গড়িয়াদহ

গড়িয়াদহ এটা গড়িয়াদহ গ্রামের পেজ।🙏

09/06/2026
06/05/2026

এই ছেলে-মেয়েরা কি তাদের স্কুল-কলেজ-ভার্সিটির বন্ধু-বান্ধবদের গর্ব করে বলতে পারবে... আমাদের গ্রামে অনেক কিছুই নাই, কিন্তু আমাদের লেখা-পড়ার সহায়তার জন্য গড়িয়াদহ ফাউন্ডেশন নামে একটা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন আছে, অনেক ইউনিয়নেও যেটা এখনো দুর্লভ সবার জন্য উন্মুক্ত লেখা-পড়ার জন্য গড়িয়াদহ জ্ঞানমন্দির লাইব্রেরি নামে আমাদের নিজেদের একটা লাইব্রেরি আছে!

আমাদের দেখাদেখি ভবিষ্যতে হয়তো অন্যান্য গ্রামেও এইরকম উদ্যোগে কিছু গ্রাম কিছু একটা দাঁড় করানোর চেষ্টা করবে...!

কিন্তু এই অঞ্চলে আমরাই সবার পথপ্রদর্শক!

কিন্তু আমরা যারা এই পথেই নেই, তাদের মনের ভাবনা কি? মাঝে মাঝে জানতে ইচ্ছে করে...

30/04/2026

*দৃষ্টি আকর্ষণ*

নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুখবর!

গণিত, বিজ্ঞান ইংরেজি বিষয়সহ অন্যান্য বিষয় এর উপর ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের টিউশন দিতে পারদর্শী মেধাবী ছাত্ররা আগামী ঈদের ছুটিতে ৭ থেকে ১০ দিন ব্যাপি ফ্রী টিউশন দিবে। যা আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিষয়ে গ্রামের আগ্রহী শিক্ষার্থীদের দিক নির্দেশনা দিতে সক্ষম হবে।

উক্ত শিক্ষা কর্মশালায় যারা আগ্রহী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। আপনারা যোগাযোগ করুনঃ এবং আগ্রহী শিক্ষার্থী নাম জমা দিন।

পরবর্তীতে গড়িয়াদহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কর্মশালার সময় ও স্থান যথা সময়ে এবং কর্মসূচি বিস্তারিত জানানো হবে।

মনে রাখবেন, পাবলিক বিশ্ববিদ্যালয় একটা যাদুর কাঠি যার সংস্পর্শে আপনার সন্তানও সোনায় পরিনত হতে পারে।

আপনার সন্তানকে আপনারা সঠিকভাবে লেখা-পড়ায় সাহায্য করুন, গড়িয়াদহ ফাউন্ডেশন আপনাদের পাশে আছে।
🙏

25/04/2026

গড়িয়াদহ ফাউন্ডেশন কে নিয়ে আলোচনা-সমালোচনা করা যাবে, তাদের কাজ আর প্রচেষ্টাকে বাধাগ্রস্তও করা যাবে, এটা ব্যক্তি স্বাধীনতা।

তবে অস্বীকার করা যাবে না...

প্রিয় গড়িয়াদহ গ্রামবাসী, আপনারা যারা চান আপনাদের সন্তানরা লেখা-পড়া করুক, নিজের যোগ্যতায় চাকরি পাক... স্বাধীন জীবন-যাপন করুক, মানুষের মতো মানুষ হোক... তারা আপনার সন্তানকে সহায়তা করুন, গড়িয়াদহ জ্ঞানমন্দির লাইব্রেরি আপনার পাশে আছে।

খেয়াল রাখবেন, গ্রাম্য দলাদলি বা রাজনীতি আপনার আর আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন যাত্রায় কিছুই পরিবর্তন করবে না, পরিবর্তন করতেও সহায়তা দেবে না, এমনকি এটা তাদের ভাবার বিষয়ও না! তাহলে তো রাজনীতিই শেষ হয়ে যাবে।

কিন্তু আপনি যদি আপনার সন্তানের লেখা-পড়ার দিকে নজর দেন, তাহলেই কেবল মাত্র আপনার এবং আপনার পরিবারের ভাগ্য পরিবর্তন হবে, অবশ্যই হবে।

যাদের বাড়িতে বিল্ডিং আছে, যাদের অনুমতি নিয়ে সমাজে চলতে বাধ্য হন, যাদের অনুগ্রহ আপনি আশা করেন... আপনার সন্তান শিক্ষিত হলে, আপনার সন্তানই সমাজের সেই স্থানে জায়গা করে নেবে, তাদের মতোই আপনার বাড়িতেও বিল্ডিং হবে, তাদের অনুগ্রহ আপনার আর আপনার ভবিষ্যৎ প্রজন্মের দরকার হবে না।

ভাবুন...
ভাবা প্রাক্টিস করুন!

আপনার সন্তানের জন্য আপনি না ভাবলে আর কে ভাববে এই গ্রামে, এই দেশে, এই জগতে ???

24/04/2026

চলছে... চলবে... 🙏

Address

Gariadaha
Faridpur
KAMARKHALI-7851

Website

Alerts

Be the first to know and let us send you an email when গড়িয়াদহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to গড়িয়াদহ:

Share