BARI Foundation : একটি শিক্ষা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ।
BARI Foundation (BCS Academy Research Initiative Foundation) একটি শিক্ষা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান । আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের শিক্ষা বিষয়ক বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার যথোপযুক্ত সমাধান উদ্ভাবন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠা্নের মাধ্যমে তা বাস্তবায়ন করা । শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষানুরাগী, গবেষক, শিক্ষার্থীদের স
াথে আলোচনা করে সুপারিশমালা তৈরি করা হবে । তারপর সে সুপারিশমালা আমরা সমস্যা সংশ্লিষ্ট সরকারি/বেসরকারি প্রতিষ্ঠা্নকে সরবরাহ করা হবে । প্রয়োজনীয় সুপারিশমালা ইন্টারনেটেও প্রকাশ করা হবে । যেকেউ এগুলো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন ।
আপনিও আপনার মতামত দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন । আমাদের ফেসবুক গ্রুপ ও পেজে প্রশ্ন করতে ও মতামত দিতে পারেন ।
আমাদের ফেজবুক পেইজ : ---- https://www.facebook.com/barifoundation.edu/
ফেজবুক গ্রুপ : ---- https://www.facebook.com/groups/barifoundation.edu/
আপনি BARI Foundation-এ রেজিস্ট্রেশন করতে পারেন । আমরা প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করব ।
রেজিস্ট্রেশন লিংকঃ
গ্রুপে পোস্ট ও কমেন্ট করার নীতিমালা :
০১। সব ধরণের রাজনৈতিক পোস্ট ও কমেন্ট করা নিষিদ্ধ ।
০২। কোন লিখা যদি কপি করে পোস্ট করা হয় সেক্ষেত্রে সোর্স উল্লেখ করতে হবে ।
০৩। মুক্তিযুদ্ধ ও ধর্ম নিয়ে পোস্ট দেয়া যাবে কিন্তু তা হতে হবে প্রাসঙ্গিক, শিক্ষামুলক ও অবিতর্কিত !
০৪। অসংলগ্ন ও বিতর্কিত যেকোনো প্রকার পোস্ট বা কমেন্ট করা যাবেনা ।
০৫। যেকোনো পেশা , বর্ণ , গোত্র ও ধর্মকে কোনোপ্রকার কটুক্তি বা হেয় করা যাবেনা । ধর্মীয় বিষয়ে কেউ আক্রমন, গালি বা কাউকে বিব্রত করলে তাকে ব্যান করা হবে।
০৬। গ্রুপের কোনো একজন এডমিনকেও ব্লক রেখে পোস্ট বা কমেন্ট করা যাবেনা । যদি আপনাকে কোনো এডমিন ব্যক্তিগত কারনে ব্লক করে রাখে তবে অন্য যেকোনো এডমিনকে তা অবহিত করুন ।
নীতিমালা বহির্ভূত ও আপত্তিকর কোনো পোস্ট দেখার সাথে সাথে এডমিন প্যানেলকে কমেন্টে ট্যাগ করুন। এডমিন প্যানেল দ্রুত ব্যবস্থা নিবে।"
উপরিউক্ত কোনো নিয়ম ভঙ্গ করে কোন পোস্ট দেয়া হলে সেটা ডিলিট করা হবে । বারবার ডিলেট দেয়ার পরও সতর্ক না হলে অর্থাত নীতিমালা বহিঃর্ভুত পোস্ট দিতে থাকলে ব্যান করা হবে ।
সুস্স্থ পরিবেশের স্বার্থে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি ।
নিয়ম বহির্ভুত যেকোনো পোস্ট বা কমেন্ট দেখার সাথে সাথে তা রিপোর্ট করবেন অথবা যেকোনো একজন এডমিনকে ট্যাগ করে দিবেন ।
আপনার কোনো পোস্ট ডিলেট করাটা অন্যয্য মনে হলে তা গ্রুপে পোস্ট দিয়ে না জিজ্ঞেস করে যেকোনো একজন এডমিনকে ইনবক্সে অবহিত করুন !
ধন্যবাদান্তে - BARI Foundation এডমিন প্যানেল