Al Islah Foundation

  • Home
  • Al Islah Foundation

Al Islah Foundation আল ইসলাহ ফাউন্ডেশন, একটি অরাজনৈতিক ইসলামিক প্রতিষ্ঠান, যা কোরআন সুন্নাহর আলোকে শিক্ষা,সমাজ সংস্কার ও দাওয়াত ইলাল্লাহর কাজ করে।

16/06/2026

পথে পথে দাওয়াত ও দোয়া!

আল ইসলাহ ফাউন্ডেশনের উদ্যোগে সিএনজিতে দোয়ার বার্তা ছড়িয়ে দিচ্ছে।

10/06/2026

Upcoming Project.

05/06/2026

নবম তম মসজিদ পরিষ্কার কর্মসূচি।
দক্ষিণ মঠবাড়িয়া বাইতুল ইকরাম জামে মসজিদ।
আয়োজনে: আল ইসলাহ ফাউন্ডেশন।

04/06/2026

আলহামদুলিল্লাহ!

আল ইসলাহ ফাউন্ডেশনের আলোকসজ্জা প্রকল্পের আওতায় এলাকার বিভিন্ন অন্ধকারাচ্ছন্ন স্থানের নষ্ট ও অকার্যকর লাইটসমূহ সংস্কার ও মেরামতের কাজ চলমান রয়েছে।

নিরাপদ, আলোকিত ও বাসযোগ্য সমাজ গঠনের লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। 💡✨

াহ_ফাউন্ডেশন
#আলোকসজ্জা_প্রকল্প
#সেবাই_আমাদের_অঙ্গীকার

মাওলানা জাফর আলী ভূঁইয়া স্মৃতি পাঠাগার  উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।পাঠাগ...
30/05/2026

মাওলানা জাফর আলী ভূঁইয়া স্মৃতি পাঠাগার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পাঠাগারের সভাপতি মাওলানা আব্দুল হান্নান ভুঁইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোঃ ইসহাক ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ ওয়াহিদুল্লাহ পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান আলোচনা পেশ করেন পাঠাগারের প্রধান উপদেষ্টা ও মঠবাড়িয়া সালেহা সুলতান মহিলা মাদরাসার প্রিন্সিপাল মুহাদ্দিস আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঠাগারের অন্যতম উপদেষ্টা ও মঠবাড়ীয়া বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ।

এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের দপ্তর সম্পাদক হাফেজ মুফতি ইউসুফ আদনান, সহ-দপ্তর সম্পাদক কাজী হুসাইন মামুন, পাঠাগার সম্পাদক মৌলভী রহমতুল্লাহ, কার্যনির্বাহী সদস্য হাফেজ আব্দুল গাফফার সালমান, মোঃ মুসা, মেরাজ খান ওহি, আবু সুফিয়ান অয়ন, সৌদি প্রবাসী কাজী আব্দুল
আলিম, কাজী ওয়াসিফুর রহমান ইনানসহ পাঠাগারের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীবৃন্দ।
বক্তারা ঈদের শিক্ষা, ইসলামী ভ্রাতৃত্ব, নৈতিক মূল্যবোধ এবং জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।

মাওলানা জাফর আলী ভূঁইয়া স্মৃতি পাঠাগারপবিত্র ঈদুল আজহা-এর অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো ঈদের সালাত। তাই এই সালাত শুধু আনুষ...
28/05/2026

মাওলানা জাফর আলী ভূঁইয়া স্মৃতি পাঠাগার
পবিত্র ঈদুল আজহা-এর অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো ঈদের সালাত। তাই এই সালাত শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং খুশু-খুযু, পরিপাটি পরিচ্ছন্নতা ও ইসলামী আদব বজায় রেখে সুন্দরভাবে আদায় করা আমাদের দায়িত্ব।

ঈদের সকালে পবিত্রতা অর্জন, সুন্নতি পোশাক পরিধান, তাকবীরের ধ্বনিতে মসজিদ বা ঈদগাহের পথে অগ্রসর হওয়া—এসবের মধ্যেই ফুটে ওঠে ঈদের সৌন্দর্য ও মুসলিম ঐক্যের মহিমা। জামাতের সাথে মনোযোগ ও বিনয়ের সহিত ঈদের সালাত আদায় করা আমাদের অন্তরে তাকওয়া, ভ্রাতৃত্ব ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি জাগ্রত করে।

আসুন, ঈদের আনন্দের পাশাপাশি ঈদের সালাতকে যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে আদায় করি এবং কুরবানির শিক্ষা নিজেদের জীবন, পরিবার ও সমাজে বাস্তবায়নের চেষ্টা করি।

পবিত্র ঈদুল আজহা-এর অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো ঈদের সালাত। তাই এই সালাত শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং খুশু-খুযু, পরিপাটি পরিচ্ছন্নতা ও ইসলামী আদব বজায় রেখে সুন্দরভাবে আদায় করা আমাদের দায়িত্ব।

ঈদের সকালে পবিত্রতা অর্জন, সুন্নতি পোশাক পরিধান, তাকবীরের ধ্বনিতে মসজিদ বা ঈদগাহের পথে অগ্রসর হওয়া—এসবের মধ্যেই ফুটে ওঠে ঈদের সৌন্দর্য ও মুসলিম ঐক্যের মহিমা। জামাতের সাথে মনোযোগ ও বিনয়ের সহিত ঈদের সালাত আদায় করা আমাদের অন্তরে তাকওয়া, ভ্রাতৃত্ব ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি জাগ্রত করে।

আসুন, ঈদের আনন্দের পাশাপাশি ঈদের সালাতকে যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে আদায় করি এবং কুরবানির শিক্ষা নিজেদের জীবন, পরিবার ও সমাজে বাস্তবায়নের চেষ্টা করি।

পবিত্র ঈদুল আজহা-র শুভক্ষণে দেশবাসী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং আল ইসলাহ ফাউন্ডেশনের সর্বস্তরের দায়িত্ব...
27/05/2026

পবিত্র ঈদুল আজহা-র শুভক্ষণে দেশবাসী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং আল ইসলাহ ফাউন্ডেশনের সর্বস্তরের দায়িত্বশীল, কর্মী ও শুভানুধ্যায়ীদের জানাই হৃদয়ের গভীরতা থেকে আন্তরিক ঈদ মোবারক।

ত্যাগ, ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির মহান বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল আজহা। কুরবানির এই শিক্ষা আমাদের জীবনে তাকওয়া, আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার অনুপ্রেরণা হয়ে উঠুক।

আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি, ইবাদত ও নেক আমল কবুল করুন। আমিন।

22/05/2026

Heart cleansing in progress.🫀

মাওলানা জাফর আলী ভূঁইয়া স্মৃতি পাঠাগার
20/05/2026

মাওলানা জাফর আলী ভূঁইয়া স্মৃতি পাঠাগার

পল্লবীর এই হৃদয়বিদারক ঘটনা মাত্র সাত বছরের রামিসা দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর নির্মম পরিণতি শুধু একটি অপরাধ নয়, এটি পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দেয়। এমন নিষ্পাপ জীবনের প্রতি অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; এর দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার অপরিহার্য।

শরীয়াহ ন্যায়বিচারের মূল উদ্দেশ্য হলো ন্যায় প্রতিষ্ঠা, অপরাধ দমন এবং সমাজে নিরাপত্তা নিশ্চিত করা। তবে এর প্রকৃত সুফল তখনই প্রকাশ পায়, যখন বিচার হয় প্রমাণভিত্তিক, দ্রুত এবং প্রভাবমুক্তভাবে।

ন্যায়বিচারের কঠোর ও সঠিক প্রয়োগই পারে এমন অন্ধকার ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে।

মাওলানা জাফর আলী ভুঁইয়া স্মৃতি পাঠাগার।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Islah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share