16/05/2024
গত ৬ই মে ২০২৪ 'ডুয়েট ইনোভেশন টিম ও ছাত্র কল্যাণ দপ্তর' ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) কর্তৃক আয়োজিত "ইনোভেশন শোকেজিং" বিষয়ক কর্মশালা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় উপাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাননীয় উপ উপাচার্য এবং পরিচালক আইকিউএসি, ডুয়েট।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন ইনোভেশন অফিসার , পরিচালক ছাত্রকল্যাণ দপ্তর।
উক্ত অনুষ্ঠানে ডুয়েটের শিক্ষার্থীরা ও চাকুরীরত কর্মকর্তা কর্মচারিদের ২০ টি টীম অংশ নেয়।
সেখানে স্টুডেন্ট ক্যাটাগরি তে ১ম স্থান (চ্যাম্পিয়ন) অধিকার করেছে মোঃ ওয়ালিউর রহমান এবং মোঃ রাব্বুল আশরাফির দল।
উক্ত কর্মশালার বিচারক ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের তিন অনুষদের সম্মানিত ডিন মহোদয় বৃন্দ সহ আরো অনেক সিনিয়র স্যার।