আমাদের গন্তব্য হচ্ছে ডেসটিনি

আমাদের গন্তব্য হচ্ছে ডেসটিনি Together We Build Our Dream

24/06/2025
ডেসটিনি বিনিয়োগকারীদের আকুল আবেদন- রফিকুল আমীনকে এমডি পদে দেখতে চাই!আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ডেসটিনি মাল...
12/06/2025

ডেসটিনি বিনিয়োগকারীদের আকুল আবেদন- রফিকুল আমীনকে এমডি পদে দেখতে চাই!

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও ট্রি প্লান্টেশনের লাখো বিনিয়োগকারী দীর্ঘ বছর ধরে তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার অপেক্ষায় আছেন। এই সমস্যা সমাধানের পথ এখনও সুগম হয়নি, যা আমাদের হতাশ করছে। এই পরিস্থিতিতে, আমরা বর্তমান ডেসটিনি বোর্ডের প্রতি একটি দৃঢ় ও সুস্পষ্ট আহ্বান জনাব রফিকুল আমীন স্যারকে পুনরায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (MD) হিসেবে নিয়োগ দেওয়া হোক।

কারণ রফিকুল আমীন স্যার নিজেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন- আমাকে যদি বোর্ড অথবা আদালত এমডি পদে রাখে, তাহলে আমি এক মাসের মধ্যে মানুষের বিনিয়োগ ফেরত দেওয়া শুরু করবো।

এই প্রতিশ্রুতি, ডেসটিনির লাখো ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর জন্য আশার আলো। একজন অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্ব যখন এমন কঠিন পরিস্থিতিতে এগিয়ে এসে দায়িত্ব নিতে চান, তখন তাকে আটকে রাখার কোনো যৌক্তিকতা থাকতে পারে না।

তাহলে আমাদের প্রশ্ন, কেন রফিকুল আমীন স্যারকে এমডি পদে রাখতে বাধা দেওয়া হচ্ছে? কারা এই প্রক্রিয়াকে বিলম্বিত করছে?
ডেসটিনির বিনিয়োগকারীরা শুধু তাদের অর্থ ফেরত চান না, তারা চান একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা, যা তাদের আস্থা ফিরিয়ে আনতে পারে। আমরা বিশ্বাস করি, রফিকুল আমীন স্যারের নেতৃত্বে এই পরিবর্তন সম্ভব।

আমরা মাননীয় আদালতকে বিশেষভাবে আহ্বান করছি-

✅ ডেসটিনির সকল ব্যাংক একাউন্ট খুলে দেওয়া হোক
✅ স্থাবর ও অস্থাবর সম্পত্তি ফিরিয়ে দেওয়া হোক
✅ সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হোক
✅ ডেসটিনিকে ঘিরে চলমান সব নেতিবাচক কর্মকাণ্ড ও বিভ্রান্তি বন্ধ করা হোক

আমাদের চাওয়া একটাই- মানুষ যেন তার বিনিয়োগ ফেরত পায়।

ডেসটিনি যদি ন্যায় ও স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় গঠিত হয়, তাহলে এই প্রতিষ্ঠান আবারও মানুষের আস্থার প্রতীক হয়ে উঠতে পারে। আমরা চাই দোষীদের বিচার হোক, কিন্তু যারা বিনিয়োগ করেছেন—তাদের কষ্টার্জিত অর্থ ফেরত দেওয়ার উদ্যোগে যেন আর এক মুহূর্তও বিলম্ব না হয়। রফিকুল আমীন স্যারের নেতৃত্বেই এই পরিবর্তন সম্ভব।

আপনারা কী মনে করেন, রফিকুল আমীন স্যারকে এমডি পদে ফিরিয়ে আনলে বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাওয়া সহজ হবে? আপনাদের মতামত জানান।

#বিনিয়োগকারীর_অধিকার #অর্থ_ফেরত_চাই #স্বচ্ছ_ব্যবস্থাপনা_চাই

ভিক্টোরী এসোসিয়েটস আয়োজিত
28/05/2025

ভিক্টোরী এসোসিয়েটস আয়োজিত

26/05/2025
https://www.facebook.com/share/p/1Dd13FM4A5/
22/05/2025

https://www.facebook.com/share/p/1Dd13FM4A5/

ডেসটিনি নিয়ে ষড়যন্ত্র: সচেতনতার আহ্বান

ডেসটিনি ২০০০ লিমিটেডের দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও প্রতীক্ষার পর যখন কোম্পানির উন্নয়নের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে, ঠিক সেই মুহূর্তে কিছু অসাধু স্বার্থান্বেষী ব্যক্তি—যাঁরা ভেতরে ও বাইরে থেকে ডেসটিনির অংশ—ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠেছে। তাদের উদ্দেশ্য পরিষ্কার: লক্ষ লক্ষ মানুষের কষ্টার্জিত আমানতের উপর হাত বাড়ানো।

এই মুহূর্তে কোম্পানির ভেতরের যেকোনো বিভেদ কিংবা বিশৃঙ্খলা শুধুমাত্র ডেসটিনির কার্যক্রমের পুনরারম্ভকেই বিলম্বিত করবে না, বরং সাধারণ ডিস্ট্রিবিউটরদের আমানত ফেরতের প্রক্রিয়াকেও মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে।

উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানো, বানোয়াট অভিযোগ তোলা এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে হট্টগোল সৃষ্টি করার চেষ্টা চলছে—যার মাধ্যমে তারা তৃতীয় পক্ষকে (যেমন রাজনৈতিক শক্তি বা প্রশাসন) ঢুকিয়ে দিতে চাচ্ছে। এতে করে পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়াতে পারে যেখানে 'বিড়াল আর বানরের রুটি ভাগাভাগি'র মতো অবস্থা হবে।

আমরা সবাই জানি, বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডেসটিনির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কোম্পানির ব্যাংক হিসাব, সম্পদ, এবং ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল, যা এখনো বিদ্যমান । কোম্পানির প্রতিষ্ঠাতা ও এমডি জনাব মোহাম্মদ রফিকুল আমীন সাহেবকে নির্মমভাবে আটক করে জেল হাজতে রাখা হয়েছিল, যেখানে তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে।

অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, কারাবাসের দীর্ঘ সময়েও তিনি দেশের বাইরে পালিয়ে যাননি এবং কোনো অর্থ বিদেশে পাচারও করেননি। বরং এখনো তিনি আমানতকারীদের অর্থ ফেরত দিতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বিশ্বাস করেন, আপনাদের ধৈর্য ও আস্থাই তাকে এই কঠিন পথ পাড়ি দিতে সাহায্য করেছে।

আমরা যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে শুরু থেকে রয়েছি, তাদের উচিত এখন একতাবদ্ধ থেকে তার পাশে দাঁড়ানো। কারণ কোম্পানির ব্যাংক হিসাব ও স্থাবর সম্পত্তি এখনো আদালতের অধীনে ও পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে রয়েছে, এবং সেটি এখনও ডেসটিনির ব্যবস্থাপনায় পুরোপুরি ফিরে আসেনি।

যেহেতু ডেসটিনির গঠন, দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনার মূল রূপকার জনাব রফিকুল আমীন সাহেব, তাই এই প্রতিষ্ঠানের হাল ধরার যোগ্যতাও একমাত্র তার মধ্যেই রয়েছে। এই অবস্থায় কেউ যদি বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন সৃষ্টি করতে চায়, তাদের উদ্দেশ্য শুধু নিজেদের স্বার্থসিদ্ধি, আর তা আমাদের সকলের ক্ষতির কারণ হতে পারে।

সুতরাং আমরা ডেসটিনির সম্মানিত সকল সদস্যদের প্রতি আহ্বান জানাচ্ছি:
যারা জনাব রফিকুল আমীন সাহেবের সততা ও আত্মত্যাগকে উপেক্ষা করে, তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাদেরকে চিনে রাখুন। এদেরকে বর্জন করুন, কারণ তারা আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও ধৈর্যের বিনিময়ে গঠিত ডেসটিনিকে ধ্বংস করতে চাইছে।

এখন সময় এসেছে ঐক্যবদ্ধ থাকার, ধৈর্য রাখার এবং সেই নেতৃত্বের প্রতি আস্থা রাখার, যে নেতৃত্ব ১২ বছর ৩ মাস ৫ দিন নির্জন কারাবাসের মধ্যেও আপনাদের কথা ভুলে যাননি। তিনি আজ একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন, যেখান থেকে এই সকল, অন্যায়, অবিচার, জুলুমের প্রতিবাদ করা এবং আপনাদের আমানত ফেরত দেওয়ার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন।

শীঘ্রই এমন একটি প্ল্যাটফর্ম চালু করা হবে, যার মাধ্যমে প্রত্যেক বিনিয়োগকারী সরাসরি জনাব রফিকুল আমীন সাহেবের সাথে মতবিনিময় করতে পারবেন, এবং নিজের সংশয় ও প্রশ্নের সমাধান পেতে পারবেন।

আসুন, আমরা বিভক্ত না হয়ে, ষড়যন্ত্রকারীদের বর্জন করি, আমাদের সম্মিলিত প্রয়াসে ডেসটিনির গৌরবময় ভবিষ্যৎ গড়ে তুলি।





22/05/2025

ডেসটিনি নিয়ে ষড়যন্ত্র:
অনেক ত্যাগ- তিতিক্ষা এবং প্রতীক্ষার পর ডেসটিনি ২০০০ লিমিটেডের সুসময় আসার প্রাক্কালে, গুটিকয়েক ডেসটিনির ডিস্ট্রিবিউটরগণ, লক্ষ লক্ষ মানুষের আমানত ভক্ষণ করার অসৎ উদ্দেশ্যে অন্তর্গত এবং বহিরাগত ষড়যন্ত্রে লিপ্ত।

এ পর্যায়ে যেকোনো ধরনের অন্তরদ্বন্দ্ব কোম্পানির ওপেনিং এবং ডিস্ট্রিবিউটরদের আমানত ফিরে পাবার ক্ষেত্রে চরম বাঁধাগ্রস্ত হবে ।

সাধারণ ডিস্ট্রিবিউটরদের মধ্যে সংশয় সন্দেহ সৃষ্টির উদ্দেশ্যে স্বার্থান্বেষী এই অসৎ সদস্যগন অযাচিত, অহেতুক, বানোয়াট, মনগড়া, মিথ্যা অভিযোগ উত্থাপনের মাধ্যমে একটি হট্টগোল তৈরি করে সেই হট্টগোল মীমাংসার জন্য বহিরাগত তৃতীয় পক্ষ আনতে উদ্যত ? যাতে বিড়াল ও বানরের রুটি ভাগা ভাগি করার অবস্থা তৈরি করা যায় ?

আপনারা সকলেই অবগত আছেন যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ও তার সহযোগীরা উদ্দেশ্যমূলকভাবে অহেতুক বানানো অভিযোগ তুলে দীর্ঘ সময় কোম্পানির সকল ব্যবসা বাণিজ্য, ব্যাংক হিসাব বন্ধ করে রাখে ।

ডেসটিনির এমডি জনাব মোহাম্মদ রফিকুল আমিনের খ্যাতি, সফলতা ও সুনাম নষ্ট করার উদ্দেশ্যে তার নামে মনগড়া, বানোয়াট, মিথ্যা সাজানো মামলা দিয়ে দীর্ঘদিন তাকে জেল হাজতে আটক রেখে, দুদকের রিমান্ডে অমানবিক নির্যাতন করা হয় ।
ঐ সময়ে ডেসটিনির সম্পত্তি এবং ব্যাংকে রেখে যাওয়া টাকা পয়সা বর্তমানে ৪ গুণ বেশি হয়েছে।

আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি যে, আমাদের সকলের গুরু জনাব মোহাম্মদ রফিকুল আমিন ডেসটিনির কোন টাকা পয়সা কিন্তু বিদেশে পাচার করেননি। এমনকি কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে এসেও বিদেশে চলে যান নি। কেননা তিনি আপনার আমার আমানত ফিরিয়ে দিতে তিনি বদ্ধপরিকর।

তাই আমাদের কর্তব্য হলো তাকে মানসিক ভাবে সহযোগিতা করা । যেহেতু এখনো কোম্পানির স্থাবর সম্পত্তি ক্রোক অবস্থায় এবং কোম্পানির ব্যাংক হিসাব গুলো এখনও জব্দ অবস্থায় আছে, যা এখনো সঠিকভাবে কোম্পানির নিজের ব্যবস্থাপনায় আসেনি ? সেহেতু তার ক্ষমতার সীমাবদ্ধতা আছে। এবং সকল সম্পত্তি এখনো আদালতের এখতিয়ারাধিন পুলিশ কমিশনারের দ্বায়িত্বে আছে ।

অনেকদিন যেহেতু আমরা ধৈর্য ধরেছি, এ অবস্থায় তাকে আরো একটু সময় দেয়া উচিত। পথের দিশারী, স্বপ্নদ্রষ্টা হিসেবে যাকে চিনতাম, তিনি সুদীর্ঘ ১২ বছর ৩ মাস ৫ দিন অমানবিক অমানুষিক ভাবে নির্জন কারাবাসের পরেও আমাদের জন্য মহান আল্লাহ পাকের কৃপায় বেঁচে আছেন এবং আমাদের জন্য রাজনৈতিক দল গঠন করে লক্ষ লক্ষ বিনিয়োগ কারীদের আমানত ফিরিয়ে দেয়ার অঙ্গীকার রক্ষার জন্য আরো একধাপ এগিয়ে গেছেন।

আমাদেরকে উপলব্ধি করতে হবে যে, ডেসটিনির সবকিছু টাকা ও স্থাবর সম্পদ দুটোই দৃশ্যমান আছে ।

যেহেতু তিনি শুরুতেই এই ব্যবসা ব্যবস্থাপনার ছক তৈরি করেছেন, সেহেতু তিনি সকল কিছু সুচারুরূপে করতে সক্ষম হবেন। অন্য যে কারো দ্বারা বর্তমান প্রেক্ষাপটে তা সম্ভব নয়।
এক্ষেত্রে আমাদের বিবেক, উপলব্ধি এবং একতাবদ্ধ না থাকলে আমাদের আমানত ফিরে পাওয়া শুধু অসম্ভবই হবে না, বরং এরই মধ্যে তৃতীয় পক্ষ এসে আপনার আমার ১৩ বছর ধৈর্য ধরে জমা রাখার কষ্টের টাকা সহজেই খেয়ে ফেলবে।

সুতরাং ডেসটিনির সম্মানিত সকল সদস্যদের কে অনুরোধ করব, " যারা ডেসটিনি ২০০০ কোম্পানির স্রষ্টা এবং স্বপ্নদ্রষ্টা জনাব রফিকুল আমিনকে উপেক্ষা, তার সততাকে উপহাস করে কোম্পানি পরিচালনার নামে ষড়যন্ত্রে লিপ্ত ? তাদেরকে মীর জাফর হিসেবে চিহ্নিত করে বয়কট করুন।" এই সকল মীর জাফরেরা তো ঝামেলার সৃষ্টি এবং নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টায় সদা লিপ্ত, লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটর এর আমানত পাইতে বিলম্ব করানোর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষতিকর তৃতীয় পক্ষকে আনায়নের চেষ্টা করছে। বরং এ সকল কাল্পিটের কারণে অনাকাঙ্ক্ষিত ভাবে ডেসটিনির ব্যবসার মধ্যে তৃতীয় পক্ষ যেমন পুলিশ অথবা কোন রাজনৈতিক হস্তক্ষেপ অবধারিত হবে। সে ক্ষেত্রে লক্ষ লক্ষ আমানতকারীদের আমানত ফিরে পাবার শেষ আশাটুকু ধুলিস্যাৎ হয়ে যেতে পারে।
ইতিমধ্যে ষড়যন্ত্রকারীরা জনাব রফিকুল আমিন সাহেব যেন খুব সহসাই ডেসটিনির কার্যক্রম পরিচালনা করতে না পারে, সেই চেষ্টায় মীরজাফর পার্টি কোর্টে আবেদন করেছেন। ফলে ডেসটিনির কার্যক্রম ব্যাপক হারে পরিচালনার পথটি দীর্ঘায়িত হল।

আপনাদের কাছে প্রশ্ন তার বিকল্প এমন কে আছে ডেসটিনি পরিচালনা করার জন্য?

ডেসটিনির এমডি জনাব রফিকুল আমিন সাহেব প্রত্যেকের আমানত ফিরিয়ে দিতে বদ্ধপরিকর, এ বিষয়ে তিনি পরিষ্কার ওয়াদা করেছেন।
এরপরও যাদের এ বিষয়ে সংশয় আছে, তাদের সংশয় দূর করার জন্য, অতিসত্বর একটি ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হবে যার মাধ্যমে সর্বস্তরের বিনিয়োগ কারীরা জনাব মোহাম্মদ রফিকুল আমিনের সাথে সরাসরি কথা বলতে পারবেন।

আশা করছি আপনারা এই সতর্কতার সঠিক মর্ম উপলব্ধি করতে সক্ষম হবেন ।

দেশব্যাপী ডেসটিনি গ্রুপের সম্পদ:-ঢাকা বিভাগঃ* ঢাকার অদূরে গাজীপুর জেলার টঙ্গীতেডেসটিনি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেরজন্...
07/05/2025

দেশব্যাপী ডেসটিনি গ্রুপের সম্পদ:-

ঢাকা বিভাগঃ
* ঢাকার অদূরে গাজীপুর জেলার টঙ্গীতে
ডেসটিনি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের
জন্য স্থাপনাসহ ৯.৫০ একর জমি ক্রয় করা হয়।
* রাজধানীর ফার্মগেটে আনন্দ ছন্দ সিনেমা হল
দুটির সরঞ্জামসহ প্রায় ৩১.৫০ শতাংশ জমি ক্রয় করা হয়।
* ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা মিরপুরে ডেসটিনি
মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের লক্ষ্যে
১০৫ শতাংশ জমি ক্রয় করা হয়।
* দর্শকনন্দিত বৈশাখি টেলিভিশন ডেসটিনি গ্রুপের
একটি অঙ্গ প্রতিষ্টান।
* ঢাকার অদূরে কেরানীগঞ্জে ডেসটিনি সিলভার
টাউন ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য ৪১৮৩.৬২
শতাংশ জমি ক্রয় করা হয়।
* রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র কাকরাইলে ডেসটিনি
গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডায়মন্ড বিল্ডার্স- এর পক্ষ
থেকে ১৭৫ শতাংশ জমি ক্রয় করা হয়।
* ঢাকার সাভারের সাধাপুরে ডেসটিনি গ্রুপের অঙ্গ
প্রতিষ্ঠান সাস্কো প্রপার্টিজ লিঃ ২৩৮৩.০৬ শতাংশ জমি
ক্রয় করা হয়।
* ডেসটিনি গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান
নিহাজ জুটমিল। এটি রাজবাড়ী জেলার নিশ্চিন্তপুরে
১৬৩৫ শতাংশ জমিসহ ক্রয় করা হয়। বর্তমানে এটি চালু আছে।

চট্রগ্রাম বিভাগঃ
* ডেসটিনি-২০০০ লিঃ কুমিল্লা জেলার বুড়িচং থানার
দয়ারামপুরে ১৫০ শতাংশ জায়গাসহ বন্দিশাহি
কোল্ডস্টোরেজ স্থাপনাসহ ক্রয় করা হয়।
* কক্সবাজারে ক্রয়কৃত ১০০ শতাংশ জমিতে ডেসটিনি
গ্রুপের অঙ্গ প্রতিষ্টান কনফিগার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড
কনট্রাকশন লিঃ-এর ৫ তারা চেইন বীচ হোটেল
স্থাপনের কাজ শেষ পর্যায়ে।
* চট্রগ্রামের বাঁশখালীতে গাড়ী ইন্ড্রাস্ট্রি
স্থাপনের জন্য ১৮৩৩ শতাংশ জমি ক্রয় করে
ডেসটিনি গ্রুপ।
* ডেসটিনি ইন্টরন্যাশনাল বিজনেস সেন্টার স্থাপন
করার জন্য চট্রগ্রামের প্রাণকেন্দ্র হালিশহরে
১০৪.৪৬ শতাংশ জমি ক্রয় করা হয়েছে।

রাজশাহী বিভাগ
* রাজশাহী বিভাগের বোয়ালিয়া উপজেলায় ডেসটিনি
ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার স্থাপন করার জন্য
৯৩.১৯ শতাংশ জমি ক্রয় করা হয়েছে।
* মেহেরপুরে ৪৩৬ শতাংশ জমিসহ হাইটেক ফুড
প্রডাক্টস রেডিমেন্ট ফ্যাক্টরির জায়গা ক্রয় করা হয়।

খুলনা বিভাগ
* খুলনা শহরে টাউন হলের পাশে ডেসটিনি
ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার স্থাপন করার জন্য
জমি ক্রয় করা হয়। জমির পরিমান ৫৪.৫৫ শতাংশ
* খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় ডেসটিনি
মেডিকেল কলেজ এবং হাসপাতাল করার জন্য
৭০৯.৭৫ শতাংশ জমি ক্রয় করা হয়।

বরিশাল বিভাগ
* বরিশালে ডেসটিনি ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার
স্থাপনের জন্য ১৫০ শতাংশ জমি ক্রয় ও ২৫ তলা দুটি
ভবনের পাইলিং-এর কাজ প্রায় শেষ পর্যায়ে।

সিলেট বিভাগ
* সিলেট বিভাগে ডেসটিনি ইন্টারন্যাশনাল বিজনেস
সেন্টার স্থাপন করার জন্য ৮১ শতাংশ জমি ক্রয়
করেছে ডেসটিনি গ্রুপ।

রংপুর বিভাগ
* রংপুর বিভাগে ডেসটিনি ইন্টারন্যাশনাল বিজনেস
সেন্টার স্থাপন করার জন্য ৯৬ শতাংশ জমি ক্রয়
করেছে ডেসটিনি গ্রুপ।

ঢাকা বিভাগ( টঙ্গী)
* ঢাকার গাজীপুরে মসলা ফ্যাক্টরির জন্য ২০২.১২৫ শতাংশ জমি ক্রয় করে ডেসটিনি গ্রুপ এবং আরো রয়েছে
১/ ঢাকার অন্যতম অভিজাত এলাকা বারিধারার জে ব্লকে ৭.১৪ শতাংশ জমির ওপর ৬ তলা ভবন ক্রয় করা হয় ডেসটিনি গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান বেস্ট এয়ার- এর জন্য।
২/ রাজধানী শিল্প এলাকা তেজগাঁও- এ ডেসটিনি মিডিয়া এন্ড পাবলিকেশন্স- এর জন্য একটি অত্যাধুনিক প্রিন্টিং প্রেস স্থাপন করা হয়।
৩/ ঢাকার অন্যতম বানিজ্যিক কেন্দ্র বাংলামোটরে
অবস্থিত নাসির ট্রেড সেন্টার- এ ৫,০০০ বর্গফুটের
অফিস স্পেস ক্রয় করা হয়।
৪/ ঢাকার অন্যতম বাণিজ্যিক এলাকা কাকরাইলে রাজমনি ঈশাঁখা হোটেলের পাশে ২৮.৬০ শতাংশ জমি ক্রয় করা হয়।
৫/ রাজধানীর গোপীবাগে কে. এম. দাস লেনে ৯.৯০ শতাংশ জমির উপর ৫ তলা ভবন ক্রয় করা হয়। এই ভবনের অত্যাধুনিক যন্ত্রপাতি ও মেশিনারিজসহ ডেসটিনি প্রিন্টিং প্রেস অবস্থিত।
৬/ রাজধানীর বাণিজ্যিক এলাকা পল্টনে বায়তুল
মোকাররমের উত্তর গেটের বিপরীত পাশে ২৪.২৩ শতাংশ জমি ক্রয় করা হয়।
৭/ ঢাকা জেলার পাশে কেরানীগঞ্জ থানায় ডেসটিনি
গোল্ড ক্রেতা পরিবেশক ও বিনিয়োগ কারীদের জন্য ১৬৯০ শতাংশ জমি ক্রয় করা হয়।
৮/ ডেসটিনি-২০০০লিঃ ডায়মন্ড ক্রেতা ও
পরিবেশকদের জন্য কেরানীগঞ্জের মাওয়া রোডে ২২০০.৬০ শতাংশ জমি ক্রয় করা হয়।
৯/ ঢাকা জেলার অদূরে মাওয়া রোডে ডেসটিনি
ক্রেতা পরিবেশক ও বিনিয়োগ কারীদের জন্য ৯৩ শতাংশ বায়না করা হয়।
১০/ রাজধানীর বাণিজ্যিক এলাকা বিজয় নগর কাকরাইলে সাহারা টাওয়ারে ২য়, ৩ য়, ৬ ষ্ঠ,৮ম,১৩তম,১৪ তম ৬ টি ফ্লোর ক্রয় করা হয়।
১১/ রাজধানীর কাকরাইল আলীস সেন্টারের ৩ টি
ফ্লোর ও ৩ টি দোকান ক্রয় করা হয়। যার আয়তন
১২,০৩৫ বর্গফুট।
১২/ রাজধানীর ৩৩ পুরানা পল্টনে ডেসটিনি ভবন
নির্মাণ করার জন্য ১৬.৪৮ শতাংশ জমি ক্রয় করা হয়।
১৩/ রাজধানীর ১৭৭ বিজয়নগর মাহাতাব সেন্টারের ২য় তলা,৩য় তলা,১১ তলা,
১৩/ রাজধানীর ১৭৭ বিজয়নগর মাহাতাব সেন্টারের ২য় তলা,৩য় তলা,১১ তলা,১৪ তলার সম্পূর্ণ অংশ এবং ২ টি কার পার্কিংসহ ২৭,৩০০ বর্গফুট অফিস স্পেস ক্রয় করা হয়।
১৪/ মুন্সীগঞ্জের গজারিয়ায় প্যাকেজিং কারখানার
জন্য ৫৯.৫০ শতাংশ জমি ক্রয় করা হয়।
১৫/ ফেনী জেলার প্রাণকেন্দ্র দেবপুর অবিস্থত ডেসটিনি ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার
নির্মান করার জন্য ৫৪ শতাংশ জায়গা ক্রয় করা হয়।
১৬/ চট্রগ্রাম শহরের প্রাণকেন্দ্রে ইস্টান প্লাজা
নুর কমপ্লেক্সে ৯৬২ বর্গফুট অফিস স্পেস ক্রয় করা হয়।
১৭/ চট্রগ্রাম শহরের প্রাণ কেন্দ্রে সিঙ্গাপুর মার্কেটে ৫৬০৭.০৭ বর্গফুট অফিস স্পেস ক্রয় করা হয়।
১৮/ মেহেরপুর জেলা সদরে গাংনীতে ৪৩.৫০
শতাংশ জমি ক্রয় করা হয়।
১৯/ রংপুর শহরের প্রাণকেন্দ্র ২৫০০ বর্গফুট অফিস
স্পেস ক্রয় করা হয়।
২০/ বরিশালে দুর্গতদের জন্য সিডর সেন্টার
স্থাপনের জন্য ১৩২ শতাংশ জায়গা ক্রয় করা হয়।
২১/ খুলনার বাগেরহাটে দুর্গতদের জন্য সিডর
সেন্টার স্থাপনের জন্য ৫৪.৫৫ শতাংশ জায়গা ক্রয় করা হয়।
২২/ রাজধানীর ১ নং বিজয়নগরের পুরানা পল্টন
লেনে ১০১ শতাংশ জমি ক্রয় করা হয়।
২৩/ রাজধানীর বাড়ী-৬৭৩, রোড-৩২, ধানমন্ডিতে
৩,৭৪০.৯৪ বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রয় করা হয়।
২৪/ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডেসটিনি
ডেভেলপার্সের জন্য ৬২৮ শতাংশ জমি ক্রয় করা
হয়।
২৫/ রাজধানীর ১৬/১, মোহাম্মদপুরে ২০.৬২ শতাংশ জমি ক্রয় করা হয়।
২৬/ রাজধানীর বাড্ডার সাতারকুলে ৭২ শতাংশ জমি ক্রয় করা হয়।
এছারা ঢাকার অদূরে আশুলিয়ায় ১৭.৯৪ শতাংশ ও সাভারে ২.১০ একর এবং সাভারের সিবিএইচ হ্যাচারিতে ৩.২৭একর, চট্রগ্রামের জালালাবাদের বায়েজিদ বোস্তামিতে ২৮০০ স্কয়ার ফিট অফিস ক্রয় করা হয়।

DMCSL এর সম্মানিত সদস্য,আগামী ০৭/০৪/২০২৫ ইং, সোমবার, সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ব্যবস্থাপনা কমিট...
06/04/2025

DMCSL এর সম্মানিত সদস্য,
আগামী ০৭/০৪/২০২৫ ইং, সোমবার, সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ব্যবস্থাপনা কমিটি নির্বাচন-২০২৫ এর জন্য অনুষ্ঠিতব্য বিশেষ সাধারণ সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো৷
~ সভাপতি, ডিএমসিএসএল৷

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ (ডি.এম.সি.এস.এল) এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এই প্ল্যাটফর.....

No caption
06/04/2025

No caption

📢____________📣  #জরুরী_ঘোষণা 📣__________📢আজ ২৬শে মার্চ ২০২৫ আমাদের ডেসটিনি গ্রুপের কর্নধার ডঃ মোহাম্মদ রফিকুল আমীন স্যার...
25/03/2025

📢____________📣 #জরুরী_ঘোষণা 📣__________📢

আজ ২৬শে মার্চ ২০২৫ আমাদের ডেসটিনি গ্রুপের কর্নধার ডঃ মোহাম্মদ রফিকুল আমীন স্যার সকাল ১০.৩০ ঘটিকায় গ্রুপের অফিস আলীস সেন্টারে আসবেন।

আপনারা ঢাকার আশেপাশে যারা আছেন এবং ঢাকায় যারা অবস্থান করছেন সকলে যথাসময়ে আলীস সেন্টারে উপস্থিত থাকবেন।

বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনির সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ রফিকুল আমীন স্যারের আগমন উপলক্ষে এই প্রোগ্রামটি দৈনিক ডেসটিনির ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

রবের কাছে শুকরিয়া ডেসটিনির এমডি চেয়ারম্যান  স্যারের ভুয়া মামলার ভুয়া জরিমানা স্থগিত করেছে হাইকোর্ট।
26/02/2025

রবের কাছে শুকরিয়া
ডেসটিনির এমডি চেয়ারম্যান স্যারের ভুয়া মামলার ভুয়া জরিমানা স্থগিত করেছে হাইকোর্ট।

Address

Fulbaria

Telephone

+8801738394422

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের গন্তব্য হচ্ছে ডেসটিনি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share