FEC Islamic Research and Dawah Centre

FEC Islamic Research and Dawah Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FEC Islamic Research and Dawah Centre, Nonprofit Organization, Faridpur.

23/12/2025

"একজন মুসলিম এর জন্যে বড়দিন পালন/শুভেচ্ছা জানানো শির্ক"

14/09/2025

মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে আমরা সবাই উদাসীন

মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআন কী বলে?

আল্লাহ তাআলা বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে...।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৮৫; সুরা : আনকাবুত, আয়াত : ৫৭)

‘অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্তও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না।’ (সুরা : নাহল, আয়াত : ৬১)

‘তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান আর তাঁর কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে।’ (সুরা : ইউনুস, আয়াত : ৫৬)

প্রত্যেক মানুষ তার অন্তরে ভালো কাজের তাড়না অনুভব করে—সেই সঙ্গে অনুভব করে তার কুপ্রবৃত্তির তাড়নাও। কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখলেই আছে সুসংবাদ।

সারাদিনের দৌড়ঝাঁপ আর ক্লান্তি শেষে একজন মুসলিমকে বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ তা'আলা রাতে ঘুমানোর নিয়ামত দিয়েছেন। রাতের প্...
26/08/2025

সারাদিনের দৌড়ঝাঁপ আর ক্লান্তি শেষে একজন মুসলিমকে বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ তা'আলা রাতে ঘুমানোর নিয়ামত দিয়েছেন। রাতের প্রথমাংশে ঘুমানোর উপকারিতা সম্পর্কে অনেক আয়াত আর হাদিস আছে। সাহাবি মুআজ বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, ❝আমি তো আমার ঘুম থেকেও সওয়াবের আশা রাখি, যেমনটা আশা রাখি আমার সালাত, সাওম ও অন্যান্য ইবাদত থেকে।
সায়্যিদুনা উমার ইবনুল খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু কাউকে বিনা কারণে রাত জাগতে দেখলে রেগে গিয়ে বলতেন, ❝এই রাতে গল্প করবে আর শেষ রাতে ঘুমাবে!❞ [ফাতহুল বারি]
রাসুলুল্লাহ ﷺ ইশার পর গল্পগুজব অপছন্দ করতেন, তিনি যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়তেন। [বুখারি]
ঘুমকে তাই রাসুলের ﷺ সুন্নাহ অনুযায়ী ইবাদতে পরিণত করতে, ঘুমের পূর্বের জিকির আযকারগুলোর বিকল্প নেই। আমরা যেন প্রতিদিন রাতে এই আমলগুলো করতে পারি, সেজন্য এখানে একসাথে আমলগুলো দেওয়া হলো।
[১] অজু করা, বিছানা ঝাড়া : রাসুল ﷺ অযু করে বিছানায় যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বিছানা ঝেড়ে নেওয়ারও নির্দেশ দিয়েছেন। অন্য বর্ণনায় এসেছে, তিনি ৩ বার বিছানা ঝেড়ে নেওয়ার কথা বলেছেন। [বুখারি, মুসলিম]
[২] সুরা ইখলাস, সুরা নাস এবং সুরা ফালাক : ১ বার করে পড়ে হাতের তালুতে ফুঁ দিবে। এরপর দেহের যতদূর হাত যায়, মাসেহ করবে। এভাবে ৩ বার করবে। [বুখারি]
[৩] আয়াতুল কুরসি : রাসুল ﷺ বলেন, ❝যে ব্যক্তি রাতে বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ সারারাত তার জন্য হিফাজতকারী নিয়োগ দিবেন, এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছেও আসতে পারবে না।❞ [বুখারি]
[৪] সুরা বাকারাহ’র শেষ দুই আয়াত : রাসুল ﷺ বলেন, ❝যে ব্যক্তি রাতে এ দুই আয়াত পড়বে, তার জন্য তা যথেষ্ট হয়ে যাবে।❞ [ বুখারি, মুসলিম]
[৫] সুরা মুলক : রাসুল ﷺ বলেন, যে ব্যক্তি রাতে সুরা মুলক তিলাওয়াত করবে, তার কবরের আজাব মাফ করে দেওয়া হবে। অন্য বর্ণনায় এসেছে, সুরা মুলক হাশরে আল্লাহ'র কাছে তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। এমনকি, রাসুল ﷺ সুরা মুলক তিলাওয়াত না করে ঘুমাতেন না মর্মে সহিহ হাদিস রয়েছে। [আবু দাউদ, তিরমিজি, ফায়জুল কাদির]
[৬] ঘুমানোর পূর্বের জিকির। যা ঘুমের দু'আ হিসেবেও পরিচিত।
بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا
হে আল্লাহ! আপনার নাম নিয়েই আমি মরছি (ঘুমাচ্ছি) এবং আপনার নাম নিয়েই জীবিত (জাগ্রত) হবো।
বিসমিকা-ল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া
বুখারী, (ফাতহুল বারীসহ) ১১/১১৩, নং ৬৩২৪; মুসলিম ৪/২০৮৩, নং ২৭১১
[৭] ফাতিমা ও আলি রাদ্বিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দেওয়া জিকির : রাসুল ﷺ উনাদের বলেন যেন তারা বিছানায় গিয়ে এই জিকিরগুলো করেন। সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবর ৩৪ বার। এই জিকিরগুলো একজন খাদেম অপেক্ষা উত্তম বলে রাসুল ﷺ তাদের বলেছেন।

23/07/2025

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ইসলামিক রিসার্চ এবং দাওয়াহ সেন্টার । ১৬ই জুলাই, ২০২৫

বিজ্ঞান বনাম ইসলাম । শাইখুনা মুফতী হারুন ইজহার হাফিঃ

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।ইসলামিক সেমিনার উপলক্ষে আয়োজিত “FECIRDC Islamic Quiz Competition 2025”-এ আপনার আন্তরিক ...
16/07/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
ইসলামিক সেমিনার উপলক্ষে আয়োজিত “FECIRDC Islamic Quiz Competition 2025”-এ আপনার আন্তরিক অংশগ্রহণ কামনা করছি।

📋 কুইজের বিবরণ:
🔸 মোট প্রশ্ন: ৩০টি
🔹 বিষয়ভিত্তিক:

১৫টি প্রশ্ন: ঈমান, সালাত (নামাজ), সাওম (রোযা), হজ্জ, যাকাত

১৫টি প্রশ্ন: সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

⏰ সময়: বিকেল ৪.০০ - ৪.২৫ মিনিট
⚠️ ৪:২৫ মিনিটের পর ফর্মটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
⚡️ যারা আগে সাবমিট করবেন, তারা অগ্রাধিকার পাবেন।

📝 প্রতিটি প্রশ্নে থাকবে ৪টি অপশন। একটি সঠিক উত্তর নির্বাচন করতে হবে।

🏆 পুরস্কার:
প্রথম ৫ জন বিজয়ী পাবেন সম্মানিত শাইখ হারুন ইজহার (হাফিজাহুল্লাহ) এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণের বিশেষ সুযোগ।

🔗 অংশগ্রহণ লিংক:
https://forms.gle/nqMXQLrknMCkSead8

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হক জ্ঞান অর্জন ও আমল করার তাওফিক দিন।
আমিন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ইসলামিক সেমিনার উপলক্ষে আয়োজিত “FECIRDC Islamic Quiz Competition 2025”-এ আপনার আন্তরিক অংশগ্রহণ কাম....

Alhamdulillah.
15/07/2025

Alhamdulillah.

আসসালামু আলাইকুম,আগামী ১৬ই জুলাই FECIRDC কর্তৃক অনুষ্ঠিতব্য ইসলামিক সেমিনার উপলক্ষ্যে সকলের অংশগ্রহণের দ্বার উন্মুক্ত কর...
10/07/2025

আসসালামু আলাইকুম,
আগামী ১৬ই জুলাই FECIRDC কর্তৃক অনুষ্ঠিতব্য ইসলামিক সেমিনার উপলক্ষ্যে সকলের অংশগ্রহণের দ্বার উন্মুক্ত করতে এবং সেমিনারকে আরো প্রাণবন্ত ও চিত্তাকর্ষক করতে আমরা রেখেছি ইসলামী কুইজ প্রতিযোগিতা।
প্রথম ৫ জন বিজয়ীর জন্য (বিজয়ী যদি ছেলে হন ) থাকছে শাইখ হারুন ইজহার ( হাফি. ) এর কাছ থেকে সার্টিফিকেট এবং পুরস্কার গ্রহণ করার সুবর্ণ সুযোগ।

ইসলামিক কুইজ প্রতিযোগিতা

তারিখ: ১৬ই জুলাই
সময়: বিকেল ৪টা
প্ল্যাটফর্ম: অনলাইন (পরীক্ষার লিংক ও নির্দেশনা সময়মতো জানিয়ে দেয়া হবে)
কে অংশগ্রহণ করতে পারবে?
🔹 ছেলেমেয়ে উভয়েই
🔹 শুধুমাত্র Faridpur Engineering College এর বর্তমান শিক্ষার্থীরা
পুরস্কার:
প্রথম ৫ জন বিজয়ী পাবেন (বিজয়ী যদি ছেলে হন ) শাইখ হারুন ইজহার (হাফি.) এর পক্ষ থেকে সার্টিফিকেট এবং পুরস্কার গ্রহণ করার বিশেষ সুযোগ।
মেয়ে বিজয়ীদের সার্টিফিকেট এবং পুরস্কার তাদের নিকট পরবর্তীতে পৌঁছিয়ে দেয়া হবে ইন শা আল্লাহ।
সিলেবাস (Quiz Syllabus): ঈমান ও আকীদা, রাসূল (সা.) এর সংক্ষিপ্ত জীবনী
Quiz Materials : https://tinyurl.com/fecirdcquiz
আমাদের সেমিনারটি সরাসরি দেখা যাবে FECIRDC ফেসবুক পেইজে লাইভে – ইনশাআল্লাহ।

পেইজের লিংক কমেন্টে দেয়া হবে।
পরীক্ষার বিস্তারিত নির্দেশনা (Exam Rules & Link) খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

জাযাকুমুল্লাহু খাইরন।

08/07/2025

অনিরুদ্ধ - ০৭ ব্যাচ - এই বিদায় হোক আখিরাতের প্রস্তুতির শুরু
আমাদের ইউটিউব চ্যানেল লিংক : https://www.youtube.com//

আসসালামু আলাইকুম,যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তায়া'লার, এবং দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা:) এর ওপর।...
07/07/2025

আসসালামু আলাইকুম,

যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তায়া'লার, এবং দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা:) এর ওপর।

আমরা সবাই জানি, আজ আমাদের প্রিয় "অনিরুদ্ধ - ০৭" ব্যাচের ভাইরা বিদায়ের শেষ মুহূর্তে পৌঁছেছে। তাদের এই বিদায় উপলক্ষে, গত বছরের মতো এবারও আমরা আয়োজন করছি একটি ইসলামি সেমিনার, যা দিক-নির্দেশনামূলক এবং গ্র্যাজুয়েশন পরবর্তী জীবন ও আখিরাতের সম্পর্ক নিয়ে হবে, ইনশাআল্লাহ।

আল্লাহ তা'আলা বলেন:
فَاَمَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا بِاللّٰہِ وَاعۡتَصَمُوۡا بِہٖ فَسَیُدۡخِلُہُمۡ فِیۡ رَحۡمَۃٍ مِّنۡہُ وَفَضۡلٍ ۙ وَّیَہۡدِیۡہِمۡ اِلَیۡہِ صِرَاطًا مُّسۡتَقِیۡمًا ؕ

সুতরাং যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাঁরই আশ্রয় আঁকড়ে ধরেছে, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহ ও রহমতের ভেতর দাখিল করবেন এবং নিজের কাছে পৌঁছানোর জন্য তাদেরকে সরল পথে আনয়ন করবেন।
—আন নিসা - ১৭৫

আল্লাহ তা'আলা আরো বলেন:
وَالَّذِیۡنَ جَاہَدُوۡا فِیۡنَا لَنَہۡدِیَنَّہُمۡ سُبُلَنَا ؕ وَاِنَّ اللّٰہَ لَمَعَ الۡمُحۡسِنِیۡنَ ٪

যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন।
—আল আনকাবুত - ৬৯

দুনিয়ার এই জঞ্জালে আচ্ছাদিত হয়ে আমরা সবাই যেন সঠিক পথ হারিয়ে ফেলেছি। আর সেই পথহারা পথিকদের সঠিক পথের দিশা প্রদানে আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমরা, গুনাহগাররা, একটি ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছি।

এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট আলেমে-দ্বীন এবং স্বনামধন্য দাঈ শায়খ হারুন ইজহার হাফিজাহুল্লাহ।

সেমিনারে সভাপতিত্ব করবেন আমাদের কলেজের অধ্যক্ষ Prof. Md. Alamgir Hossain স্যার। এছাড়া, উপস্থিত থাকবেন আমাদের কলেজের সম্মানিত শিক্ষকগণ।

বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি "অনিরুদ্ধ - ০৭" ব্যাচের সকল শিক্ষার্থীদের। পাশাপাশি আমাদের অন্যান্য ব্যাচগুলো যেমন "অভ্যুদয় - ০১", "প্রত্যয় - ০২", "ত্রিমাত্রিক - ০৩", "প্রহেলিকা - ০৪", "শতদ্রু - ০৫", "ধ্রুপদী - ০৬" - এর সকল প্রাক্তন শিক্ষার্থীদের আসার নিমন্ত্রণ রইলো।

সেমিনারকে সফল ও ফলপ্রসূ করতে আমার প্রিয় ব্যাচমেট এবং স্নেহের জুনিয়রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আশা করছি।

তারিখ: ১৬ জুলাই, ২০২৫।
সময়: বিকাল ০৫:৩০ ঘটিকা।
স্থান: FEC Auditorium
আয়োজনে: FEC Islamic Research & Dawah Centre

আল্লাহ তায়ালা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন।
আমীন।

শোকবার্তা إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ“নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, এবং আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।” ...
25/06/2025

শোকবার্তা

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
“নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, এবং আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।” - সূরা আল-বাকারা, আয়াত ১৫৬

আমরা গভীর শোক এবং বেদনাভরা হৃদয়ে জানাচ্ছি, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের একাদশ ব্যাচ (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) এর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের দুই মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ এবং রিজায়ে রাব্বি তামিম ধলার মোড়ে পদ্মা নদীতে পানিতে ডুবে ইন্তেকাল করেছেন।

আমরা ইসলামিক রিসার্চ এবং দাওয়াহ সেন্টারের পক্ষ থেকে তাদের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাদের পরিবার-পরিজনের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা।

দুনিয়ার জীবন সত্যিই অনিশ্চিত...
এটা আমাদের সবার জন্য একটি গভীর বার্তা - আজ যারা দুনিয়াতে আছি , কাল হয়তো তারা না ও থাকতে পারি ।

রাসূলুল্লাহ ﷺ বলেন:
“যে মুসলমান পানিতে ডুবে মারা যায়, সে শহীদ।” - মুসলিম, মিশকাত হা/৩৮১১

আমরা আল্লাহর কাছে দোয়া করি:
“হে আল্লাহ! আপনি তাঁদের ক্ষমা করুন, দয়া করুন, শহীদ হিসেবে কবুল করুন, তাঁদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন, এবং জান্নাতে আমাদের তাঁদের সঙ্গে মিলিত করুন।”

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ
“প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।” - সূরা আলে ইমরান, আয়াত ১৮৫

যে ব্যক্তি জীবনে পরকালের চিন্তা করে প্রস্তুতি নেয়, সে-ই আল্লাহর কাছে সফল। দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরন্তন। আজকের এ মৃত্যু আমাদের একটি সরল ও কঠিন বার্তা দেয় - জীবন থেমে যায়, আমল থাকে চিরস্থায়ী। মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকা আমাদের প্রত্যেকের দায়িত্ব।

আল্লাহ তাঁদের জান্নাত দান করুন এবং আমাদের সবাইকে পরকালের প্রস্তুতির তাওফিক দিন। আমিন।

বিবৃতি প্রদান:
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ইসলামিক রিসার্চ এন্ড দাওয়াহ সেন্টার।

রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি অবমাননার প্রতিবাদে FECIRDC - এর কড়া বিবৃতি - "তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না ...
13/06/2025

রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি অবমাননার প্রতিবাদে FECIRDC - এর কড়া বিবৃতি -

"তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, পুত্র এবং সকল মানুষের চেয়েও অধিক প্রিয় হই।" - সহীহ বুখারী, হাদীস: ১৫

সম্প্রতি বাংলাদেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কিছু গীধড় শাতিম, প্রিয় নবী মুহাম্মাদ ﷺ-এর প্রতি কটূক্তি ও অবমাননাকর বক্তব্য দিচ্ছে - যা অত্যন্ত জঘন্য, উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানিমূলক কর্মকাণ্ড।

এই ঘটনা প্রমাণ করে - দেশের কিছু শিক্ষাঙ্গনে এখনও ইসলামবিদ্বেষী চেতনা ও ইমানবিরোধী মানসিকতা লালিত হচ্ছে, যা একটি স্বাধীন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষদের কাছে অগ্রহণযোগ্য।

FECIRDC - এর সুস্পষ্ট আহ্বানঃ

ইসলামবিদ্বেষী ও নবী অবমাননাকারী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কোন ক্ষমা নয় - তাদের কঠোরতম শাস্তি দিতে হবে।

যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে / ঘটবে, সেখানে ইসলাম ও মুসলিমদের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে কিনা - তা তদন্ত করতে হবে। প্রশাসনকে অবশ্যই এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে শিক্ষার্থীরা ঈমান ও ইসলামী আদর্শ নিয়ে স্বাচ্ছন্দে পড়াশোনা করতে পারে।

বাংলাদেশে ধর্মীয় অনুভূতির অপমান কোনোভাবেই “মতপ্রকাশের স্বাধীনতা” হতে পারে না। তাদের এমন প্রকাশ্য শাস্তি দিতে হবে - যেন ভবিষ্যতে কেউ নবী ﷺ ও ইসলামকে অবমাননার সাহস না পায়।

ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ﷺ
আমার পিতা-মাতা আপনার জন্য কুরবানি হোক, হে আল্লাহর রাসূল ﷺ

এই বিবৃতি শুধু প্রতিবাদ নয় - এটি একটি ঈমানদার সমাজের দৃঢ় প্রতিজ্ঞাঃ বাংলার মাটিতে নবীজির ﷺ অসম্মান বরদাশত করা হবে না, ইনশাআল্লাহ।

বিবৃতি প্রদান:
FECIRDC
(Faridpur Engineering College Islamic Research and Dawah Center)

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when FEC Islamic Research and Dawah Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share