NYM Youth Foundation

NYM Youth Foundation অরাজনৈতিক, যুব উন্নয়ন মুলক,একটি জাতীয় সংগঠন।

শুভেচছা
05/12/2025

শুভেচছা

NYM Youth Foundation এর গাভী  পালন প্রশিক্ষণের নিউজ দৈনিক পূর্বকোণে
02/12/2025

NYM Youth Foundation এর গাভী পালন প্রশিক্ষণের নিউজ দৈনিক পূর্বকোণে

এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের পারিবারিক গাভী পালন প্রশিক্ষণ : আত্মনির্ভরতার নব দিগন্ত শিরোনানে, সরকারি নিবন্ধিত অরাজনৈতিক ...
27/11/2025

এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের পারিবারিক গাভী পালন প্রশিক্ষণ : আত্মনির্ভরতার নব দিগন্ত শিরোনানে,

সরকারি নিবন্ধিত অরাজনৈতিক যুব উন্নয়নভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন, NYM Youth Foundation নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল ইয়ুথ ফাউন্ডেশন উদ্যোগে, যুব উন্নয়ন অধিদপ্তরের আর্থিক সহায়তায়, বেকারত্ব কমানোর লক্ষ্যে ৬ দিনের গাভী পালন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের বিভিন্ন প্রকাশিত নিউজ কাটিং...

এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের পারিবারিক গাভী পালন প্রশিক্ষণ : আত্মনির্ভরতার নব দিগন্ত সরকারি নিবন্ধিত অরাজনৈতিক যুব উন্নয়...
23/11/2025

এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের পারিবারিক গাভী পালন প্রশিক্ষণ : আত্মনির্ভরতার নব দিগন্ত

সরকারি নিবন্ধিত অরাজনৈতিক যুব উন্নয়নভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল ইয়ুথ ফাউন্ডেশন উদ্যোগে, যুব উন্নয়ন অধিদপ্তরের আর্থিক সহায়তায়, বেকারত্ব কমানোর লক্ষ্যে ৬ দিনের গাভী পালন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮/১১/২০২৫ তারিখ থেকে ২৩/১১/২০২৫ তারিখ পর্যন্ত,অনুষ্ঠিত ৬ দিনের গাভী পালন প্রশিক্ষণে, পটিয়া উপজেলার ৩০ জন বেকার যুবক যুবতী অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা পারিবারিকভাবে গাভী পালণে দক্ষতা অর্জন করে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করবে মনে করেন আয়োজনরা।

জানা গেছে :প্রশিক্ষণকালীন প্রত্যেককে ৬০০ টাকা যাতায়াত ভাড়া এবং প্রশিক্ষণ শেষে সরকারি স্বীকৃত সার্টিফিকেট দেওয়া হবে।

এ শিক্ষামূলক উদ্যোগ পটিয়ার যুবক যুবতীরা আর্থিক দক্ষতা বৃদ্ধি আর কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে, যা তাদের নিজস্ব সমাজে শক্তিশালী ভূমিকা রাখার পথ প্রশস্ত করবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন (আফমাস) বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতিতে চাকরির সুযোগ খুবই সীমিত, এই সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এই সংকট থেকে উত্তরণে যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ হচ্ছে গুরুত্বপূর্ণ উপায়। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও সম্পদশালীদের এগিয়ে আসলেই, একটি সুখী, সম্মৃদ্ধ বেকারত্বহীন বাংলাদেশ গঠন করতে পারবো।

আলহামদুলিল্লাহ! অনুমতি হলো আরো একটি প্রশিক্ষণ।সরকারি নিবন্ধিত, অরাজনৈতিক, যুব উন্নয়ন ভিত্তিক, স্বেচ্ছাসেবী সংগঠন NYM You...
17/11/2025

আলহামদুলিল্লাহ! অনুমতি হলো আরো একটি প্রশিক্ষণ।

সরকারি নিবন্ধিত, অরাজনৈতিক, যুব উন্নয়ন ভিত্তিক, স্বেচ্ছাসেবী সংগঠন NYM Youth Foundation (নুরজাহান ইয়াছিন মেমোরির ইয়ুথ ফাউন্ডেশন) এর "আত্নকর্মস্থান প্রকল্পের" ও যুব উন্নয়ন অধিদপ্তর পটিয়া উদ্যোগে "ব্লক বাটিক প্রশিক্ষণ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে।

ইনশাআল্লাহ!! আমাদের বিশ্বাস এই প্রকল্পের মাধ্যেমে পটিয়া বেকারত্ব একটু হলেও কমিয়ে আসবে।

যে সব প্রশিক্ষণার্থী নির্বাচিত হয়েছে, তারাই সত্যি ভাগ্যবান, প্রশিক্ষন গ্রহণের ফলে, তাদের অর্জিত জ্ঞানের মাধ্যমে নিজেদের কর্মসৃষ্টি, একটি সরকারি সার্টিফিকেট, ৬০০ টাকা যাথায়ত ভাড়া ও আরো সুযোগ সুবিধা পাবেন।

বি:দ্র: নতুন কেউ কর‍তে চায়লে যোগাযোগ করতে পারেন। কয়েক দিনের পটিয়াতে আমাদের আরও একটি প্রশিক্ষণ হবে।

আজ ২রা নভেম্বর বিশ্ব রক্তদাতা দিবস।আজকের এই রক্তদাতা দিবসে সকল রক্তদাতাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা lপৃথিবীর...
02/11/2025

আজ ২রা নভেম্বর বিশ্ব রক্তদাতা দিবস।

আজকের এই রক্তদাতা দিবসে সকল রক্তদাতাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা l

পৃথিবীর সকল রক্তদাতা সব সময় ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনাই করি সব সময়, কারণ ওরা সুস্থ থাকলে বছরে অন্তত তিন জন রোগীর প্রাণ বাচাতে এগিয়ে আসবেl

30/10/2025
জলবায়ু পরিবর্তনরোদে এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ কর্মসূচির নিউজ
30/10/2025

জলবায়ু পরিবর্তনরোদে এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ কর্মসূচির নিউজ

ব্লক বাটিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত নিউজ কাটিং...
30/10/2025

ব্লক বাটিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত নিউজ কাটিং...

জলবায়ু পরিবর্তনরোদে বৃক্ষ রোপণ করেছে এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশন lচন্দনাইশ উপজেলার সরকারি নিবন্ধিত অরাজনৈতিক যুব উন্নয়নভি...
29/10/2025

জলবায়ু পরিবর্তনরোদে বৃক্ষ রোপণ করেছে এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশন l

চন্দনাইশ উপজেলার সরকারি নিবন্ধিত অরাজনৈতিক যুব উন্নয়নভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল ইয়ুথ ফাউন্ডেশন বিশ্ব জলবায়ু পরিবর্তনরোদে বৃক্ষ রোপণ করেছে।

উপজেলার আমানত ছফা বদরুন্নেসা মহিলা কলেজ প্রাঙ্গণে ফলেজ ও ভেষজ বৃক্ষ রোপণ করেছে।

এ সময় বক্তারা বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তন দ্রুত বেড়েই চলেছে,যার অন্যতম কারণ হচ্ছে বিশ্বায়ন, কলকারখানা,অপরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ ও বনায়ন ধ্বংস ইত্যাদি। জলবায়ু পরিবর্তন রোদে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। তাই আমাদের বেশি বেশি বৃক্ষ রোপণ করে জলবায়ু পরিবর্তন রোদে কাজ করে যেতে হবে,তাহলে আগামীর প্রজন্মরা বসবাসযোগ্য একটি সুন্দর পৃথিবী পাবে।

এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের ব্লক বাটিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত। রবিবার সকাল ১১টায়, আমানত ছফা বদরুন্নেসা মহিলা কলেজে...
27/10/2025

এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের ব্লক বাটিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত।

রবিবার সকাল ১১টায়, আমানত ছফা বদরুন্নেসা মহিলা কলেজে চন্দনাইশ উপজেলার সরকারি নিবন্ধিত অরাজনৈতিক যুব উন্নয়নভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল ইয়ুথ ফাউন্ডেশন (এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশন) ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বেকারত্ব কমানোর লক্ষ্যে ব্লক বাটিক কারুশিল্প প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ৩০ জন বেকার যুবতী নতুন দক্ষতা অর্জন করে অর্থনৈতিক স্বাধীনতার পথে এগিয়েছে, যা এলাকায় নারীদের ক্ষমতায়নের এক নতুন অধ্যায় উন্মোচন করেছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন আফমাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে সংগঠনের উপদেষ্টা ও চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সংগঠনের উপদেষ্টা ও চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মু নুরুল আলম, চন্দনাইশ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌফিক আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মুসলেম উদ্দীন চৌধুরী, প্রশিক্ষক সেলিনা আক্তার রওশন, চন্দনাইশ প্রেসক্লাবের সদস্য মুহাম্মদ লোকমান হাকিম এবং প্রশিক্ষণার্থী ইমু আক্তার।

গত ১৯/১০/২৫ তারিখ, রবিবার আমানত ছফা বদরুন্নেসা মহিলা কলেজে শুরু হওয়া এই ৭ দিনের বিনামূল্যে প্রশিক্ষণ আজ সম্পন্ন হয়েছে। চন্দনাইশের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে ৩০ জন বেকার নারী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণকালে প্রত্যেককে ৬০০ টাকা যাতায়াত ভাড়া প্রদান করা হয়েছে এবং শেষে সরকারি স্বীকৃত সার্টিফিকেট দেওয়া হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্লক বাটিক কারুশিল্পে দক্ষতা অর্জন করে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করবে, যা আয়োজকদের মতে বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন (আফমাস) বলেন, “আমরা দীর্ঘদিন ধরে যুব উন্নয়নে কাজ করে আসছি। এই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান বিশ্ব অর্থনীতিতে চাকরির সুযোগ সীমিত হওয়ায় বেকারত্বের সমস্যা ক্রমশ বাড়ছে। এই সংকট থেকে উত্তরণে যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ উপায়। আমরা সবাইকে আহবান জানাই, যেন তারা নিজেদের দক্ষতা উন্নয়নে এগিয়ে এসে স্বনির্ভরতা অর্জনের পথে কাজ করে।”

এই শিক্ষামূলক উদ্যোগ এলাকার নারী ও যুবাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে, যা তাদের সমাজে শক্তিশালী ভূমিকা রাখার পথ প্রশস্ত করবে। চন্দনাইশে এমন আরও উদ্যোগের প্রত্যাশা করা হচ্ছে, যা যুবকর্মীদের জীবনকে আরও উজ্জ্বল করে তুলবে।

বি:দ্র: আগামী মাসে আমাদের আরও একটি প্রশিক্ষণ শুরু হবে, প্রশিক্ষণে অংশগ্রহণ করতে ইনবক্স বা কমেন্ট করুন, "প্রশিক্ষণ করতে চাই" লিখে।

Address

Gachhbaria

Telephone

+8801614477469

Website

Alerts

Be the first to know and let us send you an email when NYM Youth Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NYM Youth Foundation:

Share