03/04/2026
কত অবহেলিত ফেনীবাসী।
---------------------------------------
ফেনীতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করার জন্যে ফেনীতে সবচেয়ে অনুকূল পরিবেশ বিরাজমান।
যেকোনো প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণ করতে ৭ ধারা ৮ধারা একুজিশনের টাকা বরাদ্দ ইত্যাদি কার্যক্রম শেষ করতে ১/২ বছর লেগে যায়। কিন্তু ফেনী সদর হাসপাতালে ৬ বিঘা খালি জমি অধিগ্রহণ করা আছে। মেডিকেল এর মুল ভাবনা সেখানে করা যায়। নার্সিং কলেজ সাথেই আছে তাই নার্সের সমস্যা হবে না।
ফেনী দৌস্ত টেক্সটাইল মিল অনেকদিন বন্ধ ও পরিত্যক্ত। এখানে একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় করার পরিবেশ আছে প্রস্তাবো আছে। এখানেও জমি অধিগ্রহণ এর প্রয়োজন নেই। এক মিনিষ্ট্রির জায়গা আরেক মিনিষ্ট্রিতে ট্রন্সফার হবে। মিরসরাই শিল্প নগরীতে অনেক দক্ষ মেধাবী জনবল লাগবে।
টেক্সটাইল ও স্পেশালাইজড বিশ্ববিদ্যালয় করা হলে জনবলের সাপ্লাই চেইন৷ ইন্ডাষ্ট্রি একাডেমিয়া কোলাবেরেশন হতে পারতো। সিদ্ধান্ত হলে দ্রুত স্পেশালাইজড বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করা যায়।
লেখক - জনাব মুজিবুল হক
সাবেক স্বাস্থ্য সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।