Faridpur City

Call Directions

Faridpur City Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Faridpur City, Nonprofit Organization, Faridpur, Dhaka, Bangladesh, Faridpur.

শুভ সন্ধ্যা ফরিদপুর
05/09/2026

শুভ সন্ধ্যা ফরিদপুর

আপনি নিশ্চয়ই এই পরিচ্ছন্ন, নির্জন পরিবেশ দেখে মুগ্ধ হয়ে এই স্থানটিতে কিছু মুহুর্ত কাটাতে যান তাই না?বাস্তবে গিয়ে আর এমন ...
05/09/2026

আপনি নিশ্চয়ই এই পরিচ্ছন্ন, নির্জন পরিবেশ দেখে মুগ্ধ হয়ে এই স্থানটিতে কিছু মুহুর্ত কাটাতে যান তাই না?
বাস্তবে গিয়ে আর এমন চিত্র দেখার সুযোগ পান না।
স্থান: স্লুইসগেট ফরিদপুর সদর।

হারিয়ে গেলো ফরিদপুর শহরের আরও একটি পুরনো স্থাপনা।
05/09/2026

হারিয়ে গেলো ফরিদপুর শহরের আরও একটি পুরনো স্থাপনা।

হয়তো নতুন সু উচ্চ ভবন নির্মাণ হবে তাই ভেঙে ফেলা হচ্ছে পুরনো  একতলা ভবনটি। ছবিটি টাইমলাইনে রেখে দিলাম ভবিষ্যৎ প্রজন্ম দেখ...
05/09/2026

হয়তো নতুন সু উচ্চ ভবন নির্মাণ হবে তাই ভেঙে ফেলা হচ্ছে পুরনো একতলা ভবনটি।
ছবিটি টাইমলাইনে রেখে দিলাম ভবিষ্যৎ প্রজন্ম দেখার সুযোগ পাবে।

স্থান: পূর্ব খাবাসপুর চক্ষু হাসপাতাল সংলগ্ন।

আজ বাউল কুলের শিরমনি, বাংলাদেশের প্রথম দোতারা বাদক মুকুট হীন সম্রাট দোতারা সাধক  কানাইলাল শীল এর মৃত্যুবার্ষিকী,ফরিদপুর ...
05/09/2026

আজ বাউল কুলের শিরমনি, বাংলাদেশের প্রথম দোতারা বাদক মুকুট হীন সম্রাট দোতারা সাধক
কানাইলাল শীল এর মৃত্যুবার্ষিকী,
ফরিদপুর সিটি অর্গানাইজেশন এর পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।

১৯৭৬ সালের ৫ সেপ্টেম্বর প্রখ্যাত দোতারা বাদক মুকুটহীন সম্রাট যন্ত্রসংগীত শিল্পী ঢাকায় দেহ ত্যাগ করেন। ১৮৯৫ সালের জুলাই মাসের ২০ তারিখে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কইরাল গ্রামে জন্মগ্রহণ করেন।
তাঁর পিতা আনন্দচন্দ্র শীল এবং মাতা সৌদামনী শীল। মাত্র আড়াই বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। আট বছর বয়সে তার বেহালায় হাতেখড়ি হয় ওস্তাদ বসন্ত কুমার শীলের কাছে ছোট বেলা থেকেই কানাইলালশীল এর লেখাপড়ার চেয়ে গান বাজনার দিকেই ছিলো বেশী আগ্রহ। বাদ্যযন্ত্র ছিলো তার বেশী পছন্দের। তার মধ্যে দুটি তার একটি কাঠির বাদ্যযন্ত্র দোতারা ছিলো তার বেশী পছন্দের। তিনি গানের সাথে দোতারাইর বেশী বাজাতেন। কথিত আছে বাংলাদেশে বাদ্য যন্তের মধ্যে এই দোতারা প্রথম উঠে আসে কানাই লাল শীল এর হাতে। দোতারাকে সম্বল করে গোটা বাংলা মাতিয়ে রাখতেন কিং বদন্তি দোতারা বাদক, সাধক ফরিদপুরের কানাই লাল শীল। তিনি দোতারা বাজিয়েছেন সব মশহুর গুণিনদের সাথে। কানাই লার শীল এর দোতারার দ্যোতনাময় ইন্দ্রজালে মনোময় করে তুলেছিলেন আব্বাস উদদীন, আবদুল আলীম, জসীমউদদীন, হাজেরা বিবির মতো গুনি শিল্পীদের গানের জলসা। ১৯৩৫ সালে কৃষ্ণলীলা দলের হয়ে দোতারা বাজাতে আসেন ফরিদপুর শহর তলী অম্বিকাপুর ইউনিয়নে বাউল সাধক রাধিকা মোহন শাহার বাড়ীতে। সেখানে বাউল শিল্পীদের গানের সাথে কানাই লালের দোতারা উপস্থিত সকলকে মনমুগ্ধ করে তোলে। সেই গানের আসরে উপস্থিত ছিলেন পল্লী কবি জসীমউদদীন। কানাই লাল শীলের দোতারার সুরে পল্লী কবি এতটাই মুগ্ধ হন যে পরবর্তী সময়ে তিনি কানাই লালকে তার সাথে করে নিয়ে যান কলিকাতায়। সেখানে কানাই লাল শীল বিভিন্ন জায়গায় বাউল শিল্পীদের সাথে দোতারা বাজিয়ে নিজের একটি অবস্থান করে নেন। এ সময় কানাইলাল সচিন দেব বর্মন, পংকজ মল্লিক, কে,এল সায়দাল, আব্বাস উদ্দীন এর মতো গুনী শিল্পীদের সাথে দোতারা বাজিয়ে মুগ্ধ করে তোলেন সকলকে। দোতারা বাদক কানাইলাল শীল দীর্ঘ দিন আকাশ বানী বেতার কেন্দ্রর নিয়মিত শিল্পী হিসেবে দোতারা বাজিয়েছেন। কোলকাতার হিজ মাষ্টাস ভয়েজ, টুইন মেগাফোন, রিদ্যান সহ আরো বেশ কয়েকটি ফোন কোম্পানীতে অত্যন্ত খ্যাতির সাথে কাজ করেছেন। ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর প্রখ্যাত দোতারা বাদক মুকুটহীন সম্রাট যন্ত্রসংগীত শিল্পী দেহ ত্যাগ করেন। ১৯৭৮ সালে সংগীতে বিশেষ অবদান রাখায় তাকে মরণোত্তোর একুশে পদক প্রদান করা হয়।

ফরিদপুর এর সন্তান আমিরুল  বাংলাদেশ জাতীয় হকি দলের সহ-অধিনায়ক হওয়ায় ফরিদপুর সিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে অভিনন্দন।
04/09/2026

ফরিদপুর এর সন্তান আমিরুল বাংলাদেশ জাতীয় হকি দলের সহ-অধিনায়ক হওয়ায় ফরিদপুর সিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে অভিনন্দন।

04/09/2026

বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মধুখালী জোনাল অফিসের আওতাধীন সকল সম্মানিত গ্রাহক সদস্যগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মধুখালী উপকেন্দ্রের ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের দুপাশের গাছপালা কাটার কাজ করা হবে। এই কারণে আগামী ০৫/০৯/২০২৬ খ্রি. রোজ শনিবার সকাল ০৮:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত মধুখালী জোনাল অফিসের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়া মাত্রই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুৎ সরবরাহ সচল করা হতে পারে৷ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

তথ্যসূত্র:
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

প্রচারেঃ ফরিদপুর সিটি অর্গানাইজেশন

04/09/2026

অল্প সময়ের মধ্যে মধুখালী উপজেলার বেশ কিছু স্থানে বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

04/09/2026

এই মুহুর্তে সালথা,নগরকান্দা,আলফাডাঙ্গা ও ভাঙ্গা উপজেলার কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যা পরবর্তীতে ফরিদপুর সদর উপজেলার দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। যদি মেঘ তার শক্তি ধরে রাখতে পারে তাহলে ফরিদপুর সদর উপজেলায় ৫:১৫ মিনিটের এর মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

04/09/2026

সকালের ফরিদপুর

Address

Faridpur, Dhaka, Bangladesh
Faridpur
7800

Telephone

+8801835526768

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faridpur City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share