FPI Alumni association

FPI Alumni association We are looking for fellowship, friendship and unity.

"প্রিয় ও সম্মানিত ডিপ্লোমা প্রকৌশলী সদস্য বৃন্দ সকলের কাছে বিনীত অনুরোধ করছি। আমাদের সকলের ফেসবুক প্রোফাইলে নিম্নে বর্ণ...
26/08/2025

"প্রিয় ও সম্মানিত ডিপ্লোমা প্রকৌশলী সদস্য বৃন্দ সকলের কাছে বিনীত অনুরোধ করছি। আমাদের সকলের ফেসবুক প্রোফাইলে নিম্নে বর্ণিত প্রোফাইলটি সংযোগ করি।

*ছাত্র–শিক্ষক–পেশাজীবী  সংগ্রাম পরিষদের সাথে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর মতবিনিময় :ডিপ্লোম...
26/08/2025

*ছাত্র–শিক্ষক–পেশাজীবী সংগ্রাম পরিষদের সাথে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর মতবিনিময় :

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত মর্যাদা ও অবস্থান রক্ষার্থে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অদ্য ২৬, আগস্ট ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে ছাত্র–শিক্ষক–পেশাজীবী সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় ছাত্র-শিক্ষক- পেশাজীবী সংগ্রাম পরিষদের সংগ্রামী আহ্বায়ক, ফ.প.ই-এর গর্বিত অ্যালামনাই জনাব আখেরুজ্জামান স্যারকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সেই সাথে অতীতের ন্যায় ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই পরিবার ছাত্র–শিক্ষক–পেশাজীবী সংগ্রাম পরিষদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনব্যাক্ত করা হয় ।

এর ধারাবাহিকতায় আগামীকাল মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকাল ১১.০০ টায় আগ্রহী অ্যালামনাইদের আইডিবিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইলো ।

ধন্যবাদান্তে,
কাজী নজরুল ইসলাম
সাধারণ সম্পাদক
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ।

21/06/2025
বিনম্র শ্রদ্ধা 🇧🇩
26/03/2025

বিনম্র শ্রদ্ধা 🇧🇩

আলহামদুলিল্লাহ, সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটি সহ উপস্থিত নবীন প্রবীণ অ্যালামনাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
22/03/2025

আলহামদুলিল্লাহ, সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটি সহ উপস্থিত নবীন প্রবীণ অ্যালামনাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

সম্মানিত অ্যালামনাই,সালাম ও শুভেচ্ছা রইল।আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র-ছ...
10/03/2025

সম্মানিত অ্যালামনাই,
সালাম ও শুভেচ্ছা রইল।
আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল এবং অসুস্থ অ্যালামনাইদের চিকিৎসা সহায়তা সহ নানাবিধ মানবিক কার্যক্রম চলমান রয়েছে। এফপিআই অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি সার্বজনীন কল্যাণমুখী সংগঠন। আমরা ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ।

আগামী ২২'মার্চ,২০২৫ তারিখ (শনিবার), বিকাল ৪.০০ ঘটিকায় আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকা- অনুষ্ঠিতব্য ইফতার-দোয়া মাহফিল ও সাধারন সভায় সকল অ্যালামনাইদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ রইল।

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রাক্তন ছাত্র, আমাদের প্রিয় অ্যালামনাই মোঃ সেলিম রেজা (ব্যাচঃ ২০১৪) গত ১৮/১২/২০২৪ তারিখ...
08/01/2025

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রাক্তন ছাত্র, আমাদের প্রিয় অ্যালামনাই মোঃ সেলিম রেজা (ব্যাচঃ ২০১৪) গত ১৮/১২/২০২৪ তারিখ লিভার ইনফেকশনে মৃত্যুবরণ করেন।( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)
তার মৃত্যুতে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন গভীরভাবে শোকাহত।তিনি মৃত্যুকালে তার ০৪ বছরের একমাত্র শিশু কন্যা, স্ত্রী ও বৃদ্ধ মা-বাবা রেখে গেছেন।
এই অবুঝ শিশুটি ও তার পরিবারের উপার্জনক্ষম কেউ না থাকায় সেলিম রেজার ২০১৪ ব্যাচের বন্ধুদের ব্যবস্থাপনায় অসহায় পরিবারটির পাশে থাকার জন্য সকল অ্যালামনাইদের প্রতি বিনীত অনুরোধ জানাই ।
অবুঝ এই এতিম শিশুটির দিকে তাকিয়ে সবাই সাধ্যমতো সাহায্যর হাত বাড়িয়ে দিন।
মেহেরবান আল্লাহ সবাইকে উত্তম বদলা দান করেন ।

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে অ্যালামনাই আসোসিয়েশনের সৌজন্যে  মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের পু...
16/12/2024

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে অ্যালামনাই আসোসিয়েশনের সৌজন্যে মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অধ্যক্ষ জনাব প্রকাশ কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আইডিইবির সভাপতি এবং অ্যালামনাই আসোসিয়েশনের সহ-সভাপতি জনাব সামচুদ্দীন তালুকদার (ফ.প.ই-ব্যাচ ৮৮) সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান সবুজ (ফ.প.ই-ব্যাচ ২০০৯) এবং অ্যালামনাই আসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সহ সাংগঠনিক সম্পাদক জনাব শামচ্ছুদ্দোহা (ফ.প.ই-ব্যাচ২০০৬)।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর জনাব আনোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ মহোদয় আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রমে অ্যালামনাই আসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও বাড়বে, যা শিক্ষা প্রতিষ্ঠানের জনপ্রিয়তা ও সুনাম বৃদ্ধিতে সহায়ক হবে।

সম্মানিত অ্যালামনাই ভাই-বোন ও বন্ধুগন,সালাম ও শুভেচ্ছা রইলো।গত ২৭/০৮/২৪ তারিখে আপনাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত...
29/08/2024

সম্মানিত অ্যালামনাই ভাই-বোন ও বন্ধুগন,
সালাম ও শুভেচ্ছা রইলো।
গত ২৭/০৮/২৪ তারিখে আপনাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করি, শুভকামনা রইলো সবার জন্য ।

📝 নোটঃ বাতিল ঘোষণাকৃত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে রেজিস্ট্রেশনকৃত সম্মানিত অ্যালামনাইদের প্রতি কৃতজ্ঞতা সহ বিনীত অনুরোধ রইলো, যে যে মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন সেই মাধ্যমে যোগাযোগ করে আপনার রেজিস্ট্রেশনের টাকা ফেরত নিবেন প্লিজ ।
আসন্ন শীত মৌসুমে অনুষ্ঠিতব্য প্রোগ্রামের অগ্রিম আমন্ত্রণ রইলো ।

আসসালামু আলাইকুম, প্রিয় অ্যালামনাই ভাই-বোন ও বন্ধুগন, আজকের এই লেখাটি লিখতে আমার হাত কাঁপছে , বুকটা ভেঙ্গে যাচ্ছে ।ফরিদপ...
26/08/2024

আসসালামু আলাইকুম,
প্রিয় অ্যালামনাই ভাই-বোন ও বন্ধুগন,
আজকের এই লেখাটি লিখতে আমার হাত কাঁপছে , বুকটা ভেঙ্গে যাচ্ছে ।
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর একজন ডেলিগেটেড সদস্য, আমাদের প্রতিটি প্রোগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া খুবই কাছের ছোটভাই ২০০৪ ব্যাচের মেধাবী ছাত্র জনাব এস,এম সোলায়মান মোল্লা ক্লোন ক্যানসার- এ আক্রান্ত হয়ে মুম্বাই এর টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । আগামী ১০ সেপ্টেম্বর তার মেজর একটা অপারেশন হবে ।
সে সবার কাছে দোয়া চেয়েছেন, আমরা সবাই প্রান খুলে প্রার্থনা করি মেহেরবান আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থ অবস্থায় আমাদের ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেন ।
সবাইকে দোয়া ও সহযোগিতা নিয়ে আমাদের প্রিয় ভাইটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইলো ।

অনুরোধক্রমে,
ইঞ্জি.মো.কামরুল ইসলাম লিখন,
( ১৯৯৭ ব্যাচ )
সাংগঠনিক সম্পাদক ।
ফ,প,ই অ্যালামনাই অ্যাসোসিয়েশন ।

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when FPI Alumni association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to FPI Alumni association:

Share