11/09/2026
গাইবান্ধার বালাসীতে একটা সেতুর জন্য প্রার্থনা আজকের নয়। "যুগ-যুগ" শব্দটা এ আন্দোলনের স্থায়ীত্বকালকে ডিনোট করার জন্য যুগোপযোগী বলে মনে করছি। কোন এক কালে আস্ত একটা ট্রেন ভেসে ভেসে ব্রম্মপুত্র ক্রস করত! রুপকথার মত শোনায়, না? রুপকথা নয়। সত্যি।
ওয়াগন ফেরীর মাধ্যমে আস্ত একটা ট্রেন গাইবান্ধা টু জামালপুর যাতায়াত করতো। তখন যমুনা সেতু ছিল না। ডিপ নর্থ বলতে যে জেলাগুলো ছিল সেগুলোর অনেক কিছুই এই ওয়াগন ফেরীর উপর ডিপেন্ড করত।
যুগ বদলেছে। সেতু হয়েছে। জনগন বেড়েছে। চাহিদা বেড়েছে। কর্মযজ্ঞ বেড়েছে। বেড়েছে বললে ভুল হয়, প্রচন্ড কিংবা অস্বাভাবিক রকমের বেড়েছে। এ প্রেক্ষাপটেই প্রতিষ্ঠিত রুপ পায় বালাসি- দেওয়ানগঞ্জ সেতুর দাবিতে গড়ে ওঠা আন্দোলনটি।
এ আন্দোলনকে নতুন করে নীতিনির্ধারকদের টেবিলে নিতে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বৃদ্ধিবৃত্তিক পন্থায় যতজন হেটেছেন তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের হেদায়েতুল ইসলাম বাবু ভাই। তিনি একজন প্রতিষ্ঠিত এবং স্বনামধন্য জাতীয় পর্যায়ের সাংবাদিক ও লেখক। তার অসামান্য প্রচেষ্টায় বালাসী সেতু ঘিরে সমাজের বিভিন্ন পেশার মানুষের চিন্তাগুলো পুস্তক আকারে সংকলিত হয়েছে। তিনি গাইবান্ধাবাসীর দাবিকে বুদ্ধিবৃত্তিক পর্যায়ে নিয়ে গেছেন।
বইটি সংগ্রহ করতে - 01728703699