Stu R Re C

Stu R Re C IMTF এর ছাত্রদের অধিকার আদায়ে সর্বদা সচেষ্ঠ।

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের পরাধীনতার শিকল ভেঙে বাঙালির জন্য নতুন একটি রাষ্ট্র প্র...
25/03/2024

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস।
১৯৭১ সালের এই দিনে হাজার বছরের পরাধীনতার শিকল ভেঙে বাঙালির জন্য নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ শুরু হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র লড়াই শুরু করে এ দেশের মুক্তিকামী জনতা।
প্রায় ২ যুগ ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে শেষ করে দিতে বর্বর হত্যাকাণ্ড শুরু করে। ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে পাকিস্তানি হানাদার বাহিনীরা গ্রেপ্তার করে। এর আগেই তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তাই ২৬শে মার্চ জাতির জন্য অনন্য একটি দিন। স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে তৎকালীন পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দি করা হয়। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুকে কারাগারে বন্দি রাখা হয়। পাকিস্তানি পরাধীনতা থেকে মুুক্তির লড়াইয়ে ৩০ লাখ মানুষ শহীদ হন। ৯ মাসের যুদ্ধে এত বেশি মানুষ হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল।
যাদের আত্নত্যাগে আমরা আজ স্বাধীন, সেই সাহসী বীরদের জানাই শ্রদ্ধা ও সম্মান। যারা আমাদের দেশের জন্য নিজেদের জীবন বলিদান করেছে, যারা সমস্ত জাতিকে শক্তিশালী করে তুলেছে তাদের শত কোটি সালাম । আজকের দিনের গৌরব আগামীকাল আপনার জন্য অনুপ্রেরণা হয়ে উঠুক।

শ্রদ্ধাঞ্জলিতেঃ- Student Rights Reservation Committee ( StuRReC )

Address

Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stu R Re C posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Stu R Re C:

Share