13/11/2025
"হে সূর্য ! শীতের সূর্য ।
হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়
আমরা থাকি
যেমন প্রতীক্ষরে থাকে কৃষকের চঞ্চল চোখ
ধানকাটার দিনগুলির জন্যে ।
হে সূর্য , তুমি তো জানো
আমাদের গরম কাপড়ের কত অভাব !"
আসসালামু আলাইকুম।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,প্রতিবারের ন্যায় এইবছরে শীতেও মেডিসিন ক্লাব,ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ প্রোগ্রামের আয়োজন করা হবে। আমরা দু'টি ধাপে কাজটি করতে যাচ্ছি।
✨প্রথমত,আমরা আমাদের হোস্টেলগুলো থেকে অব্যবহৃত কিছু শীতবস্ত্র সংগ্রহ করবো।
✨দ্বিতীয়ত, আমরা ডোনেশন কালেক্ট করে নতুন করে শীতবস্ত্র ক্রয় করবো।
আমাদের অনেকের কাছেই দেখা যায় পুরাতন কিন্তু ব্যবহারযোগ্য কিছু শীতবস্ত্র থাকে,যেগুলো আমরা ব্যবহার করি না।কেউ যদি এমন পুরাতন কাপড় ডোনেট করতে চান,তাহলে কাইন্ডলি জানাবেন,আমরা কালেক্ট করে নিবো।কেউ যদি সরাসরি ডোনেশন করতে চান,তাহলে বিকাশ বা নগদেও ডোনেট করতে পারেন।(আগামী এক সপ্তাহের মধ্যে)
ডোনেশনের জন্য -
বিকাশ:
01643809756
+8801313145144
নগদ :
01643809756
হোস্টেলের মধ্যে শীতবস্ত্র ডোনেট করতে চাইলে বয়েজ হোস্টেলের ১০৪,৩১১ নম্বর রুমে এবং গার্লস হোস্টেলের ৫০৪
নম্বর রুমে এসে দিয়ে যেতে পারবেন।কেউ চাইলে মেডিসিন ক্লাবে এসে সরাসরি দিয়ে যেতে পারবেন।