হাতিয়া দ্বীপ সমিতি

Directions Website

হাতিয়া দ্বীপ সমিতি হাতিয়া দ্বীপ এর আদিঅন্ত যত মানুষ পৃথিবীর সকল স্থান থেকে এড হোন।

হাতিয়া দ্বীপ সমিতি,গাজীপুর আয়োজিত, শ্রীপুর এ একটি আলোচনা সভার একাংশ ♥️🥀
18/10/2026

হাতিয়া দ্বীপ সমিতি,গাজীপুর আয়োজিত, শ্রীপুর এ একটি আলোচনা সভার একাংশ ♥️🥀

 #আলহাজ্ব_ইন্জিনিয়ার_হেদায়েতুল_ইসলাম এক কিংবদন্তি মানবহিতৈষীর নাম।যার জন্ম হাতিয়া কর্মজীবন সমগ্র বাংলাদেশ।তিনি পল্লী বি...
19/06/2026

#আলহাজ্ব_ইন্জিনিয়ার_হেদায়েতুল_ইসলাম
এক কিংবদন্তি মানবহিতৈষীর নাম।যার জন্ম হাতিয়া কর্মজীবন সমগ্র বাংলাদেশ।
তিনি পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সিনিয়র প্রকৌশলী ছিলেন।
#হাতিয়া_বিদ্যুৎ
তিনি মনপুরা ও ভোলা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ দেওয়ার জন্য যান।যখন মনপুরা জাতীয় গ্রিডের বিদ্যুৎ এর জন্য সকল বন্দোবস্ত সম্পুর্ন তখন তিনি হাতিয়ার মানুষের ভাগ্য পাল্টাতে হাতিয়া যান।হাতিয়া ও মনপুরার সাবমেরিন লাইনের দূরত্ব প্লেট সীমানা বাদে এক কিলোমিটার তিনি সেটাও মাপেন।
কথা হলো তখন হাতিয়ার কিম খ্যাত
#মোহাম্মদ_আলী কি সার্বিক তত্বাবধানে থাকবে এই প্রশ্ন তার মনে। তিনি হাতিয়ার মানুষের ভাগ্য পাল্টাতে যা দরকার তাই করলেন।কিন্তু মোহাম্মদ আলী ডিরেক্ট না করলেন।বললেন তিনি সরাসরি সাবমেরিন লাইনে হাতিয়া বিদ্যুৎ নিতে চাননা।তিনি জেনারেটর বা স্টীম ইঞ্জিন চালিত বিদ্যুৎ সাপ্লাই দিবেন।
আজ যদি পল্লী বিদ্যুত এর জন্য সকল বন্দোবস্ত করতো তাহলে আজীবন হাতিয়ার মানুষ সুবিধা পেতো এবং ইউনিট বিল কম আসতো।
আমরা হাতিয়াবাসি আর কতো বছর পরে এমন একজন হাতিয়ার মানুষের জন্য চিন্তা করা মহামানব পাবো কে জানে।
সমগ্র হাতিয়ার মানুষের অন্তর থেকে ধিক্কার জানাই এই সৈরাচার আলীর প্রতি এক আকাশ ঘৃণা রইলো।
হাতিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, হাতিয়া দ্বীপ সমিতি গাজীপুর এর সভাপতি #মরহুম_আলহাজ্ব_হেদায়েতুল_ইসলাম এর শোকসভা ও দোয়ার আয়োজনে তাহার বর্ণাঢ্য কর্মজীবন ও হাতিয়ার মানুষের জন্য চিন্তা ও পরিকল্পনা শুনে আমরা স্তব্ধ হয়ে গেলাম।
ভালো থাকুন ওপারে হে মহামানব❤️‍🩹

সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম, আমাদের সমিতির মাননীয় সভাপতি মহোদয়ের ইহদাম ত্যাগে আমরা শোকাহত, ওনার রূহের মাগফিরাত ...
17/06/2026

সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম, আমাদের সমিতির মাননীয় সভাপতি মহোদয়ের ইহদাম ত্যাগে আমরা শোকাহত, ওনার রূহের মাগফিরাত কামনার্থে আগামী ১৯ জুন শুক্রবার একটি দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করুন।
সময়ঃ বিকাল ৪ ঘটিকা,
স্থানঃ জনাব তৌহিদ সাহেবের অফিস, ইঞ্জিনিয়ার'স বিল্ডিং, ঢাকা বুক সেন্টার এর বিপরীত সাইডে। জয়দেবপুর, গাজীপুর।

14/06/2026

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকায় একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী তরুণীর মা জাহাজমারা থানায় রান্নার কাজ করতেন। সেই সুবাদে মেয়েটি সেখানে যাতায়াত করত। অভিযোগে বলা হয়েছে, একদিন মেয়েটিকে একা পেয়ে এক পুলিশ কর্মকর্তা তাকে ধর্ষণ করেন।

ঘটনাটির সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হোক। অভিযোগ প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রভাব যেন ন্যায়বিচারের পথে বাধা না হয়।

ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার চাই
হাতিয়া দ্বীপ সমিতি Bangladesh Nationalist Party-BNP Tarique Rahman bdnews24.com

শোক সংবাদঃহাতিয়া দ্বীপ সমিতি, গাজীপুর এর সম্মানিত সভাপতি জনাব প্রকৌশলী হেদায়েতুল ইসলাম অবঃ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাংল...
31/05/2026

শোক সংবাদঃ
হাতিয়া দ্বীপ সমিতি, গাজীপুর এর সম্মানিত সভাপতি জনাব প্রকৌশলী হেদায়েতুল ইসলাম অবঃ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আজ ৩১ মে ২০২৬ রবিবার সকাল ১০:৩০ টায় এই ধরাধাম এর সফর শেষ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাযে জানাজা আজ বাদ আসর
জয়দেবপুর বটতলী সালনা রোডে অবস্থিত ওনার নিজ বাড়ীর সামনে অনুষ্ঠিত হবে। আসুন আমরা সবাই উক্ত জানাযায় শরীক হয়ে ওনার রূহের মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।

23/05/2026

হাতিয়া উপজেলা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করি
নলচিরা ঘাট মাদকের ভয়াবহতা এমন এক পর্যায়ে চলে গেছে মনে হচ্ছে এখানে কারখানা।
আরো আচার্য হলো মনে হয় এখানে নাই প্রশাসন, নাই সাংবাদিক।
আমার প্রশ্ন হলো বাংলাদেশ প্রতিটি স্থানে মাদকের অভিযান চলমান, নালচিরা ঘাটে অভিযান অথবা প্রশাসনের নাই তৎপরতা।
এবং যারা এই মাদকের সাথে জড়িত তারা সবাই আওয়ামীলীগ এবং সকলের বিরুদ্বে একাদিক হত্যা মামলা সহ জালাও পুড়াও সন্ত্রাসী কার্যক্রমের সাথ জড়িত অভিযোগ রয়েছে।
বরং তারা অহংকারের সাথে দিব্বি আরামছে বলে বেড়াচ্ছে প্রশাসনকে আমরা চালাই।
ব্যবসায়ীদের চিহ্নিতকরণ: স্থানীয় মাদক ব্যবসায়ী এবং চোরাকারবারিদের তথ্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সহায়তা করা উচিত।
প্রশাসনের জোরালো অভিযান: পুলিশ ও স্থানীয় প্রশাসনের উচিত এলাকাভিত্তিক সাঁড়াশি অভিযান চালানো এবং অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। হাতিয়া সোসাইটি হাতিয়া দ্বীপ সমিতি

♥️🥀
19/05/2026

♥️🥀

অভিনন্দন ও শুভেচ্ছা _
দ্বীপের মানুষের প্রাণের সংগঠন.... হাতিয়া দ্বীপ সমিতি ,ঢাকা-এর নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা—
🔹 সভাপতি
অধ্যাপক ডা. মো. জাহেদুল আলম
🔹 সাধারণ সম্পাদক
ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল হক

হাতিয়া দ্বীপ সমিতি” শুধু একটি সংগঠন নয়, এটি পুরো হাতিয়া দ্বীপের মানুষের আশা, ভরসা ও ভালোবাসার একটি ঠিকানা।
দ্বীপের মানুষের অধিকার, উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা বিভিন্ন মহল এবং সরকারের কাছে তুলে ধরার ক্ষেত্রে এই সংগঠন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
হাতিয়ার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে মানুষের পাশে থেকে কাজ করার মাধ্যমে সংগঠনটি সবার আস্থার জায়গায় পরিণত হয়েছে।
বার্ষিক সাধারণ সভা–২০২৬ এর মাধ্যমে গঠিত নতুন কমিটির হাত ধরে সংগঠনটি আরও শক্তিশালী হবে এবং হাতিয়ার মানুষের স্বপ্ন ও প্রত্যাশা বাস্তবায়নে আরও অগ্রণী ভূমিকা রাখবে— এই প্রত্যাশা রইলো।

নতুন নেতৃত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।
ঐক্যবদ্ধ হাতিয়া, সমৃদ্ধ হাতিয়া গড়ার পথচলা আরও এগিয়ে যাক এটিই প্রত্যাশা।

Md. Ripaj Uddin Mamun Muhammad Yunus
#হাতিয়া_দ্বীপ_সমিতি #হাতিয়া
#হাতিয়ার_গর্ব #নতুন_কমিটি #অভিনন্দন #উন্নeveryone

৫ আগস্টের পর হাতিয়ার প্রাপ্তির খাতা অনেক তা দ্বীপ সমিতির প্রচেষ্টায় হয়েছে কিন্তু বর্তমান এমপির সাথে একাধিকবার বসার চেষ্ট...
15/05/2026

৫ আগস্টের পর হাতিয়ার প্রাপ্তির খাতা অনেক তা দ্বীপ সমিতির প্রচেষ্টায় হয়েছে কিন্তু বর্তমান এমপির সাথে একাধিকবার বসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি তিনি দাম্বিক আর হাফিজমার্কা না হলে হাতিয়াবাসী আরো অনেক কিছু পেত! যদিও তিনি কিছু কিছু ক্ষেত্রে (নদী ভাঙ্গন রোধ, সীট্রাক, ফেরী) নিজে নিজে চেষ্টা করেছেন আর কিছু বিষয় তিনি জানতেন না!

ইন্টারিম গর্ভমেন্টের সময়ে তার অলিখিত একসেস ও ক্ষমতা ছিল কিন্তু সেটা পুরোপুরি কাজে লাগানো যায়নি! তিনি যে কী চাই আর কী করেন সেটাই বুঝিনা!

দ্বীপ সমিতি যেসব কাজের তদবির করেছিল
১. হাতিয়াতে নদী বন্দর ঘোষণা করানো
২. নোয়াখালী টু হাতিয়ার সীট্রাক নিয়মিত চলাচল, ভাড়া ন্যায়্যতা।
৩. চট্টগ্রাম টু হাতিয়া নিয়মিত লঞ্চ সার্ভিস।
৪. ঢাকা টু হাতিয়া নিয়মিত লঞ্চ এবং সরকারি লঞ্চ সার্ভিস।
৪. সাবেক সচিব রশিদুল হাই স্যারকে দিয়ে বয়ারচরে পুরাতন ব্রীজ ভেঙে নতুন ব্রীজ এবং হাতিয়ার রাস্তা ঘাটের জন্য বরাদ্দ।
৫. হাতিয়াতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্হাপন।
৬. পর্যটন করপোরেশন এর ৪৮ কোটি টাকার প্রজেক্ট বাস্তবায়ন।
৭. দ্বীপ এতিমখানা ভবন নির্মান সহ ৫০ জন এতিমের দায়িত্ব।
৮. ভাসানচরে সীমানা বিরোধ মামলা।
৯. হাতিয়াকে ৩টি উপজেলা করে জেলা করার জন্য কেবিনেট সেক্রেটারিকে চিঠি প্রদান।
১০.হাতিয়াতে ফেরী সার্ভিস চালু করানো!
১১. পুরো হাতিয়ার টেকসই নদী ভাঙ্গন রোধের প্রচেষ্টা!

তবুও আরো কিছু কাজ বাকি ওগুলোও দ্বীপ সমিতিকেই করতে হবে, কারন তারা ক্ষমতা ও লোক দেখানোর জন্য কাজ করেনা! দায় কেবল তাদের বাকিদের কাজ ক্রেডিট নেওয়া! বাকি কাজগুলো হল

১. নতুন ২টি উপজেলা করে হাতিয়াকে জেলা করানো।
২. হাতিয়াতে গভীর সমুদ্র বন্দর স্হাপন।
৩. পর্যটন ও ব্লুইকোনমির ভিত্তিতে ইপিজেড করানো।
৪. হাতিয়াতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্হাপন।
৫. হাতিয়ার উত্তর পশ্চিমে সীমানা বিরোধ নিষ্পত্তি এবং ক্রসড্যাম স্হাপন।

আমরা আশাবাদী এমপি ইগো ফেলে দিয়ে আমাদের সাথে কাজ করবেন, তখন দ্বীপ সমিতির কাজ আরো সহজ হয়ে যাবে।
হাতিয়া দ্বীপ সমিতি
#ইজাজ,ঢাকা

Address

College Gate
Gazipur
1710

Alerts

Be the first to know and let us send you an email when হাতিয়া দ্বীপ সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share