Faridpur Polytechnic Institute Rover Scout Group

Faridpur Polytechnic Institute Rover Scout Group Official Page Of FARIDPUR POLYTECHNIC INSTITUTE ROVER SCOUT GROUP

ডিকোড করুন আর উন্মোচন করুন ঈদের বিশেষ শুভেচ্ছা। যার প্রতিটি অক্ষরের ভেতর লুকিয়ে আছে আনন্দ, সম্প্রীতি আর ভালোবাসার বার্তা...
20/03/2026

ডিকোড করুন আর উন্মোচন করুন ঈদের বিশেষ শুভেচ্ছা। যার প্রতিটি অক্ষরের ভেতর লুকিয়ে আছে আনন্দ, সম্প্রীতি আর ভালোবাসার বার্তা, সবার মাঝে ছড়িয়ে পড়ুক ঈদের খুশি।

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক।

বিপি দিবসের আন্তরিক শুভেচ্ছা।১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি, লন্ডনে জন্ম নেওয়া ব্যাডেন পাওয়েল শুধু একজন সামরিক কর্মকর্তা ছিলেন...
22/02/2026

বিপি দিবসের আন্তরিক শুভেচ্ছা।

১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি, লন্ডনে জন্ম নেওয়া ব্যাডেন পাওয়েল শুধু একজন সামরিক কর্মকর্তা ছিলেন না; তিনি ছিলেন এক দূরদর্শী চিন্তাবিদ ও অসাধারণ সংগঠক। প্রকৃতি, শৃঙ্খলা, আত্মনির্ভরতা এবং সেবার আদর্শকে ভিত্তি করে তিনি যে স্কাউটিং আন্দোলনের সূচনা করেন, তা আজ বিশ্বজুড়ে তরুণদের নেতৃত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধে গড়ে তুলছে।

তাঁর স্বপ্ন ছিল এমন এক প্রজন্ম তৈরি করা, যারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে। আজও সেই আদর্শই স্কাউটিংয়ের মূল শক্তি।

প্রতিষ্ঠাতার জন্মদিনে তাঁর আদর্শ অনুসরণ করার অঙ্গীকারই হোক আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি।

রোভারিং শুধু ইউনিফর্ম নয়, এটি দায়িত্ব, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতীক।আলহামদুলিল্লাহ, গত ৩০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৬ ...
21/02/2026

রোভারিং শুধু ইউনিফর্ম নয়, এটি দায়িত্ব, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতীক।

আলহামদুলিল্লাহ, গত ৩০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং পর্যন্ত ❝মাগুরা আদর্শ কলেজ❞ এ অনুষ্ঠিত ❝৬ষ্ঠ কোর্স ফর রোভার মেট-২০২৬❞ এ ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ২ জন রোভার স্কাউট অংশগ্রহণ করে সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন।

তাদের এই সাফল্যে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তাদের নেতৃত্বে নিজ নিজ উপদল ও ইউনিট আরও সুসংগঠিত ও গতিশীল হয়ে উঠবে—এই প্রত্যাশাই করি।

🛑 রোভার স্কাউটিং একজন শিক্ষার্থীকে শুধু স্বেচ্ছাসেবকই নয় বরং দায়িত্বশীল নাগরিক, দক্ষ নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে গড়ে তোলে...
26/01/2026

🛑 রোভার স্কাউটিং একজন শিক্ষার্থীকে শুধু স্বেচ্ছাসেবকই নয় বরং দায়িত্বশীল নাগরিক, দক্ষ নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে গড়ে তোলে।

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপে ২০২৬ সালের জন্য নতুন সহচর সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।

যারা শৃঙ্খলা, সেবা ও নেতৃত্বের মাধ্যমে নিজেকে উন্নত করতে আগ্রহী রোভারিং তাদের জন্য একটি কার্যকর ও সম্মানজনক প্ল্যাটফর্ম।

🔴 রোভারিং শেখায়—
• নেতৃত্ব দিতে
• দলবদ্ধভাবে কাজ করতে
• সংকটে মানুষের পাশে দাঁড়াতে
• নিজের দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে

🔰 যে সকল শিক্ষার্থীরা ফরম সংগ্রহ করার সুযোগ পাবেঃ ১ম ও ২য় পর্ব

📍স্থান: ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার ডেন

☎️ যোগাযোগ:
০১৭২৩৮৪৮০৯ (RSL)
০১৭৪৩৮১২৯৮ (RM)

বি.দ্রঃ অবশ্যই RM সাথে যোগাযোগ করে ফরম সংগ্রহ এবং জমা দিতে হবে।

আজকের প্রস্তুতিই আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলে। নিজেকে গড়ে তুলতে রোভার স্কাউটিং-এর সাথে যুক্ত

📌 ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের নিয়মিত ক্রু-মিটিং অনুষ্ঠিত হয়।এই ক্রু-ম...
23/09/2025

📌 ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের নিয়মিত ক্রু-মিটিং অনুষ্ঠিত হয়।

এই ক্রু-মিটিং এ উপস্থিত ছিলেন সম্মানিত রোভার স্কাউট লিডার জনাব মোবারক হোসেন স্যার এবং রোভার সদস্যবৃন্দ। সভায় রোভার সহচর প্রোগ্রাম বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন গেরো ও ল্যাশিং সম্পর্কে ধারণা প্রদান করা হয়। পাশাপাশি স্কাউটিংয়ের সাথে সম্পৃক্ত নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

🇵🇸°°We stand with GAZA°°**we stand with Palestine**We are united against oppression and injustice.The freedom of Palesti...
23/09/2025

🇵🇸
°°We stand with GAZA°°
**we stand with Palestine**
We are united against oppression and injustice.
The freedom of Palestine is also our dream.
For humanity, we will always stand with the truth.



📌 আজ ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম পর্বের শিক্ষার্থীদের ভর্তি সহায়ত...
14/09/2025

📌 আজ ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম পর্বের শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় হেল্প ডেস্ক প্রদান করা হয়।

🤝 নতুন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দিতে আমাদের রোভার সদস্যরা সারাদিন সেবা প্রদান করেন।

পাশাপাশি রোভার সহচর প্রোগ্রাম বাস্তবায়নে বিভিন্ন গেরো সহ স্কাউটিং সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

🌟 নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের স্বাগতম 🌟২০২৫-২৬ শিক্ষাবর্ষে ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ১ম পর্বের ভর্তি প্রক্রিয়ায় আপনা...
12/09/2025

🌟 নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের স্বাগতম 🌟
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ১ম পর্বের ভর্তি প্রক্রিয়ায় আপনাদের পাশে আছে রোভার স্কাউট গ্রুপ।
ভর্তি সংক্রান্ত যেকোনো সহযোগিতা পেতে আমাদের হেল্প ডেস্কে চলে আসুন।

📌 থাকছে:
✅ ভর্তি নির্দেশনা
✅ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই
✅ যেকোনো সমস্যায় সরাসরি সহায়তা

📍 স্থানঃ ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট
📞 হেল্প লাইনঃ ০১৭২৩৪৪২৪০৯(RSL)
০১৭৪৩৮১২৪৭৮ (RM)

We Mourn for the tragedy that happened at Milestone School & College Dhaka.
22/07/2025

We Mourn for the tragedy that happened at Milestone School & College Dhaka.

🎓 ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত শুভকামনা!প্রতিটি কষ্ট, প্রতিটি রাত জাগা মুহূ...
06/07/2025

🎓 ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত শুভকামনা!

প্রতিটি কষ্ট, প্রতিটি রাত জাগা মুহূর্ত আর অধ্যবসায়ের সার্থকতা মেলে এই পরীক্ষার মাধ্যমে।
তোমাদের মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাসই আগামী দিনের সাফল্যের পথ তৈরি করবে।
হতাশা নয়, দৃঢ় মনোবল আর ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলো – কারণ এই পরীক্ষাই হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট।

📚 ✍️ কলম চালাও সাহসের সঙ্গে, ফলাফল হাসবে তোমার পক্ষে।

❝ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ❞ সবসময় তোমাদের সফলতা ও অগ্রগতির জন্য পাশে রয়েছে।

Address

Faridpur

Telephone

+8801814603113

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faridpur Polytechnic Institute Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Faridpur Polytechnic Institute Rover Scout Group:

Share