দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা-ফেনী।

  • Home
  • Bangladesh
  • Feni
  • দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা-ফেনী।

দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা-ফেনী। দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা-ফেনী



নিশ্চয়ই শিরক একটি মস্ত বড় অন্যায়” (সুরা লোকমান: ১৩)

নিশ্চয়ই আল্লাহ তা’আলা তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা
করবেন না। এ ছাড়া অন্য সকল গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে
দিবেন” (সুরা নিসা: ৪৮)

নিশ্চয় যে আল্লাহ’র সাথে শিরক করবে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দেবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। জালিমদের কোন সাহায্যকারী নেই।” (সূরা মায়িদাহ: ৭২)

িরক সমস্ত আমলকে বিনষ্ট করে দেয়। আল্লাহ বলেন,“আর যদি তারা শিরক করে তাহলে তাদের সকল আমল বিনষ্ট হয়ে যাবে।” (সুরা আনআম: ৮৮)

শিরকই হল সবচেয়ে বড় গুনাহ। নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
“আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে অবহিত করব না? আর তা হল, আল্লাহর সাথে কাউকে শরিক করা।” (বুখারি-মুসলিম)

“রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“প্রত্যেক নতুন জিনিস (ইবাদতের নামে) বিদ‘আত, প্রত্যেক বিদ‘আত গুমরাহী,
প্রত্যেক গুমরাহী পথ-ভ্রষ্টতা, প্রত্যেক পথ-ভ্রষ্টতা জাহান্নামী।”
[মুসলিম, আবু দাউদ, তিরমিযী]

“রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন..."কিয়ামতের দিন আমি তোমাদের জন্যে হাউজে কাউছারের নিকট উপস্থিত থাকব। যে ব্যক্তি আমার কাছে আসবে, আমি তাকে তা থেকে পানি পান করাবো। যে আমার হাউজ থেকে একবার পানি পান করবে, তার আর কখনও পিপাসা হবে না। এমন সময় আমার কাছে একদল লোক আগমণ করবে। আমি তাদেরকে চিনতে পাবো। তারাও আমাকে চিনতে পাবে। অতঃপর আমার ও তাদের মাঝে প্রতিবন্ধক সৃষ্টি করা হবে। আমি বলব, তারা আমার উম্মত। তখন আমাকে বলা হবে, আপনি জানেন না, তারা আপনার পরে কত বিদআত তৈরী করেছিল। আমি বলব আমার রেখে আসা দ্বীনের মধ্যে যারা পরিবর্তন করেছো, তারা এখান থেকে সড়ে যাও। অতঃপর তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হবে।” [বুখারী, মুসলিম শরীফ]


শিরক এবং তার ভয়াবহ পরিণাম:

শিরকের সংজ্ঞা : আল্লাহর ইবাদতে অংশীদার স্থাপন করাকে শিরক বলা হয়। ‘ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরিক করার অর্থ হল: আল্লাহকে ডাকার মত অন্যকে ডাকা, আল্লাহকে ভয় করার মত অন্যকে ভয় করা, তাঁর কাছে কামনা করা হয়, অন্যের কাছে তা কামনা করা। তাঁকে ভালোবাসার মত অন্যকেও ভালোবাসা।“মানুষের মধ্যে এমন একদল লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে শরীক বানিয়েছে এবং তাদেরকে এমনভাবে ভালবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকেই সর্বাধিক ভালবাসে”। (সূরা আল বাকারা: ১৬৫) আল্লাহর জন্যে সম্পাদনযোগ্য ইবাদতসমূহের যে কোন একটি গাইরুল্লাহর উদ্দেশ্যে সম্পাদন করা।

শিরকের প্রকারভেদ: শিরক দুই প্রকার।
1-শিরকে আকবর বা বড় শিরক।
2-শিরকে আসগর বা ছোট শিরক।

শিরকে আকবর: যে সকল ‘ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা হয়, সেগুলোর কোন একটি গাইরুল্লাহর উদ্দেশ্যে সম্পাদন করাকে শিরকে আকবর বলে। যেমন, গাইরুল্লাহর নিকট প্রার্থনা করা, তার নামে
জবেহ করা, জিন ও শয়তান ইত্যাদির নামে মানত করা। মৃত ব্যক্তি,
জিন, শয়তান ইত্যাদিকে ক্ষতি করার বা সুস্থ অসুস্থ করার মালিক মনে
করা। বিভিন্ন মাজারে গমন করা আর তাদের কাছে এমনভাবে প্রার্থনা করা যেন তারাই সবকিছু করতে পারে। আর যে সকল কার্যাদি আল্লাহ ছাড়া অন্য কেউ সমাধান করতে পারে না তা অন্যের কাছে আশা করা।

শিরকে আসগর : যে সব কথা ও কাজের মাধ্যমে মানুষ শিরকের দিকে ধাবিত হয়, সেসব কথা ও কাজই শিরকে আসগর বা ছোট শিরক। এ
প্রকারের শিরক মুসলমানকে ঈমান হতে বের করে না বটে; তবে তাওহীদকে দুর্বল করে দেয় এবং শিরকে আকবরের পথকে সুগম করে। এর উদাহরণ গাইরুল্লাহর নামে কসম করা, রিয়া বা লোক দেখানো কাজ করা যেমন: কেউ নামায পড়ল কিন্তু লোক দেখানো নামায পড়ল ইত্যাদি।

প্রত্যেক বিদআত হল ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম।(মুসলিম-১৫৩৫;নাসায়ি-১৫৬০)

17/10/2025
আলহামদুলিল্লাহ- ফেনী জেলাতে ১ম স্থান । ২০২৫ সালের এইস এস সি পরিক্ষায় ১০০ ভাগ পাস।
17/10/2025

আলহামদুলিল্লাহ- ফেনী জেলাতে ১ম স্থান । ২০২৫ সালের এইস এস সি পরিক্ষায় ১০০ ভাগ পাস।

13/04/2025

মঙ্গল শোভাযাত্রা ও পহেলা বৈশাখ পালন করার আগে একবার হলেও ভাবুন আপনার ঈমান হারাচ্ছেন কিনা!

🎤ড. আসাদুল্লাহ আল গালিব হাফিযাহুল্লাহ

19/03/2025

🟥ফিতরা আদায়ের সঠিক সময়!
🎙️আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিঃ
#ইসলামিক #ওয়াজ #ফিতরা

21/02/2025

ফরজ সালাতে প্রথম রাকাতে সূরা নাস পড়া যাবে কি?
🎙️শাঈখ মোস্তাফিজুর রহমান মাদানী (হাফিঃ)

#ফলোয়ার #সালাত #সূরানাস #মোস্তাফিজুররহমান

19/01/2025
বিভিন্ন জায়গা থেকে গাড়ির ব্যবস্থা আছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন পোস্টারে দেওয়া নাম্বারে
19/01/2025

বিভিন্ন জায়গা থেকে গাড়ির ব্যবস্থা আছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন পোস্টারে দেওয়া নাম্বারে

Address

Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা-ফেনী। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা-ফেনী।:

Share