10/01/2023
৯ জানুয়ারি সোমবার ২০২৩ইং
আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে গাজীপুর ক্লাব লিমিটেড এ রোটারি ক্লাব অব গাজীপুরের ১৪৮৫তম সাপ্তাহিক নিয়মিত সভা এবং এ বছরের ২৪তম সভা ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মুহা. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতেই রেটারি ইনভোকেশন পাঠ করেন পিপি এডভোকেট মো. মাসুদুর রহমান।
রোটারি ক্লাব, রোটার্যাক্ট ক্লাব এবং ইন্টার্যাক্টের ক্লাব এর যৌথসভা অনুষ্ঠিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট বলেন,
১) ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার হোটেল ওয়েস্টিনে সন্ধ্যা ৬ টায় Joy of Giving -TRF অনুষ্ঠিত হবে।
২) ৫৫ হাজার টাকায় রেজিস্ট্রেশন এর মাধ্যমে ১ থেকে ৪ মার্চ ২০২৩ তারিখে থাইল্যান্ডে DTTS অনুষ্ঠিত হবে।
৩) ১৭-১৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে কাঞ্চন ব্রিজ সংলগ্ন পূর্বাচলে চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ট্রেড সেন্টারে দুইদিন ব্যপী District Conference অনুষ্ঠিত হবে।
সভায় রোটার্যাক্ট ক্লাব অব গাজীপুর বনরুপার প্রেসিডেন্ট মো. মেহেদী হাসান, রোটার্যাক্ট ক্লাব অব গাজীপুর (প্রস্তাবিত) এর প্রেসিডেন্ট সজীব চৌধুরী, ইন্টার্যাক্ট ক্লাব অব গাজীপুরের প্রেসিডেন্ট লিমা আক্তার, ইন্টার্যাক্ট ক্লাব অব জয়দেবপুর গভ. হাই স্কুল এর প্রেসিডেন্ট আফরা আরজু বক্তব্য রাখেন এবং ক্লাব সদস্যদের পরিচয় করিয়ে দেন। প্রত্যেক প্রেসিডেন্টকে রোটারি ক্লাব অব গাজীপুরের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে উপহার প্রদান করা হয়।
যৌথসভায় অনুভূতি ব্যক্ত করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-
চার্টার প্রেসিডেন্ট এডভোকেট আলাউদ্দিন হোসেন, চার্টার মেম্বার অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, ক্লাব ভাইস প্রেসিডেন্ট মো. মুকছুদুর রহমান, ক্লাব নির্বাহী সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম, রোটারিয়ান নূর মুহাম্মদ রাকিব, রেটারিয়ান মাহমুদুল হাসান রকিব প্রমূখ।
উপস্থিতির লটারি বিজয়ীরা হলেনঃ-
ইঞ্জিনিয়ার মো. তোফাজ্জল হোসেন, রোটারিয়ান নূর মুহাম্মদ রাকিব এবং রোটারিয়ান মোহাম্মদুল্যাহ।
ঘোষণাঃ ক্লাব সেক্রেটারি মো. আশরাফুল আলম দোলন কম্বল ক্রয় এবং ডিস্ট্রিক্ট কনফারেন্সের রেজিস্ট্রেশনের টাকা যথাসময়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ক্লাবের পরবর্তী (১৪৮৬ তম) সভা এবং এ বছরের ২৫তম সভা ১৬ জানুয়ারি সোমবার ২০২৩ইং তারিখ সন্ধ্যা ৬:৩০টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।
সুসংবাদঃ রোটারিয়ান গোলাম মোস্তফা দাদা হাওয়াই সকলকে মিষ্টি খাওয়ান।
সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় প্রেসিডেন্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সভার মুলতবি ঘোষণা করেন।