20/07/2026
আলহামদুলিল্লাহ!
গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং আইইউবিএটি সম্মিলিত শিক্ষার্থী পর্ষদের যৌথ উদ্যোগে সফলভাবে চট্টগ্রামের বাঁশখালীর ৪ নং পুকুরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড (চাপাছড়ি গ্রাম) এবং ৭ নং ওয়ার্ড (হিলসা গ্রাম)-এ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আপনাদের আন্তরিক সহযোগিতা, দোয়া এবং ভালোবাসার কারণেই এই মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। প্রতিটি সহায়তা পৌঁছে গেছে এমন কিছু মানুষের কাছে, যারা এই কঠিন মুহূর্তে সবচেয়ে বেশি সাহায্য প্রত্যাশী ছিলেন।
বিশেষভাবে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি—
কামারপাড়া স্কুলের বিশেষ কিছু শিক্ষার্থী
২৩৩ ব্যাচের মেকানিক্যাল ডিপার্টমেন্টের রাজ
গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সকল সদস্য
আইইউবিএটি সম্মিলিত শিক্ষার্থী পর্ষদের সকল সদস্য
এবং সকল শ্রদ্ধেয় দাতা, দূরদর্শী স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের।
আপনাদের এই ভালোবাসাকে সম্বল করেই আমরা ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগে এবং যেকোনো মানবিক প্রয়োজনে একযোগে মানুষের পাশে দাঁড়াতে চাই।
আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং বন্যাদুর্গত সকল মানুষকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দান করুন। আমীন। 🤲🇧🇩
যৌথ পরিচালনায়: গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও আইইউবিএটি সম্মিলিত শিক্ষার্থী পর্ষদ (IUBAT United Student Council)