Humanity is life

Humanity is life Unity Can Change Our Society
(1)

25/04/2026

গরমে স্বস্তির ছোট উদ্যোগ Humanity Is Life পাশে আছে সবসময়।

হিউম্যানিটি ইজ লাইফ এর উদ্যোগে তীব্র গরমে স্বস্তি দিতে পথচারী, সিএনজি চালক ও রিক্সাচালকদের মাঝে ঠান্ডা পানি ও ট্যাং বিতর...
25/04/2026

হিউম্যানিটি ইজ লাইফ এর উদ্যোগে তীব্র গরমে স্বস্তি দিতে পথচারী, সিএনজি চালক ও রিক্সাচালকদের মাঝে ঠান্ডা পানি ও ট্যাং বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নুরুল আমিন সজিব, সাধারণ সম্পাদক তাহসীন শাহরিয়ার আদর, সংগঠনের শুভাকাঙ্ক্ষী আরিয়ান মজুমদার সহ সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দ।

আজকের কর্মসূচিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শারমিন আক্তার এবং সাহেদুল ইসলাম। তাদের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।

এসময় সংগঠনের সভাপতি নুরুল আমিন সজিব বলেন, মানবিকতা থেকেই আমাদের এই উদ্যোগ। তীব্র গরমে যারা রাস্তায় কষ্ট করে কাজ করছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করে। ভবিষ্যতেও হিউম্যানিটি ইজ লাইফ এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতা থেকে হিউম্যানিটি ইজ লাইফ নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রিয় এসএসসি ও দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং ধৈর্যের ফসল ঘরে তোলার সময় এসেছে। ত...
20/04/2026

প্রিয় এসএসসি ও দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং ধৈর্যের ফসল ঘরে তোলার সময় এসেছে। তোমরা জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় পার করতে যাচ্ছো।
​ হিউম্যানিটি ইজ লাইফ পরিবারের পক্ষ থেকে তোমাদের সবার জন্য রইলো একরাশ আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। তোমরা নির্বিঘ্নে পরীক্ষা দাও, তোমাদের প্রতিটি প্রচেষ্টা সফল হোক এটাই আমাদের কাম্য।
​মনোবল হারিও না, নিজের ওপর বিশ্বাস রাখো। বিজয় তোমাদের সুনিশ্চিত

হিউম্যানিটি ইজ লাইফ এবং ফেনী ইউনিভার্সিটি ল ব্লাড সেল এর যৌথ উদ্যোগে ফেনী ইউনিভার্সিটি প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ...
14/04/2026

হিউম্যানিটি ইজ লাইফ এবং ফেনী ইউনিভার্সিটি ল ব্লাড সেল এর যৌথ উদ্যোগে ফেনী ইউনিভার্সিটি প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিউম্যানিটি ইজ লাইফ এর উপদেষ্টা ও ফেনী ইউনিভার্সিটি ল ব্লাড সেল এর সভাপতি এবং ফেনী ইউনিভার্সিটির প্রক্টর ও আইন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আয়াতুল্লাহ, ফেনী ইউনিভার্সিটি ল ব্লাড সেল এর মডারেটর মাধবী পাল, ফেনী ইউনিভার্সিটি ল স্টুডেন্টস ফোরামের মডারেটর সৈয়দা তানজিলা মুবাশ্বেরা, হিউম্যানিটি ইজ লাইফ এর সভাপতি নুরুল আমিন সজিব, ফেনী ইউনিভার্সিটি ল ব্লাড সেল এর সাধারণ সম্পাদক আরফান হোসেনসহ সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দ।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং অনেকেই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পেরেছেন।

নতুন সূর্যের আলোয় শুরু হতে যাচ্ছে বাংলা নতুন বছর। পহেলা বৈশাখ আমাদের সবার জীবনে নিয়ে আসুক নতুন আশা, প্রেরণা ও কল্যাণের ব...
13/04/2026

নতুন সূর্যের আলোয় শুরু হতে যাচ্ছে বাংলা নতুন বছর। পহেলা বৈশাখ আমাদের সবার জীবনে নিয়ে আসুক নতুন আশা, প্রেরণা ও কল্যাণের বার্তা।

হিউম্যানিটি ইজ লাইফ এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। নতুন বছরে আমরা যেন মানবিকতা, সহমর্মিতা ও ন্যায়ের পথে থেকে সমাজের কল্যাণে আরও বেশি কাজ করতে পারি এই হোক আমাদের প্রত্যাশা।

সবার জীবন হোক সুন্দর, শান্তিময় ও কল্যাণময়।

শুভ নববর্ষ ১৪৩৩🌼

20/03/2026

🌙 পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌙
Humanity is life (Official Group) এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
এই ঈদ বয়ে আনুক শান্তি, আনন্দ ও মানবতার বন্ধন আরও দৃঢ় হোক সবার মাঝে।
ঈদ মোবারক 🌙✨

🌙✨ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ✨🌙পবিত্র মাহে রমজানের আত্মসংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা শেষে আমাদের মাঝে এসেছে আনন্দের বার...
20/03/2026

🌙✨ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ✨🌙

পবিত্র মাহে রমজানের আত্মসংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা শেষে আমাদের মাঝে এসেছে আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর।
এই পবিত্র দিনে হিউম্যানিটি ইজ লাইফ পরিবার এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ঈদ হোক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন।
ধনী-গরিব ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি এটাই হোক আমাদের অঙ্গীকার।

আসুন, ঈদের এই খুশি ছড়িয়ে দেই সবার মাঝে, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে।
মানবতার সেবাই আমাদের মূল প্রেরণা এই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আরও দূর।

সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও অফুরন্ত আনন্দ।
ঈদ মোবারক! 🌙

আলহামদুলিল্লাহ “রঙিন স্বপ্নে মেহেদি উৎসব” সফলভাবে সম্পন্ন হয়েছে।মানবতার উষ্ণ স্পর্শ, ভালোবাসার রঙ আর আন্তরিকতার ছোঁয়ায় আ...
19/03/2026

আলহামদুলিল্লাহ
“রঙিন স্বপ্নে মেহেদি উৎসব” সফলভাবে সম্পন্ন হয়েছে।

মানবতার উষ্ণ স্পর্শ, ভালোবাসার রঙ আর আন্তরিকতার ছোঁয়ায় আজকের এই আয়োজন হয়ে উঠেছিল সত্যিই হৃদয়ছোঁয়া।
নগরফুলদের ছোট্ট ছোট্ট হাতে যখন মেহেদীর রঙ ফুটে উঠছিল, ঠিক তখনই তাদের মুখে ফুটে উঠা নির্মল হাসি আমাদের এই উদ্যোগকে সার্থক করে তুলেছে।

প্রতিটি হাসি যেন বলে দিচ্ছিলো ভালোবাসা দিলে তা ফিরে আসে আরও গভীরভাবে।
এই আয়োজন শুধু একটি উৎসব ছিল না,
এটা ছিল ভালোবাসা ভাগ করে নেওয়ার,
অবহেলিত মুখে হাসি ফোটানোর,
আর মানবতার বন্ধনকে আরও দৃঢ় করার এক ছোট্ট কিন্তু আন্তরিক প্রচেষ্টা।

“যেখানে যত্ন আছে, সেখানেই মানবতা”এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই আরও অনেক দূর।
এই সুন্দর আয়োজন সফল করতে যারা পাশে ছিলেন, সহযোগিতা করেছেন এবং ভালোবাসা দিয়েছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

রঙিন স্বপ্নে মেহেদি উৎসবমানবতার উষ্ণ স্পর্শে, ভালোবাসার রঙে আর আন্তরিকতার আবহে আমরা আয়োজন করেছি এক হৃদয়ছোঁয়া উদ্যোগ, যেখ...
18/03/2026

রঙিন স্বপ্নে মেহেদি উৎসব
মানবতার উষ্ণ স্পর্শে, ভালোবাসার রঙে আর আন্তরিকতার আবহে
আমরা আয়োজন করেছি এক হৃদয়ছোঁয়া উদ্যোগ, যেখানে নগরফুলদের ছোট্ট হাতে ফুটে উঠবে মেহেদীর রঙ, আর তাদের মুখে ছড়িয়ে পড়বে নির্মল হাসি।
এই আয়োজন শুধুই একটি উৎসব নয়,
এটা ভালোবাসা ভাগ করে নেওয়া,
অবহেলিত হাসিগুলোকে রাঙিয়ে তোলার,
আর মানবতার বন্ধনকে আরও গভীর করার এক ছোট্ট কিন্তু আন্তরিক প্রয়াস।

“যেখানে যত্ন আছে, সেখানেই মানবতা”

আসুন, আমরা একসাথে হয়ে এই সুন্দর মুহূর্তটির অংশ হই,
ভালোবাসা ছড়িয়ে দেই, আর মানবতার আলো আরও দূরে পৌঁছে দেই।

📝তারিখঃ ১৯.০৩.২০২৬ ইং (বৃহস্পতিবার)
🏟️ভেন্যুঃ ফেনী রেলওয়ে জংশন।
🕓সময়ঃ সকাল ১১:০০ ঘটিকা

আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান মাস জুড়ে হিউম্যানিটি ইজ লাইফ এর উদ্যোগে "মানবতার স্পর্শে রমজান" ইফতার বিতরণ কর্মসূচি  ...
16/03/2026

আলহামদুলিল্লাহ।
পবিত্র মাহে রমজান মাস জুড়ে হিউম্যানিটি ইজ লাইফ এর উদ্যোগে "মানবতার স্পর্শে রমজান" ইফতার বিতরণ কর্মসূচি আজ২৬ রমজান পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রতিদিনের এই আয়োজন ছিল শুধু ইফতার বিতরণ নয়, ছিল মানবতার বন্ধনকে আরও দৃঢ় করার একটি প্রয়াস।

আমরা বিশ্বাস করি, সামাজিক কাজ কেবল একটি কর্মসূচি নয়, এটি একটি দায়বদ্ধতা। এই কর্মসূচিতে আমাদের স্বেচ্ছাসেবকদের আন্তরিক পরিশ্রম, দাতাদের উদার সহযোগিতা এবং শুভানুধ্যায়ীদের নীরব সমর্থন ছিল অনন্য।
প্রতিটি প্যাকেট ইফতারের সাথে ছিল আপনাদের ভালোবাসা, প্রতিটি হাসির পিছনে ছিল আপনাদের বিশ্বাস।

সংগঠনের সভাপতি, নুরুল আমিন সজিব এর পক্ষ থেকে আমাদের সম্মানিত দাতা, সহযোগী, স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা। আল্লাহ তায়ালা আমাদের সবার দান ও শ্রম কবুল করুন এবং ভবিষ্যতেও মানবতার সেবায় একসাথে কাজ করার তৌফিক দান করুন।
মানবতার এই পথচলা থেমে থাকবে না।

ইনশাআল্লাহ, আমরা আরও বড় পরিসরে, আরও গভীর দায়বদ্ধতা নিয়ে সামনে এগিয়ে যাবো।

🌙 মানবতার স্পর্শে রমজান | ২১তম দিনের কার্যক্রমআলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজানের ২৪তম রোজায় Humanity Is Life এর উদ্যোগে...
15/03/2026

🌙 মানবতার স্পর্শে রমজান | ২১তম দিনের কার্যক্রম
আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজানের ২৪তম রোজায় Humanity Is Life এর উদ্যোগে "প্রজেক্ট ইনার জয়" এর আওতায় ইফতার বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

অসহায়, শ্রমজীবী ও পথচারি মানুষের মাঝে ইফতার পৌঁছে দিয়ে মানবতার দায়বদ্ধতা পালনের ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।

ইনশা আল্লাহ, এই কার্যক্রম ৩০ রমজান পর্যন্ত চলমান থাকবে।

আপনার সহযোগিতাই আমাদের শক্তি।
একটি ছোট অনুদানও হতে পারে কারো ইফতারের তৃপ্তির কারণ।
📌 ডোনেশন:
বিকাশ/নগদ: +8801857400910
ব্যাংক: 1401050088533
ডাচ্-বাংলা ব্যাংক, ফেনী

#ইফতার_বিতরণ #প্রজেক্ট_ইনার_জয়

আজ Humanity Is Life এর উদ্যোগে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, ফেনীর রন্ধন কাব্য রেষ্টুরেন্টে ইফতার মাহফিল ও সংগঠনের সদস্যদের মা...
14/03/2026

আজ Humanity Is Life এর উদ্যোগে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, ফেনীর রন্ধন কাব্য রেষ্টুরেন্টে ইফতার মাহফিল ও সংগঠনের সদস্যদের মাঝে ঈদ সালামি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক সৈকত হোসেন সজীব এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল আমিন সজিব। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহসীন শারিয়ার আদর ও কোষাধ্যক্ষ ওবায়দুল্লাহ রীদওয়ান সহ Humanity Is Life এর অন্যান্য সদস্যবৃন্দ।

ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও মানবিকতার বন্ধনে সবাইকে একত্রিত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে এক উষ্ণ ও আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়।

Address

Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Humanity is life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share