30/07/2026
𝐄𝐜𝐨𝐑𝐞𝐯𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐏𝐚𝐫𝐭𝐢𝐜𝐢𝐩𝐚𝐭𝐞𝐝 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐃𝐢𝐬𝐜𝐮𝐬𝐬𝐢𝐨𝐧 𝐌𝐞𝐞𝐭𝐢𝐧𝐠 𝐨𝐧 "𝐂𝐥𝐞𝐚𝐧 𝐅𝐞𝐧𝐢" 𝐈𝐦𝐩𝐥𝐞𝐦𝐞𝐧𝐭𝐚𝐭𝐢𝐨𝐧
A discussion meeting on the implementation of the "Clean Feni" initiative was organized by the District Administration, Feni, bringing together government officials, educational institutions, voluntary organizations, and youth representatives.
Representing EcoRevolution, a delegation participated in the meeting and reaffirmed the organization's commitment to supporting collaborative environmental initiatives for a cleaner and more sustainable Feni.
The discussion focused on strengthening public awareness, promoting responsible waste management, encouraging community participation, and ensuring effective coordination among stakeholders to make the "Clean Feni" campaign successful.
EcoRevolution believes that sustainable environmental development can only be achieved through collective action, responsible citizenship, and active youth engagement. The organization expresses its sincere appreciation to the District Administration, Feni, for taking this timely initiative and looks forward to contributing to its successful implementation.
Together, let's build a Cleaner, Greener and More Responsible Feni. 🌿
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
"ক্লিন ফেনী" বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় ইকোরেভোলিউশনের অংশগ্রহণ
জেলা প্রশাসন, ফেনীর উদ্যোগে আয়োজিত "ক্লিন ফেনী" কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় ইকোরেভোলিউশনের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।
সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন অংশীজনের সমন্বয়ে অনুষ্ঠিত এই সভায় পরিচ্ছন্ন, সচেতন ও পরিবেশবান্ধব ফেনী গড়ে তোলার লক্ষ্যে করণীয় বিষয়সমূহ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় ইকোরেভোলিউশন পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে "ক্লিন ফেনী" উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে।
ইকোরেভোলিউশন বিশ্বাস করে, প্রশাসন, নাগরিক সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং তরুণদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, টেকসই ও বাসযোগ্য ফেনী গড়ে তোলা সম্ভব।
জেলা প্রশাসন, ফেনীর এই সময়োপযোগী উদ্যোগকে ইকোরেভোলিউশন আন্তরিকভাবে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও পরিবেশ ও জনসচেতনতামূলক সকল কার্যক্রমে অংশীদার হিসেবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
আসুন, সম্মিলিত উদ্যোগে গড়ে তুলি একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই ফেনী। 💚