06/03/2026
রংপুরে বেড়াতে গিয়ে মারা গেছেন কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী। তার মর/দেহের একটি ছবি ও ভিডিওকে ঘিরে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, কবির মর/দেহ পড়ে আছে রাস্তায়। তার পাশে নেই আত্মীয়-স্বজন। মূলত মেডিকেল কলেজ থেকে মর/দেহ মর্গে নেওয়ার সময় ছবিটি কেউ তুলেছেন বা ভিডিও করেছেন।
‘ক্রসচেক’ সেখানকার একাধিক সাংবাদিক ও সাহিত্যকর্মীর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে। তার পরিবার মর/দেহ গ্রহণ করেছে।
#ক্রসচেক #সাংবাদিক #হাসপাতাল #গুজব #কবি #মর্গ