05/07/2025
খুব শীঘ্রই আয়োজিত হতে যাচ্ছে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ প্রতিযোগিতা। এর প্রস্তুতির অংশ হিসেবে জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক দেশের বিভিন্ন জেলায় কিছু রোবটিক্স একটিভেশন কর্মশালা আয়োজন করতে যাচ্ছে।
এই একটিভেশন কর্মশালায় ১ম থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীদের ২ ঘণ্টা রোবটিক্সের বেসিক প্রশিক্ষণ দেয়া হবে এবং আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ প্রতিযোগিতায় অংশ নেয়ার ব্যাপারে দিকনির্দেশনা দেয়া হবে। পাশাপাশি সুযোগ থাকবে এবছরের মূলথিম স্পেস রোবট অনুযায়ী একটি বিশেষ মার্স মিনি রোভার মিশন উপভোগ করার সুযোগ।
যেসকল শিক্ষাপ্রতিষ্ঠান বা বিজ্ঞান/আইটি/রোবটিক্স ক্লাব নিজ এলাকায় এমন একটিভেশন কর্মশালা আয়োজন করতে আগ্রহী, তাদের দায়িত্বশীল ব্যক্তিবৃন্দ আবেদন ফর্ম পূরণ করে ফেলুন আগামী ১৫ জুলাইয়ের মধ্যে।
এই একটিভেশন কর্মশালা আয়োজনের জন্য একটি ক্লাসরুম/অডিটোরিয়াম, সেখানে শিক্ষার্থীদের বসার জন্য পর্যাপ্ত চেয়ার, একটি প্রোজেক্টর ও একটি সাউন্ড সিস্টেম প্রয়োজন হবে।
আমরা ফর্ম পূরণকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করব ও নির্বাচিত প্রতিষ্ঠানগুলোতে রোবটিক্স একটিভেশন কর্মশালা আয়োজিত হবে।
আবেদন ফর্ম লিংক - https://forms.gle/pGmf76jcCkAtPghV7