Govt. Shahid Suhrawardy College Rover Scout Group

Govt. Shahid Suhrawardy College Rover Scout Group ⚜️ Once a Rover Always a Rover ⚜️

Happy Birthday! May every day of yours be filled with joy, love, and peace. wish for your days ahead to be filled with g...
29/08/2026

Happy Birthday! May every day of yours be filled with joy, love, and peace. wish for your days ahead to be filled with good health, success, and laughter.

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম মৃত্যু বার্ষিকী।সাম্য, মানবতা ও প্রেমের অমর বাণী প্রচারক জাতীয় কবি কাজী নজরুল ইস...
29/08/2026

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম মৃত্যু বার্ষিকী।সাম্য, মানবতা ও প্রেমের অমর বাণী প্রচারক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

সম্প্রতি নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজ র...
27/08/2026

সম্প্রতি নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজ রোভার স্কাউট গ্রুপ গভীরভাবে শোকাহত।

২২ আগস্ট থেকে সারা দেশে ১ বছর ও তদূর্ধ্ব (গর্ভবতী মা ছাড়া) সকল নাগরিককে ওরাল কলেরা টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।এরই...
27/08/2026

২২ আগস্ট থেকে সারা দেশে ১ বছর ও তদূর্ধ্ব (গর্ভবতী মা ছাড়া) সকল নাগরিককে ওরাল কলেরা টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ সূর্যের হাসি ক্লিনিক, গেন্ডারিয়া, ঢাকা-য় টিকাদানে সহযোগিতা এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার সন্দীপ কুন্ডু, শরিফুল ইসলাম এবং গার্ল-ইন রোভার সামিরা তাসনিম।
২৭ আগস্ট, ২০২৬

ইদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজে কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও স্বরচিত কবিতা পাঠ বিষয়ে প্রতিয...
26/08/2026

ইদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজে কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও স্বরচিত কবিতা পাঠ বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার ও গার্ল-ইন-রোভারা সাফল্যের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন স্থান অর্জন করে।

স্বরচিত কবিতায় প্রথম স্থান অর্জন করে রোভার নুসরাত জাহান মীম ও তৃতীয় স্থান অর্জন করে মীম তাসিন। কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে রোভার শরিফুল ইসলাম। বিজয়ীদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অফুরান অভিনন্দন।
২৬ আগস্ট, ২০২৬

আজ ২৬ আগস্ট, বুধবার পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী/সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ...
26/08/2026

আজ ২৬ আগস্ট, বুধবার পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী/সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও দু'আ মাহফিলের আয়োজন করে সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজ। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াছমিন এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শৃঙ্খলার দায়িত্ব পালনে সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার শরিফুল ইসলাম, সন্দীপ কুন্ডু ও গার্ল-ইন-রোভার মীম তাসিন এবং নুসরাত জাহান মীমের উচ্ছ্বসিত অংশগ্রহণ ছিল।

শোক সংবাদঃসরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রাক্তন সিনিয়র রোভার মেট মোঃ মাসুদুল আলম এর মমতাময়ী মা ...
26/08/2026

শোক সংবাদঃ
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রাক্তন সিনিয়র রোভার মেট মোঃ মাসুদুল আলম এর মমতাময়ী মা গতকাল বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজ রোভার স্কাউট গ্রুপ গভীরভাবে শোকাহত।

🌙 পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী ﷺ 🌙প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর আগমনে আলোকিত হোক প্রতিটি হৃদয়।তাঁর ভালোবাসা ও আদর্শে আমাদের...
26/08/2026

🌙 পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী ﷺ 🌙
প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর আগমনে আলোকিত হোক প্রতিটি হৃদয়।
তাঁর ভালোবাসা ও আদর্শে আমাদের জীবন হোক সুন্দর ও শান্তিময়।
ঈদ-ই- মিলাদুন্নবী ﷺ মোবারক! 🤍

২২ আগস্ট থেকে দেশব্যাপী চলমান কলেরা টিকাদান কর্মসূচিতে সারা দেশে ১ বছর ও তদূর্ধ্ব (গর্ভবতী মা ছাড়া) সকল নাগরিককে ওরাল ক...
25/08/2026

২২ আগস্ট থেকে দেশব্যাপী চলমান কলেরা টিকাদান কর্মসূচিতে সারা দেশে ১ বছর ও তদূর্ধ্ব (গর্ভবতী মা ছাড়া) সকল নাগরিককে ওরাল কলেরা টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সূর্যের হাসি ক্লিনিকে টিকাদান ও শৃঙ্খলার দায়িত্ব পালন করেন সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার সন্দীপ কুন্ডু ও গার্ল ইন রোভার মীম তাসিন এবং সুমাইয়া আফরিন।

২৫ আগস্ট, ২০২৬ ইং

সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক জীবন। “বৃক্ষ লাগান, পরিবেশ বাঁচান‌” এই স্লোগানকে সামনে নিয়ে ২৪/০৮/২০২৬, সোমবার সরকারি শহীদ ...
25/08/2026

সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক জীবন।

“বৃক্ষ লাগান, পরিবেশ বাঁচান‌” এই স্লোগানকে সামনে নিয়ে ২৪/০৮/২০২৬, সোমবার সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজ রোভার স্কাউট গ্রুপ বৃক্ষরোপন কর্মসূচি - ২০২৬ পালন করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন, রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক সুমী আক্তার, রোভার স্কাউট লিডার মনোজ মন্ডল এবং সবুর আলম খন্দকার। রোভারদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে এ কর্মসূচি।

Address

Laxmibazar
Gandaria
1000

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Shahid Suhrawardy College Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Govt. Shahid Suhrawardy College Rover Scout Group:

Shortcuts

Share