ছাত্রশিবির ফেনী জেলা

ছাত্রশিবির ফেনী জেলা সম্মানিত সুধী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার অফিসিয়াল ফেইসবুক পেইজে আপনাকে জানাই স্বাগতম। Working Procedure of Islami Chhatrashibir. Student Views.

Bangladesh Islami Chhatrashibir has been working with its integrated manpower all over the country. It is trying to nurture a student as a good student as well as a good Muslim in parallel. Shibir encourages its activists to grow up as good students by inspiring them to maintain daily personal report book, attend the classes and read books. As Islam is for the betterment of the whole mankind, Isla

mi Chhatrashibir is moving forward with a mission to beautifully preach Islam to Muslims, Hindus, Buddhists and Christians at the same time. Public support for Shibir men is on the increase day by day as they hold aloft such beautiful mission. You are also welcome to Shibir to make yourself as a qualitative and efficient person and join the queue of the freedom-loving people both in this life and in the afterlife. To know more about Bangladesh Islami Chhatrashibir, read also the following: The Constitution of Islami Chhatrashibir. What we want; why and how. Come towards the Path of Light. Road to Salvation. Current Central President: Salahuddin Ayubi Current Secretary General: Rashedul Islam

ঈদ মুবারকপবিত্র ঈদুল আজহার ত্যাগ, কোরবানি ও আত্মনিবেদনের মহৎ শিক্ষা হৃদয়ে ধারণ করে ফেনী জেলা শাখার সকল জনশক্তি, শুভাকাঙ্...
27/05/2026

ঈদ মুবারক

পবিত্র ঈদুল আজহার ত্যাগ, কোরবানি ও আত্মনিবেদনের মহৎ শিক্ষা হৃদয়ে ধারণ করে ফেনী জেলা শাখার সকল জনশক্তি, শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থী বন্ধু ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই।




25/05/2026

আরাফাহর দিনের আমল ও আগের রাতের প্রস্তুতি

১. আরাফাহর আগের রাতের প্রস্তুতি
মাগরিবের পর থেকে বেশি বেশি তাকবির, ইস্তিগফার ও দরুদ পাঠ করুন। জামাতের সাথে ইশার সালাত আদায় করুন। রাতে সূরা বাকারাহর শেষ দুই আয়াত পড়ুন।

২. দ্রুত ঘুমিয়ে পড়ুন
আগের রাতে দ্রুত ঘুমিয়ে পড়ুন। ভোর রাতে উঠে তাহাজ্জুদ আদায় করুন, দু’আ করুন। এরপর সাহরি করুন।

সারাদিনে কী কী আমল করবেন, তার একটি ছোট তালিকা করে নিতে পারেন। তারপর জামাতের সাথে ফজরের সালাত আদায় করুন।

৩. আরাফাহর রোজা পালন করুন

৪. আরাফাহর দিনের শ্রেষ্ঠ যিকির ও দু’আ
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আরাফাহর দিনের শ্রেষ্ঠ যিকির হলো—

> لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।

সারাদিন এই যিকিরটি বেশি বেশি পড়ুন। সম্ভব হলে অন্তত ১০০ বার পড়ার চেষ্টা করুন।

৫. তাকবীরে তাশরীক পড়ুন
৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর তাকবীরে তাশরীক পড়ুন—

> اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ
উচ্চারণ:
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

অর্থ:
আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহ সবচেয়ে মহান। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

৬. বেশি বেশি সাধারণ তাকবির পড়ুন

اللهُ أَكْبَرُ

উচ্চারণ: আল্লাহু আকবার
অর্থ: আল্লাহ সবচেয়ে মহান।

৭. মসজিদে সময় কাটানোর চেষ্টা করুন
যতটুকু সম্ভব মসজিদে অবস্থান করুন। ইতিকাফের নিয়্যাতে বসতে পারলে আরও ভালো।

৮. বেশি বেশি দু’আ করুন
দু’আর শুরু ও শেষে আল্লাহর প্রশংসা এবং নবীজি ﷺ–এর উপর দরুদ পড়ুন।

নিজের জন্য, পরিবার, মা-বাবা, উম্মাহ, মৃত মুসলিম, অসুস্থ, ঋণগ্রস্ত, মজলুম ও পথহারা মানুষদের জন্য দু’আ করুন।

৯. অন্তত একটি হাদিস পড়ুন

১০. সূরা বাকারাহর শেষ দুই আয়াত পড়ুন

১১. কুরআন তিলাওয়াত করুন
সময় ও সুযোগ অনুযায়ী কুরআন তিলাওয়াত করুন। চাইলে সূরা কাহফ, ইয়াসিন, মুলক, আর-রহমান ইত্যাদিও পড়তে পারেন।

১২. সামর্থ্য অনুযায়ী সাদাকাহ করুন
অন্তত ১ টাকা হলেও সাদাকাহ করুন।

১৩. বেশি বেশি দরুদ ও ইস্তিগফার পড়ুন

ইস্তিগফার
> أَسْتَغْفِرُ اللهَ

উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।

দরুদ
> اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ

উচ্চারণ:
আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, ওয়া আলা আলে মুহাম্মাদ।

অর্থ:
হে আল্লাহ, আপনি মুহাম্মদ ﷺ এবং তাঁর পরিবারের উপর রহমত বর্ষণ করুন।

চাইলে দরুদে ইবরাহিমও পড়তে পারেন।

১৪. অন্যান্য আমল

কমপক্ষে তিনবার সূরা ইখলাস পড়ুন, আয়াতুল কুরসী পড়ুন এবং যতটুকু পারেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন।

নিজে আমল করুন এবং দাওয়াহর নিয়্যাতে অন্যদের কাছেও পৌঁছে দিন।

25/05/2026

উপশাখা দায়িত্বশীল শিক্ষা বৈঠক—২০২৬ এর ডকুমেন্টারি;

আয়োজনে:— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দাগনভূঞাঁ উপজেলা।

২৪ মে ছাত্রশিবিরের অফিসিয়াল পেইজে প্রচারিত উল্লেখযোগ্য কর্মসূচি সমূহ
25/05/2026

২৪ মে ছাত্রশিবিরের অফিসিয়াল পেইজে প্রচারিত উল্লেখযোগ্য কর্মসূচি সমূহ

ছাত্রশিবির ফেনী জেলা শাখার দাগনভূঞাঁ উপজেলায় উপশাখা দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে...
24/05/2026

ছাত্রশিবির ফেনী জেলা শাখার দাগনভূঞাঁ উপজেলায় উপশাখা দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক জনাব হাবিবুর রহমান আরমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ফেনী শহর সভাপতি জনাব মাজহারুল ইসলাম।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সভাপতি জনাব ইমাম হোসেন আরমান ও সেক্রেটারি জনাব আশরাফুল হক সোহেল।
আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক জনাব মাও. নিজাম উদ্দিন, দাগনভূঞাঁ উপজেলা শাখার আমীর জনাব গাজী সালাহ উদ্দিন, ছাত্রশিবির ফেনী জেলা শাখার অফিস সম্পাদক জনাব মোঃ ইয়াছিন, মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের ফেনী জেলা শাখার সদস্য সচিব জনাব মীর রিদওয়ান।

দাগনভূঞাঁ উপজেলা দক্ষিণ শাখা সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দাগনভূঞাঁ আদর্শ থানা সভাপতি ওসামা বিন আলম ও সিলোনীয়া আদর্শ থানা সভাপতি তানভীর বিন হোসাইন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার বাছাইকৃত সাথীদের নিয়ে ফলচক্র অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ...
23/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার বাছাইকৃত সাথীদের নিয়ে ফলচক্র অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক জনাব হাবিবুর রহমান আরমান।
ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সভাপতি জনাব ইমাম হোসেন আরমানের সভাপতিত্বে ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সেক্রেটারি জনাব আশরাফুল হক সোহেলের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেনী জেলা শাখার অর্থ সম্পাদক মোহছেন উদ্দিন মিরাজ, এইচআরডি সম্পাদক মোহাম্মদ আসিফ, সাহিত্য সম্পাদক আশ্রাফ হোসেন আসিফ।

সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ছাত্রশিবির পরশুরাম মডেল শাখার সাথী ইসমাইল হোসেন শাকিলকে হাসপাতালে দেখতে যান ইসলামী ছাত্রশিবিরের...
23/05/2026

সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ছাত্রশিবির পরশুরাম মডেল শাখার সাথী ইসমাইল হোসেন শাকিলকে হাসপাতালে দেখতে যান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান ভাই।

এসময় তিনি তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন ও মহান রবের নিকট সুস্থতার জন্য কায়মনোবাক্যে দোয়া করেন। মহান আল্লাহ রাব্বুল আ'লামীন প্রিয় ভাইকে সুস্থতার নিয়ামত দান করুন, আমীন।

উপশাখা দায়িত্বশীল শিক্ষা বৈঠক আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দাগনভূঞা উপজেলা উত্তর শাখা। প্রধান মেহমান হিসেবে উপস্...
23/05/2026

উপশাখা দায়িত্বশীল শিক্ষা বৈঠক আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দাগনভূঞা উপজেলা উত্তর শাখা।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি জনাব ডা.সাইফুল্লাহ সাইফ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সভাপতি জনাব ইমাম হোসেন আরমান।

বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঞাঁ উপজেলা শাখার আমীর জনাব গাজী সালাহ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার অফিস সম্পাদক জনাব মোঃ ইয়াছিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার মাদ্রাসা সম্পাদক জনাব মোহাম্মদ হানিফ সহ থানা শাখার দায়িত্বশীলবৃন্দ।

থানা সভাপতি মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে সঞ্চালনা করেন থানা সেক্রেটারি ইমাম হোসেন রাহীম।

আবূ বাকরাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন; রাসূল (সা:) বলেছেন, "দু'টি গুনাহ্ ছাড়া এমন কোনো গুনাহ্ নেই যে গুনাহের শাস্তি আল...
21/05/2026

আবূ বাকরাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন; রাসূল (সা:) বলেছেন, "দু'টি গুনাহ্ ছাড়া এমন কোনো গুনাহ্ নেই যে গুনাহের শাস্তি আল্লাহ্ তা'আলা দুনিয়াতেই দিবেন; উপরন্তু তার জন্য আখিরাতের শাস্তি তো আছেই। তার মধ্যে একটি হচ্ছে জুলুম তথা কারো উপর অন্যায়ভাবে আক্রমণ করা।"

(আবূ দাউদ : ৪৯০২)


২১ মে ছাত্রশিবিরের অফিসিয়াল পেইজে প্রচারিত কর্মসূচিসমূহ-
21/05/2026

২১ মে ছাত্রশিবিরের অফিসিয়াল পেইজে প্রচারিত কর্মসূচিসমূহ-

টুকরো টুকরো রামিসার লাশ।আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন?
21/05/2026

টুকরো টুকরো রামিসার লাশ।
আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন?

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির ফেনী জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share