Al-Amin Society- আল আমিন সোসাইটি

Al-Amin Society- আল আমিন সোসাইটি সোনাগাজী উপজেলার শ্রেষ্ট অরাজনৈতির সমাজসেবী সংগঠন

29/06/2025
29/06/2025

ব্যাগ বিতরণ

29/06/2025
বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার জন্য অনলাইন আবেদন:আগামী ০৯ এপ্রিল ২০২৫ খ্রি হতে ১৭ এপ্রিল ২০২৫ খ্রি পর্যন্ত ব...
08/04/2025

বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার জন্য অনলাইন আবেদন:

আগামী ০৯ এপ্রিল ২০২৫ খ্রি হতে ১৭ এপ্রিল ২০২৫ খ্রি পর্যন্ত বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

যারা ভাতা পান এবং ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই

আবেদন করার লিংক:
https://dss.bhata.gov.bd/online-Application

যা দরকার হবে:
১. বয়স্ক ভাতার জন্য পুরুষ ৬৫ এবং মহিলা ৬২ বছর বয়স হতে হবে। বিধবা ভাতার জন্য কমপক্ষে বয়স ১৮ বছর বয়স হতে হবে এবং বিধবা হতে হবে।
২. এন আই ডি থাকতে হবে।
৩. আবেদনকারীর নামে নগদ হিসাব সংবলিত মোবাইল নম্বর থাকতে হবে।এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে আবেদনের পরে একাউন্ট করা হবে।

এলাকার তরুণদের নিয়ে আল আমিন ইয়্যুথ সোসাইটি আয়োজিত ঈদ উৎসব ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। প্রীতি সমাবেশে তরুণদের আড্ডা, নেটওয়া...
03/04/2025

এলাকার তরুণদের নিয়ে আল আমিন ইয়্যুথ সোসাইটি আয়োজিত ঈদ উৎসব ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। প্রীতি সমাবেশে তরুণদের আড্ডা, নেটওয়ার্কিং ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টির পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইনের আলোচনা অনুষ্ঠিত হয়।

আল আমিন ইয়্যুথ সোসাইটির সদস্য সচিব সোহাগ চৌধুরীর সঞ্চালনায় প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সাংবাদিক সংগঠক কেফায়েত শাকিল। সমাবেশে দেশ বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এলাকার তরুণরা অংশগ্রহণ করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত অতিরিক্ত সচিব ফেনীর কৃতি সন্তান জনাব কামাল উদ্দিনকে আল আমিন সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা বি...
02/04/2025

শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত অতিরিক্ত সচিব ফেনীর কৃতি সন্তান জনাব কামাল উদ্দিনকে আল আমিন সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়

গেল বন্যায় মানুষের থাকার জায়গার যখন সংকট ছিল। তখন অনেকের পরিকল্পনা ছিল আল আমিন আদর্শ নূরানি মাদ্রাসার দোতলার শ্রেণিকক্ষগ...
11/03/2025

গেল বন্যায় মানুষের থাকার জায়গার যখন সংকট ছিল। তখন অনেকের পরিকল্পনা ছিল আল আমিন আদর্শ নূরানি মাদ্রাসার দোতলার শ্রেণিকক্ষগুলোতে আশ্রয় নেবেন। বিশেষ করে নারীদের পর্দা মেনে থাকার জন্য এটা ভালো জায়গা ছিল। কিন্তু ওই বিল্ডিংয়ে কোন টয়লেট না থাকায় সেটি সম্ভব হয়নি।

শুধু বন্যার ক্রাইসিসই নয়, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য টয়লেটের প্রয়োজনীয়তা আল আমিন সোসাইটি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে উপলব্ধি করে আসলেও অর্থ সংকটে বাস্তবায়ন সম্ভব হয়ে উঠছিল না।

বন্যা পরবর্তী সময়ে কথার প্রসঙ্গে এ বিষয়ে নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান Md Zahirul Alam Zahir সাহেবের সঙ্গে এই সংকটের কথা শেয়ার করেন আল আমিন সোসাইটির সভাপতি এরশাদ উল্যাহ চৌধুরী এবং সাংবাদিক কেফায়েত শাকিলসহ এলকার কয়েকজন তরুণ। সে সময় সুযোগ থাকলে চেয়ারম্যানকে কোনো ফান্ড মেনেজ করে দেওয়ার অনুরোধ জানান তারা।

এরপর বিষয়টি নিয়ে আর কোনো আলোচনাই হয়নি। আলহাম্দুলিল্লাহ চেয়ারম্যান মহোদয় নিজ উদ্যোগে টয়লেট নির্মাণের জন্য উপজেলা থেকে টিআর এর ১ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ এনে দিয়েছেন।

মিস্ত্রির হিসাবমতে ট্যাংকিসহ টয়লেট নির্মাণে প্রায় সাড়ে ৩ লাখ টাকা প্রয়োজন, যা এই বাজেটে সম্ভব নয়। তবু আল আমিনকে মনে রাখায় আমরা ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।

আমরা আশা করছি এই কাজ সম্পন্ন করা গেলে আসন্ন কোনো দুর্যোগে আল আমিন কমপ্লেক্সটি এলাকার মানুষের আশ্রয়ের ঠিকানা হতে পারবে ইনশাআল্লাহ।

https://rtvonline.com/bangladesh/314235
23/02/2025

https://rtvonline.com/bangladesh/314235

ফেনীর বন্যায় মানুষের প্রাণ বাঁচানো অর্ধশত তরুণকে আল-আমিন সোসাইটির সম্মাননা

ফেনীর পরশুরামের দিক থেকে হুহু করে ছুটে আসছিল পানি। এমন খবর পেয়েই সোনাগাজী উপজেলার মহদিয়া ও নাজিরপুরসহ নবাবপুর ইউনিয়নের ...
23/02/2025

ফেনীর পরশুরামের দিক থেকে হুহু করে ছুটে আসছিল পানি। এমন খবর পেয়েই সোনাগাজী উপজেলার মহদিয়া ও নাজিরপুরসহ নবাবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রস্তুতি নিতে থাকে স্থানীয় তারুণরা। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে তারা শুরু করে মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ দ্বিতল ভবনগুলোতে মানুষের থাকার উপযোগী করে তোলার কাজ। টাকার তোয়াক্কা না করে বাজারের বিভিন্ন দোকান থেকে তারা সংগ্রহ করেন চাল-ডালসহ নিত্য খাদ্যসামগ্রী। প্রস্তুতি শেষ হওয়ার আগেই এখানেও হাটু পেরিয়ে যায় পানি। ভেলা বানিয়ে সেই পানিতে গ্রামের শিশু, বৃদ্ধ ও দুর্বলদের নিয়ে আসেন তাদের তৈরি করা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। বানের পানি নামার আগ পর্যন্ত এইসব আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতদের রেখে খাবারসহ প্রয়োজনীয় সবকিছুর আঞ্জাম দেন এলাকার স্কুল-কলেজ পড়ুয়া কিছু শিশু-কিশোর...

Address

Najirpur, Sonagazi
Feni
3939

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Amin Society- আল আমিন সোসাইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share