনীন মডেল। দ্রুত সময়ের মধ্যে আমরা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সকলকে নিয়ে মডেল সংগঠন হিসেবে এগিয়ে যাচ্ছি। অসসকস গাজীপুর জেলার প্রতিটি সম্মানিত সদস্য কথায় নয়, কাজে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি কোন ভাল কাজে পরিপূর্ণতা অর্জনে প্রয়োজন লক্ষ্য স্থির করা। সেই লক্ষ্য নিয়ে আপনাদের দোয়াকে পাথেয় করে আমাদের এ

পথ চলা শুরু হয় ২০১৮ ইং সালের ১৬ই ডিসেম্বরে। এর মাঝে ভুলত্রুটি, সকল ব্যর্থতার দায় সবটুকু আমাদের। আর ভালো যা কিছু সুন্দর সৃষ্টি করেছি তা আপনাদের। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সার্বিক সহায়তায় আমাদের চিন্তা-চেতনা ও সৃষ্টিশীল ধ্যান-ধারনা বাস্তবায়নে আমি সর্বদা অবিচল। আসুন আমরা সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে গাজীপুর জেলার সকল অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের নিয়ে পাড়া, মহল্লা, গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা তথা বাংলাদেশের উন্নয়নে অবদান রাখি। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সৈনিক কল্যাণ সংস্থা, গাজীপুর জেলা গর্বের সাথে মাথা উচু করে অবস্থান করুক এ প্রত্যাশা আমাদের। আসুন, সকলে ঐক্যবদ্ধভাবে নিজেদেরকে অত্র সংগঠনে নিয়োজিত করি এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত-সমৃদ্ধ, সুন্দর অসসকস বাংলাদেশ উপহার দেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান রাব্বুল আলামিনের কাছে এ প্রার্থনা করছি। আমিন।
ধন্যবাদান্তে,
সার্জেন্ট মোঃ আহসান উল্লাহ (অবঃ)
সভাপতি
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সৈনিক কল্যাণ সংস্থা।

Address

Gazipur
1730

Alerts

Be the first to know and let us send you an email when Retired Army Club-RAC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Retired Army Club-RAC:

Share