মাস্টার মোশাররফ হোসেন ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Faridpur
  • মাস্টার মোশাররফ হোসেন ফাউন্ডেশন
Directions

মাস্টার মোশাররফ হোসেন ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাস্টার মোশাররফ হোসেন ফাউন্ডেশন, Non-Governmental Organization (NGO), Rupapat fakir bari, Boalmari, Faridpur.

মাস্টার মোশাররফ হোসেনের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষা এবং মানবিক সেবার মাধ্যমে সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই মানবিক যাত্রায় আপনার সঙ্গ প্রত্যাশা করি। ❤️

আমাদের শ্রেদ্ধেয় ভাই অত্র এলাকার মুরব্বিআব্দুস সালাম ভাই ঢাকার ইডেন মাল্টিকেয়ার হসপিটালে আজ সকাল আনুমানিক ৮.১০মি ইন্তেকা...
25/09/2026

আমাদের শ্রেদ্ধেয় ভাই অত্র এলাকার মুরব্বি
আব্দুস সালাম ভাই ঢাকার ইডেন মাল্টিকেয়ার হসপিটালে আজ সকাল আনুমানিক ৮.১০মি ইন্তেকাল করেছেন
(ইন্না-লিল্লাহ অইন্নাইলাহির রজিউন) মরহুমের জানাজার নামাজ বাদ আসর তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে

সম্প্রতি কালিনগর গ্রামে শয্যাশায়ী এক শারীরিক অসুস্থ রোগীর সার্বিক খোঁজখবর নেন।​পরিদর্শনকালে চেয়ারম্যান মোহাম্মদ সেলিম হ...
24/09/2026

সম্প্রতি কালিনগর গ্রামে শয্যাশায়ী এক শারীরিক অসুস্থ রোগীর সার্বিক খোঁজখবর নেন।
​পরিদর্শনকালে চেয়ারম্যান মোহাম্মদ সেলিম হোসেন নিলু অসুস্থ ব্যক্তিদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন, তাদের চিকিৎসার শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। তিনি অবিলম্বে রোগীদের চিকিৎসা সহায়তার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি তাদের পাশে সবসময় থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
​এ সময় মাস্টার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসুস্থ ও অসহায় পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
​চেয়ারম্যান মোহাম্মদ সেলিম হোসেন নিলু বলেন, "মানুষের সেবায় আত্মনিয়োগ করাই মাস্টার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের মূল লক্ষ্য। গ্রামের এই অসুস্থ ভাইদের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। সমাজের প্রতিটি বিত্তবান মানুষের উচিত অবহেলিত ও অসুস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসা।"
Admin post

বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে—​‘মাস্টার মোশাররফ হোসেন ফাউন্ডেশন’ শুধুমাত্র রূপাপাত ইউনিয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়; বর...
20/09/2026

বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে—

​‘মাস্টার মোশাররফ হোসেন ফাউন্ডেশন’ শুধুমাত্র রূপাপাত ইউনিয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি আশপাশের সকল ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রামের মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের প্রয়োজনে সবসময় পাশে দাঁড়ানোই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

​আসুন, কোনো ভেদাভেদ না রেখে সবাই মিলেমিশে এলাকার উন্নয়ন ও মানবসেবায় অংশ নিই। ধন্যবাদ।

Admin post

শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান দেউলির বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন​পবিত্র শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান দেউ...
19/09/2026

শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান দেউলির বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন
​পবিত্র শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান দেউলিতে ভাবগম্ভীর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। উক্ত ধর্মীয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম হোসেন নিলু।
​অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে শ্রীশ্রী নামযজ্ঞের শুভকামনা জানান এবং সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মিজানুর রহমান মোল্লা ,প্রভাষক,নবকাম পল্লী কলেজ, মনোজিৎ অধিকারী , প্রভাষক,নবকাম পল্লী কলেজ, নাছির শেখ, রবিউল শেখ, আজাদ শেখ, অশোক ঠাকুর, আক্কাস মেম্বার, ফিরোজ মেম্বার ও এনায়েত শেখ।
​ধর্মীয় সম্প্রীতি ও মিলনমেলার এই আয়োজনে স্থানীয় ভক্তবৃন্দ সহ এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। নামকীর্তন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাসমারোহে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এইসময়ে এলাকার সকলের খোজ খবর নেন মাস্টার মোশাররফ হোসেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোহাম্মদ সেলিম হোসেন নিলু ❤️
admin post

আজ আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু ও শ্রদ্ধেয় প্রধান শিক্ষক (এবং আমার বাবার সহপাঠী) জনাব ফজলুল হক (চান মিয়া স্যার)-এর মৃত্যুবার...
16/09/2026

আজ আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু ও শ্রদ্ধেয় প্রধান শিক্ষক (এবং আমার বাবার সহপাঠী) জনাব ফজলুল হক (চান মিয়া স্যার)-এর মৃত্যুবার্ষিকী।

​তাঁর হাত ধরে গড়ে ওঠা অসংখ্য জ্ঞানী ও গুণী মানুষ আজ দেশে-বিদেশে মেধা ও সুনামের স্বাক্ষর রেখে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। অথচ শিক্ষাবিস্তার ও মানুষ গড়ার কারিগর এই মহান মানুষটি আজ আমাদের মাঝে নেই।

​তাঁর চলে যাওয়ার এই দিনে আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর স্মৃতির প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

❤️
15/09/2026

❤️

মোহাম্মদ সেলিম হোসেন নিলু ভাইয়ের ছোটভাই আনিসুর রহমান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধ...
14/09/2026

মোহাম্মদ সেলিম হোসেন নিলু ভাইয়ের ছোটভাই আনিসুর রহমান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা, তিনি যেন আনিস ভাইকে দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করেন এবং তাকে পরিবারের মাঝে ফিরিয়ে দেন।

সবাই তার সুস্থতার জন্য মন থেকে দোয়া করবেন।

আল্লাহুম্মা রাব্বান-নাসি আযহিবিল-বা’সা, আশফি আনতাশ-শাফি, লা শিফা-আ ইল্লা শিফাউকা, শিফা-আন লা ইউগাদিরু সাকামা।

Admin post

13/09/2026

বনমালিপুর ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম হোসেন নিলু।

​তিনি মাহফিলের সার্বিক অগ্রগতি ও আয়োজনের খোঁজখবর নেন এবং এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন।

Admun

যদি দেখেন পরিবারের সবাই মিলে একসাথে বসে সবাই হাসহাসি করছেন, গল্প করছেন, জীবন যেমন ই হোক, মনে হবে আপনি প্রকৃত সুখী ❤️
13/09/2026

যদি দেখেন পরিবারের সবাই মিলে একসাথে বসে সবাই হাসহাসি করছেন, গল্প করছেন, জীবন যেমন ই হোক, মনে হবে আপনি প্রকৃত সুখী ❤️

রূপাপাত মিড়িপাড়ার সুশান্ত সরকারের সুযোগ্য পুত্র এবং শ্রদ্ধেয়া সহধর্মিণীর সাথে দেখাসাক্ষাৎকালে তাঁদের শারীরিক ও সার্বিক খ...
13/09/2026

রূপাপাত মিড়িপাড়ার সুশান্ত সরকারের সুযোগ্য পুত্র এবং শ্রদ্ধেয়া সহধর্মিণীর সাথে দেখা

সাক্ষাৎকালে তাঁদের শারীরিক ও সার্বিক খোঁজখবর নেওয়া হয় এবং তাঁদের পরিবার ও অতীতের স্মৃতিচারণসহ নানা বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। তাঁদের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়।

আল্লাহ তাঁদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও জীবনের সার্বিক সমৃদ্ধি দান করুন।
Admin

Address

Rupapat Fakir Bari, Boalmari
Faridpur
7860

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাস্টার মোশাররফ হোসেন ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share