15/08/2026
অগ্রণী ব্লাড ফাউন্ডেশন’র বৃক্ষ বিতরণ
একটি গাছ, হাজারো উপকার—সবুজ হোক সবার অধিকার এ স্লোঘানকে সামনে স্বেচছায় রক্তদান ও সামাজিক সংগঠন অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
শুক্রবার বিকাল বেলা ফেনী শহরস্থ মিল্লাত গার্ডেনে ফাউন্ডেশনের অফিস কক্ষের সামনে উক্ত কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মু. শহীদুল ইসলাম পাটোয়ারী এর সঞ্চালনায় গাছের চারা বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ফেনী শহর ব্যবসায়ী সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল মিল্লাত মুক্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ সারিদ, সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, অর্থ সম্পাদক সানিয়া ই জাহান, প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবাসী কল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, যুগ্ন সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, ধর্ম সম্পাদক মো. বেলাল হোসেন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল হালিম হাসান, শিক্ষা সম্পাদক শেখ রায়হান স্মরণ, যুগ্ন রক্ত বিষয়ক সম্পাদক এমদাদুল হক অভি, যুগ্ন ক্রীড়া সম্পাদক মাঈন উদ্দিন রিফাত সহ অন্যান্য সদস্য বৃন্দ।
উক্ত প্রোগ্রামের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন যুগ্ন সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, কো-চেয়ারম্যান- শিক্ষা সম্পাদক শেখ রায়হান স্মরণ, সদস্য- রক্ত বিষয়ক সম্পাদক মুনতাসির মাহমুদ, যুগ্ন সমাজ সেবা সম্পাদক কোরবান আলী।