সৃজনশীল গাইবান্ধা - Creative Gaibandha

Call Directions Website Contact the organization

সৃজনশীল গাইবান্ধা - Creative Gaibandha স্বাদে ভরা রসমঞ্জুরীর ঘ্রাণ চরাঞ্চলের ভুট্টা-মরিচ গাইবান্ধার প্রাণ
(1)

অদ্য ২৩ আগস্ট ২০২৬ তারিখ, গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ড. মো: মনিরুজ্জা...
23/08/2026

অদ্য ২৩ আগস্ট ২০২৬ তারিখ, গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ড. মো: মনিরুজ্জামান।

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাইবান্ধা জেলার রাজস্ব প্রশাসনের অধীন অফিস সহায়ক পদে ৬৪ (চৌষট্টি)...
20/08/2026

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাইবান্ধা জেলার রাজস্ব প্রশাসনের অধীন অফিস সহায়ক পদে ৬৪ (চৌষট্টি)টি এবং নিরাপত্তা প্রহরী পদে ০২ (দুই)টি মোট ৬৬ (ছেষট্টি)টি পদে জনবল নিয়োগের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ২১/০৮/২০২৬ তারিখের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

০২। লিখিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

29/06/2026
01/05/2026

লাখো মানুষের সময়ের দাবী
বালাশী টু বাহাদুরাবাদ সেতু

শ্রদ্ধা, ভক্তি আর পবিত্রতার মিলনে অষ্টমী স্নান—মঙ্গলময় হোক সবার জীবন। 🌸ছবি: কুদ্দুস আলম
26/03/2026

শ্রদ্ধা, ভক্তি আর পবিত্রতার মিলনে অষ্টমী স্নান—
মঙ্গলময় হোক সবার জীবন। 🌸

ছবি: কুদ্দুস আলম

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, গাইবান্ধা কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও পুরস্কার বিতরণ...
26/03/2026

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, গাইবান্ধা কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাইবান্ধার বিজয় স্তম্ভ প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।
26/03/2026

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাইবান্ধার বিজয় স্তম্ভ প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

২৫ মার্চের কালরাত—বেদনা, স্মৃতি আর দায়িত্বের এক গভীর উপলব্ধির দিন।গাইবান্ধায় বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের দাবি...
25/03/2026

২৫ মার্চের কালরাত—বেদনা, স্মৃতি আর দায়িত্বের এক গভীর উপলব্ধির দিন।
গাইবান্ধায় বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে আয়োজিত আলোচনা, কবিতা, গণসংগীত ও আলোর মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উচ্চারিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণের অঙ্গীকার।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রদীপ প্রজ্জ্বলন আর আলোর মিছিলে যেন প্রতিধ্বনিত হয়েছে একটাই বার্তা—
ইতিহাস ভুলে নয়, সংরক্ষণেই ভবিষ্যৎ প্রজন্মের পথচলা।

#কালরাত #২৫মার্চ #মুক্তিযুদ্ধ #গাইবান্ধা #বধ্যভূমি #স্মৃতিসৌধ #আলোরমিছিল #ইতিহাসসংরক্ষণ

গাইবান্ধায় রাতেও পাম্পে তেল নিতে ভিড়।
24/03/2026

গাইবান্ধায় রাতেও পাম্পে তেল নিতে ভিড়।

গাইবান্ধা শহর তাঁকে চিনত এক নামেই— বাংলার মা। এই নামটি দিয়েছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। নিজের নাম বেগম জহুরা খা...
16/12/2025

গাইবান্ধা শহর তাঁকে চিনত এক নামেই— বাংলার মা। এই নামটি দিয়েছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। নিজের নাম বেগম জহুরা খাতুন যেন আড়ালেই থেকে গিয়েছিল।

মহান মুক্তিযুদ্ধের সময় রৌমারী ও রাজিবপুর এলাকায় তিনি দীর্ঘদিন মুক্তিযোদ্ধাদের খাওয়া ও থাকার ব্যবস্থা করেন। কঠিন সময়ে তাঁর মমতা ও সাহস জুগিয়েছিল অনেক তরুণ যোদ্ধাকে।

স্বাধীনতার এই পথেই তিনি হারান তাঁর স্বামী এম.এ. গণি মিয়া ও পিতা আব্দুস সামাদ ওয়াজীকে। তবু সব কষ্ট নীরবে বয়ে নিয়ে তিনি ছিলেন দৃঢ় ও অবিচল।

তিনি গাইবান্ধার বরেণ্য মুক্তিযোদ্ধা ও নন্দিত সাংবাদিক, সাপ্তাহিক গণপ্রহরী সম্পাদক এস.কে মজিদ মুকুল এবং একসময়ের তুখোর ফুটবলার হিরোর মা।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ বিজয়ের দিনে তিনি চলে গেলেন না ফেরার দেশে।

বিদায় বাংলার মা। তোমার মমতা চিরস্মরণীয় হয়ে থাকবে তোমার আদরের খসরুর হৃদয়ে।

তথ্য ও ছবি: খুরশিদ বিন আতা খসরু

Address

Gaibandha
Gaibandha
5700

Alerts

Be the first to know and let us send you an email when সৃজনশীল গাইবান্ধা - Creative Gaibandha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সৃজনশীল গাইবান্ধা - Creative Gaibandha:

Shortcuts

Share