প্রস্ফুটন

প্রস্ফুটন শিক্ষা ও সমাজকল্যাণ সংঘ

মোঘল শাসন থেকে বৃটিশ শাসন, পাকিস্তানী শাসন থেকে বাংলাদেশ- সকল ইতিহাস মিশে আছে আমাদের এই মাটিতে। প্রিয় মাটিতে এখনো আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সুঘ্রাণ। আমঝুপি নীলকুঠি, ভাটপাড়া নীলকুঠি এখনো বুকে ধারণ করে আছে বৃটিশ শাসনের শেষ চিহ্ন। ছেউড়িয়ার বুকে শায়িত মরমী সাধক লালন ফকির। শিলাইদহ দাঁড়িয়ে আছে আপ্লুত রবীন্দ্র-কাব্য হয়ে। লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের অন্তিম নিবাস। মুজিবনগর আম্রকানন দাঁড়িয়ে আছে স্

বাধীনতার অভ্রান্ত ইতিহাস হয়ে। একাত্তরে এই মাটিই হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী। যুগে যুগে এই মাটি পরিচয় পেয়ে এসেছে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে।

আমাদের ইতিহাস গর্বিত যুগান্তরের কথা বলে। কখনো নদীয়া, কখনো কুষ্টিয়া নামে রচিত সেই গর্বিত ইতিহাস। কালের বিবর্তনে পাল্টেছে মানচিত্র। নদীয়া ভেঙে জন্ম নিয়েছে বৃহত্তর কুষ্টিয়া, কুষ্টিয়া ভেঙে মেহেরপুর। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ও ক্ষুদ্রতম জেলা মেহেরপুরের একটি উপজেলার নাম গাংনী- যা যুগে যুগে শুধু গর্বিত ইতিহাসেরই অংশীদার হয়েছে, বাস্তব উন্নয়নের অংশীদার হতে পারে নি কখনো।

এই মাটির প্রতি মমতা, মাটির মানুষের প্রতি ভালবাসা থেকে অনেকের মনেই স্বপ্ন জাগে মাটি ও মানুষের জন্য কিছু করার। অজস্র বিচ্ছিন্ন স্বপ্ন বিচ্ছিন্নই থেকে যায়। গাংনী উপজেলার একদল বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী একত্রিত করতে পেরেছে তাদের বিচ্ছিন্ন স্বপ্নগুলোকে। তাদের সমন্বিত স্বপ্ন থেকে আসে পরিকল্পনা। শিক্ষা-নির্ভর সেই সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করতে ২০১৩ সালের ৭ জুন জন্ম নেয় একটি ছাত্র কল্যাণমূলক সংগঠন। নাম- STUDENTS’ WELFARE ASSOCIATION (SWA).

‘শিক্ষা ও ঐক্যে আনি আঞ্চলিক মুক্তি’ স্লোগান নিয়ে পথচলা শুরু হয় এই সংগঠনের। পথচলার প্রথম বছরেই শিক্ষার্থী-শিক্ষক, অত্র এলাকার গুণীজন ও শিক্ষানুরাগী মানুষের অনুপ্রেরণায় সংগঠনটিকে নতুন করে ভাবতে হয় কার্যক্রমের পরিধি নিয়ে। সংগঠনটি সিদ্ধান্ত নেয় শিক্ষার পাশাপাশি সরাসরি সমাজকল্যাণে অংশগ্রহণের। কার্যক্রমের পরিসীমা পরিবর্ধনের ফলে সংগঠনের নতুন নামকরণের প্রয়োজন অনুভূত হয়। ২০১৪ সালের ২ জুলাই সংগঠনটির নতুন নামকরণ করা হয়। ‘প্রস্ফুটন শিক্ষা ও সমাজকল্যাণ সংঘ’ নামে শুরু হয় অভিন্ন স্বপ্ন নিয়ে আরো প্রসারিত পথচলা।

অরাজনৈতিক, অলাভজনক, বেসরকারী আঞ্চলিক সমাজসেবামূলক এই সংগঠনটি স্বপ্ন দেখে একটি সচেতন আলোকিত সমাজ গঠনের। শিক্ষাগত ও সামাজিক কর্মকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণের মাধ্যমে গাংনী উপজেলার পিছিয়ে পড়া জনপদের মেধা, মনন ও সম্ভাবনার যথাযথ প্রস্ফুটন এবং অত্র এলাকাকে একটি প্রগতিশীল এবং আদর্শ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে সংগঠনটি বদ্ধপরিকর।

02/08/2025

জরুরী ভিত্তিতে মুমূর্ষ রোগীর জন্য রক্তের প্রয়োজন।
রোগের সমস্যা : মুখমণ্ডলীয় ক্যান্সার
রক্তের গ্রুপ : B-(ve)
পরিমাণ : ১ ব্যাগ
কারন : ক্যান্সার অপারেশন
স্থান :ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল (ধানমন্ডি)
তারিখ :৪/৮/২৫ দুপুর ২টা
যোগাযোগ : 01710643401

10/04/2025

এসএসসি-২০২৫ পরিক্ষার্থীদের জন্য প্রস্ফুটনের পক্ষ থেকে শুভকামনা রইল।

30/03/2025
12/10/2024

একটি মানবিক আবেদন
আসসালামু আলাইকুম
আমাদের প্রস্ফুটন এর প্রাক্তন সদস্য গালিব।
গালিবের মেজআব্বা বেশ কিছুদিন যাবত খুবই অসুস্থ। ২৯/০৭/২৪ তারিখে উনার ক্যান্সার ধরা পড়ে।ডঃ মাসুদুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ কে দেখানোর পরামর্শ দিলে উনাকে রাজশাহী মেডিকেল এ ভর্তি করানো হয়।বর্তমানে উনার হাত পা ফুলে গেছে অস্বাভাবিক ভাবে।রাজশাহী হাসপাতালে চিকিৎসা করানোর পর কিছুটা সুস্থ হয় উনি।এরপর ০৯ তারিখে ছাড়পত্র দিয়ে বাইরে ক্যান্সার বিশেষজ্ঞ কে দেখিয়ে চিকিৎসা নিতে বলেন।অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হওয়ায় এই শেষ চিকিৎসা করানোর জন্য যে টাকার প্রয়োজন তা তার পক্ষে বহন করা কষ্টসাধ্য। আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যদি কেউ সহযোগিতা করতে ইচ্ছুক থাকেন তাহলে সহযোগিতা করলে আমাদের অনেক উপকার হবে।আমরা পারিবারিক ভাবে যতটা পারছি করার চেষ্টা করছি।
আপনাদের সুবিধার জন্য আমি আমার পোষ্টে রির্পোট গুলো সংযুক্ত করে দিয়েছি।
ইনশাল্লাহ টাকা যোগাড় হলে যত দ্রুত সম্ভব ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হবে।

Bkash/Nagad: 01635095854
Rocket: 016350958546

Bank Details:
Md Abdullah Al Galib
Bank A/C No: 1311011119702
Mutual Trust Bank(MTB)
Jubliee road branch

মোঃআব্দুল্লাহ আল গালিব
সহযোগিতা করেত না পারলে শেয়ার করে অন্যকে সহযোগিতা করার সুযোগ করে দিন ধন্যবাদ।

'প্রস্ফুটন কার্যনির্বাহী পর্ষদ-২০২৪-২৫' প্রকাশিত হলো। তোমাদের মতো একঝাঁক অদম্য মেধাবী শিক্ষার্থীদের হাতে হাত রেখে প্রস্ফ...
28/09/2024

'প্রস্ফুটন কার্যনির্বাহী পর্ষদ-২০২৪-২৫' প্রকাশিত হলো। তোমাদের মতো একঝাঁক অদম্য মেধাবী শিক্ষার্থীদের হাতে হাত রেখে প্রস্ফুটনের আগামীর দিনগুলো ঋদ্ধ হোক আকাশচুম্বি সাফল্যের জয়গানে, আমাদের এই প্রত্যাশা।

09/09/2024

Here is our ultimate winner 🏆🏆
প্রস্ফুটন - কে ধন্যবাদ আমাদের কৃতী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য।

Hello students...
তোমাদের সাথেও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন নতুন প্রোগ্রাম আর এত্ত এত্ত গিফট নিয়ে!

Still then.. stay tuned ✨✨✨

Address

Gangni
7110

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 21:00

Telephone

01712507926

Alerts

Be the first to know and let us send you an email when প্রস্ফুটন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to প্রস্ফুটন:

Share