Amtola,Fulbaria

Amtola,Fulbaria it is a famous place in fulbaria

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ২৬৭ তম ঐতিহ্যবাহী “হুমগুটি” খেলা...
14/01/2026

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ২৬৭ তম ঐতিহ্যবাহী “হুমগুটি” খেলা...

আবু হুরাইরা (রা:) ও এক জ্বীনের গল্প...আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, এক রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আল...
24/12/2025

আবু হুরাইরা (রা:) ও এক জ্বীনের গল্প...

আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, এক রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আমাকে যাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন। দেখলাম, কোন এক আগন্তুক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে। আমি তাকে ধরে ফেললাম। আর বললাম, আল্লাহর কসম! আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর কাছে নিয়ে যাবো। সে বলল, আমি খূব দরিদ্র মানুষ। আমার পরিবার আছে। আমার অভাব মারাত্নক। আবু হুরাইরা (রা:) বলেন, আমি তাকে ছেড়ে দিলাম।

সকাল বেলা যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলাম, তখন তিনি বললেন, কী আবু হুরাইরা! গত রাতের আসামীর খবর কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল! সে তার প্রচন্ড অভাবের কথা আমার কাছে বলেছে। আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বললেন, অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে। দেখবে সে আবার আসবে।

আমি এ কথায় বুঝে নিলাম সে আবার আসবেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সে আবার আসবে। আমি অপেক্ষায় থাকলাম। সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগল। আমি তাকে ধরে ফেললাম। আর বললাম, আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর কাছে নিয়ে যাবো। সে বলল, আমাকে ছেড়ে দাও। আমি খুব অসহায়। আমার পরিবার আছে। আমি আর আসবো না।

আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম। সকাল বেলা যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলাম, তিনি বললেন, কী আবু হুরাইরা! গত রাতে তোমার আসামী কী করেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল! সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে। তার পরিবার আছে। আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বললেন, অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে। দেখো, সে আবার আসবে।

তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম, সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগল। আমি তাকে ধরে ফেললাম। আর বললাম, আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর কাছে নিয়ে যাবো। তুমি তিন বারের শেষ বার এসেছ। বলেছ, আসবে না। আবার এসেছ। সে বলল, আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেবো যা তোমার খুব উপকারে আসবে। আমি বললাম কী সে বাক্যগুলো? সে বলল, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসী পাঠ করবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহাড়া দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আমি তাকে ছেড়ে দিলাম।

সকাল বেলা যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলাম, তখন তিনি বললেন, কী আবু হুরাইরা! গত রাতে তোমার আসামী কী করেছে? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে সে কী শিক্ষা দিয়েছে? আমি বললাম, সে বলেছে, যখন তুমি নিদ্রা যাবে, তখন আয়াতুল কুরসী পাঠ করবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহাড়া দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আর সাহাবায়ে কেরাম এ সকল শিক্ষণীয় বিষয়ে খুব আগ্রহী ছিলেন- রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী।

হে আবু হুরাইরা! গত তিন রাত যার সাথে কথা বলেছো তুমি কি জানো সে কে? আবু হুরাইরা বলল, না, আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বললেন, সে হল শয়তান। (বর্ণনায় : বুখারী)

এ হাদীস থেকে আমরা যা শিখতে পেলাম তা হল:

(১) জনগণের সম্পদ পাহাড়া দেয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেয়া কর্তব্য। আবু হুরাইরা রা. ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী।

(২) আবু হুরাইরা রা. দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন। তিনি রাতেও না ঘুমিয়ে যাকাতের সম্পদ পাহাড়া দিয়েছেন।

(৩) রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর এটি একটি মুজেযা যে, তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরাইরার কাছে বর্ণনা শুনেই বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি।

(৪) দরিদ্র অসহায় পরিবারের বোঝা বাহকদের প্রতি সাহাবায়ে কেরামের দয়া ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এ দয়াকে স্বীকৃতি দিলেন। তিনি আবু হুরাইরা রা. কে বললেন না, তাকে কেন ছেড়ে দিলে? কেন দয়া দেখালে?

(৫) সাহাবায়ে কেরামের কাছে ইলম বা বিদ্যার মূল্য কতখানি ছিল যে, অপরাধী শয়তান যখন তাকে কিছু শিখাতে চাইল তখন তা শিখে নিলেন ও তার মূল্যায়নে তাকে ছেড়েও দিলেন।

(৬) খারাপ বা অসৎ মানুষ ও জিন শয়তান যদি ভাল কোন কিছু শিক্ষা দেয় তা শিখতে কোন দোষ নেই। তবে কথা হল তার ষড়যন্ত্র ও অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, তবে সে মিথ্যুক। এ বিষয়টিকে শিক্ষার একটি মূলনীতি হিসাবে গ্রহণ করা যায়।

(৭) জিন শয়তান মানুষের খাদ্য-খাবারে হাত দেয়। তা থেকে গ্রহণ করে ও নষ্ট করে।

(৮)আয়াতুল কুরসী একটি মস্তবড় সুরক্ষা। যারা আমল করতে পারে তাদের উচিত এ আমলটি ত্যাগ না করা। রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে ও জিন শয়তান কোন কিছু তার উপর চড়াও হতে পারবে না।

(৯) আয়াতুল কুরসী হল সূরা আল বাকারার ২৫৫ নং এই আয়াত :

অর্থ: আল্লাহ, তিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত ধারক। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। তাঁর জন্যই আসমানসমূহে যা রয়েছে তা এবং যমীনে যা আছে তা। কে সে, যে তাঁর নিকট সুপারিশ করবে তাঁর অনুমতি ছাড়া? তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে। আর তারা তাঁর জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ব করতে পারে না, তবে তিনি যা চান তা ছাড়া। তাঁর কুরসী আসমানসমূহ ও যমীন পরিব্যাপ্ত করে আছে এবং এ দুটোর সংরক্ষণ তাঁর জন্য বোঝা হয় না। আর তিনি সুউচ্চ, মহান।

এতদিন আমাদের ইন্টারনেট মানেই ছিল-🔹 সরকারি BSCCL-এর সাবমেরিন ক্যাবল🔹 অথবা ভারতের ওপর ভর করে Terrestrial Cable দিয়ে আনা ব্...
22/12/2025

এতদিন আমাদের ইন্টারনেট মানেই ছিল-
🔹 সরকারি BSCCL-এর সাবমেরিন ক্যাবল
🔹 অথবা ভারতের ওপর ভর করে Terrestrial Cable দিয়ে আনা ব্যান্ডউইথ

কিন্তু এবার ইতিহাস বদলাতে যাচ্ছে।

বাংলাদেশে প্রথমবারের মতো প্রাইভেট সেক্টরের উদ্যোগে বসানো হচ্ছে একটি সাবমেরিন ক্যাবল।
আর এই প্রজেক্টের টেকনিক্যাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বিশ্বখ্যাত Nokia।

এই খবরটা কেন আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ?

🟣 নতুন এই ক্যাবলটি কক্সবাজার থেকে সরাসরি সিঙ্গাপুর কানেক্ট করবে। মাঝখানে আর অন্য কোনো দেশের (যেমন ভারত) ওপর নির্ভর করতে হবে না। ফলাফল: Less latency, better speed

🟣 বর্তমানে দেশের মোট ব্যান্ডউইথ চাহিদার প্রায় ৬০% আসে ভারত হয়ে। এই ক্যাবল চালু হলে বাংলাদেশ অনেকটাই নিজের পায়ে দাঁড়াতে পারবে। শোনা যাচ্ছে, এর ক্যাপাসিটি হবে প্রায় ৪৫,০০০ Gbps (approx)।

🟣 এতদিন অপশন কম থাকায় দাম বা সার্ভিস নিয়ে আমাদের তেমন কিছু বলার সুযোগ ছিল না। এখন সরকারি ক্যাবলের পাশাপাশি প্রাইভেট ক্যাবল এলে-
১। হেলদি কম্পিটিশন বাড়বে
২। আর শেষ পর্যন্ত লাভবান হব আমরা কারণ- দাম কমতে পারে, না হয় কোয়ালিটি বাড়বে।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের মাঝামাঝি বা জুনের পর এই ক্যাবল লাইভ হওয়ার সম্ভাবনা আছে।

নোকিয়া এখানে ব্যবহার করবে তাদের লেটেস্ট SLTE (Submarine Line Terminal Equipment) টেকনোলজি-
যার মানে
✅ কম পাওয়ার খরচ
✅ বেটার সাইবার সিকিউরিটি
✅ আরও স্টেবল ও রিলায়েবল কানেকশন

দাবানল কি? জেনে নিন কেন হয় দাবানল...দাবানল কি?দাবানল হলো এমন এক প্রাকৃতিক বা মানবসৃষ্ট বিপর্যয়, যেখানে বনাঞ্চলে আগুন লে...
13/01/2025

দাবানল কি? জেনে নিন কেন হয় দাবানল...

দাবানল কি?
দাবানল হলো এমন এক প্রাকৃতিক বা মানবসৃষ্ট বিপর্যয়, যেখানে বনাঞ্চলে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এটি একপ্রকার বিধ্বংসী আগুন, যা দ্রুত বিস্তৃত হয়ে বিশাল বনভূমি ধ্বংস করতে পারে। দাবানল শুধুমাত্র বনাঞ্চল নয়, আশপাশের বাড়িঘর, মানুষ এবং প্রাণিকুলের জন্যও বড় ধরনের হুমকি সৃষ্টি করে।

দাবানল কাকে বলে?
দাবানল বলতে বোঝায় এমন অগ্নিকাণ্ড, যা সাধারণত শুকনো গাছপালা, তাপমাত্রার বৃদ্ধি এবং বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। এটি নিয়ন্ত্রণে আনা খুব কঠিন হয় এবং বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। দাবানল প্রায়ই পাহাড়ি বা বনাঞ্চল এলাকায় ঘটে, যেখানে শুকনো গাছপালা ও পাতার মজুদ থাকে।

দাবানল কেন হয়?
দাবানল হওয়ার প্রধান কয়েকটি কারণ হলো:

১. শুকনো আবহাওয়া: দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়া এবং তীব্র গরমের কারণে গাছপালা ও মাটি শুকিয়ে যায়, যা আগুনের বিস্তারের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে।

২. মানবসৃষ্ট কারণ: মানুষ প্রায়ই অবহেলার কারণে দাবানলের সূত্রপাত ঘটায়। যেমন- বনভূমিতে সিগারেটের অবশিষ্টাংশ ফেলে দেওয়া, ক্যাম্প ফায়ার থেকে আগুন ছড়িয়ে পড়া ইত্যাদি।

৩. বজ্রপাত: বজ্রপাত দাবানলের একটি প্রাকৃতিক কারণ। যখন বজ্রপাত কোনো শুকনো গাছ বা জমিতে আঘাত হানে, তখন আগুন লেগে দাবানলে পরিণত হতে পারে।

৪. বাতাসের গতি: দাবানলের বিস্তারে বাতাসের গতি বড় ভূমিকা রাখে। বাতাসের কারণে আগুন দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে।

দাবানল কিভাবে সৃষ্টি হয়?
দাবানল সৃষ্টি হওয়ার প্রক্রিয়া সাধারণত এমন:

১. শুকনো পাতা, গাছপালা এবং ঘাসে আগুন লাগে। এই আগুন প্রাথমিকভাবে ছোট আকারে শুরু হয়।

২. বাতাস এবং উচ্চ তাপমাত্রার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

৩. আশপাশের গাছপালা, কাঠ এবং অন্যান্য জ্বালানিসমৃদ্ধ উপাদান আগুনকে আরও বেশি ছড়িয়ে দিতে সাহায্য করে।

৪. নিয়ন্ত্রণ করা না গেলে, এটি বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে এবং দাবানলে রূপ নেয়।

দাবানল রোধ করার উপায়:

১. বনাঞ্চলে ক্যাম্প ফায়ার বা কোনো ধরণের আগুন জ্বালানোর সময় সাবধানতা অবলম্বন করা।

২. সিগারেটের টুকরা বা কোনো প্রকার দাহ্য বস্তু ফেলার ক্ষেত্রে সতর্ক থাকা।

৩. বনাঞ্চলে পর্যাপ্ত নজরদারি বাড়ানো।

৪. প্রাকৃতিক কারণে সৃষ্ট দাবানল দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষিত কর্মী ব্যবহারের উদ্যোগ নেওয়া।

লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণ কী

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের একাধিক অংশে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০ হাজার বাড়িঘর ও অন্যান্য ভবন পুড়ে গেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানল প্রচণ্ড বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ায় লস অ্যাঞ্জেলেস শহরের বিভিন্ন এলাকার প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন (ক্যাল ফায়ার) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায় প্রথম অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তদন্তকারীরা এখনও সাম্প্রতিক স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।

ন্যাশনাল ফায়ার প্রটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে দাবানলের সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ হলো বজ্রপাত। তবে ক্যালিফোর্নিয়ার আগুনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে মনে করছেন তদন্তকারীরা।

ক্যালিফোর্নিয়ার দাবানলের শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব দিক থেকে। সেখানকার প্যালিসেইডস এলাকা বা ইটনের দাবানলকবলিত এলাকার আশপাশে বজ্রপাত হয়েছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি। ওই সব এলাকায় দাবানলে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এরপর আরও দুটি সাধারণ কারণের প্রসঙ্গ চলে আসে। এর একটি হলো ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া এবং বৈদ্যুতিক লাইনে স্ফুলিঙ্গ হওয়া।

ক্যালিফোর্নিয়ায় সাধারণত জুন ও জুলাই মাসে দাবানল দেখা দেয় এবং তা অক্টোবর পর্যন্ত চলতে পারে। তবে এ বছর জানুয়ারিতে আগুনের সূত্রপাত হয়। যা শীতের মাসগুলোর একটি।

দাবানলের স্থান দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কয়েক মাস ধরে তেমন বৃষ্টিপাত হয়নি। ইউএস ড্রাট মনিটরের সর্বশেষ মানচিত্রে দেখা যায়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ৪০ দশমিক ৯ শতাংশ এলাকা খরামুক্ত। গত বছর এই সময়ে ২০২৪ সালের ২ জানুয়ারি পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ৯৬ দশমিক ৬৫ শতাংশ খরামুক্ত ছিল।

যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির (ইপিএ) এক প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন ঘটেছে। সান্তা আনা (শক্তিশালী, অত্যন্ত শুষ্ক ঢালু বাতাস) বাতাসের সহায়তায় এ অঞ্চলে শুষ্ক এবং গরম বাতাস হয়তো এমন ভয়াবহ দাবানল।

শুষ্ক মরুভূমির বাতাস এই অঞ্চলের অভ্যন্তর থেকে উপকূল এবং অফশোরের দিকে চলে যায়। এটি দাবানলের সম্ভাবনা বাড়িয়ে তুলে। কারণ এটি শুষ্ক প্রকৃতির কারণে পরিবেশে আর্দ্রতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। এর ফলে গাছপালা খুব পানিশূন্য হয়ে পড়ে এবং আগুনের জন্য সংবেদনশীল হয়। এমন পরিস্থিতিতে যেকোনো স্ফুলিঙ্গ আগুনের সূত্রপাত করতে পারে। যেমন- সিগারেট, যানবাহন বা বিদ্যুতের লাইন।


অ্যাকুওয়েদারের আবহাওয়াবিদ ড্যানিয়েল এহরেসম্যান জানান, মঙ্গলবার রাতে উচ্চতায় ঘণ্টায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার) বেগে দমকা হাওয়া রেকর্ড করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী ড্যানিয়েল সোয়াইন বলেন, আগের মৌসুমের মতো ভেজা মৌসুমের পর আমরা সত্যিই এবারের মতো শুষ্ক মৌসুম দেখিনি।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির স্কুল অব লাইফ সায়েন্সেসের এমেরিটাস অধ্যাপক স্টিফেন পাইন বলেন, ব্যাপক বাতাসই দাবানলের মূল চালিকাশক্তি। এগুলো প্রায় ‘হারিকেন’ শক্তির বাতাস। অগ্নিশিখা থামাতে সক্ষম পৃথিবীতে এমন কোনো আগ্নেয়াস্ত্র নেই। আগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দমকল কর্মীরা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। যতক্ষণ আগুন না আগুন নির্বাপন হয়।

ক্যালিফোর্নিয়ায় দাবানল খুব কম অংশই নিয়ন্ত্রণে এসেছে। প্যালিসেডস, ইটন এবং সানসেটে আগুন এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। হার্স্টে ১০ শতাংশ এবং লিডিয়া আগুন ১০ শতাংশ নিয়ন্ত্রিত। উডলি, অলিভাস ও টাইলারের দাবানল শতভাগ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ক্যাল ফায়ার।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বুধবার রাতে এক পোস্টে বলেন, সাড়ে সাত হাজার দমকল কর্মী ঘটনাস্থলে রয়েছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়ার ঘটনায় পুরোপুরি ফেডারেল প্রতিক্রিয়া জানানোর জন্য ইতালি সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন তার এক্স হ্যান্ডেলে বলেন, পাঁচটি এয়ার ট্যাঙ্কার এবং ১০টি অগ্নিনির্বাপক হেলিকপ্টার সরবরাহ করেছে। তবে প্রবল বাতাসের কারণে আকাশপথে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির দমকল বাহিনীর প্রধান অ্যান্থনি ম্যারোন এক সংবাদ সম্মেলনে বলেন, নেভাদাসহ আরও ছয়টি অঙ্গরাজ্য থেকে দমকল কর্মীদের ক্যালিফোর্নিয়ায় পাঠানো হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের পানি ও বিদ্যুৎ বিভাগের প্রধান নির্বাহী জ্যানিস কুইনোনস এক সংবাদ সম্মেলনে বলেন, প্যাসিফিক প্যালিসেডস তিনটি ট্যাংকের ওপর নির্ভর করে, যার প্রতিটিতে প্রায় ১০ লাখ গ্যালন (৩৭ লাখ ৮০ হাজার লিটার) পানি রয়েছে। কুইনোনস যোগ করেছেন যে কম উচ্চতায় আগুন নেভানোর জন্য জলের চাহিদা উচ্চতর উচ্চতায় জলের ট্যাঙ্কগুলো পুনরায় পূরণ করতে অসুবিধা তৈরি করছে।

তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স, সিএনএন, আল-জাজিরা

Address

Fulbaria
2216

Telephone

+8801730989166

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amtola,Fulbaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Amtola,Fulbaria:

Share