অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Faridpur
  • অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ডেশন

অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ডেশন পুরাপাড়া ইউন‌িয়ন‌ের যুবদের প্রশিক্ষণ‌ের মাধ‌্যমে দক্ষ জনশক্ত‌িকে রুপান্তর করাই আমাদ‌ের লক্ষ‌্য।
(1)

পুরাপাড়া ইউনিয়নের স্বশিক্ষিত ও আত্মপ্রত্যয়ী যুবকদের নিয়ে গঠিত যুব সংগঠন ''অনার্স ক্লাব‌ যুব উন্নয়ন ফাউন্ডেশন”।পুরাপাড়া ইউনিয়নের স্বশিক্ষিত ও আত্মপ্রত্যয়ী বেকার যুবক যুবতী যারা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী,তাদেরকে পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার থ‌েকে সদস‌্য পূরণ করার মাধ্যমে সদস্য হওয়ার আহবান করছি। যুব উন্নয়ণের অধিদপ্তর,মহিলা অধিদপ্তরসহ সরকারি বেসরকারি বিভিন্

ন সংস্থার সাথে পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের যৌথ উদ্যোগে বিভিন্ন ধরণের কর্মমূখী প্রশিক্ষণ প্রদান,কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা এবং সামর্থ অনুযায়ী আর্থিক সহযোগিতা করাই মূলত এই সংগঠনের মূল উদ্দেশ্য।

সদস‌্য হত‌ে যা যা লাগব‌ে:
এক কপ‌ি ছব‌ি,জাতীয় পর‌িচয়পত্রের ফট‌োকপ‌ি এবং সদস‌্য ফ‌ি ১০০টাকা

সদস‌্য হত‌ে পারব‌ে:
১। ১৮ থ‌েকে ৪০ বছর বয়সী মহ‌িলা ও পুরুষ
২। এস.এস.স‌ি/সমমান পাশ
৩। মহ‌িলাদ‌ের ক্ষ‌েত্রে ৮ম শ্রেণ‌ি পাশ বা অন‌্যান‌্য য‌োগ‌্যতা ও আগ্রহ‌ের ক্ষ‌েত্রে সকল‌ের জন‌্য শ‌িক্ষাগত য‌োগ‌্যতা শ‌িথিলয‌োগ‌্য।

27/12/2025

Big shout out to my newest top fans! Ramjan Molla

16/12/2025
https://www.puhclub.org/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a...
28/11/2025

https://www.puhclub.org/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-2/

সুখবর! সুখবর! সুখবর! পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ৬ষ্ঠ বারের মতো আয়োজন করছে অনার্স ক্লাব মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫...

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ সার্কুলার প্রকাশপদ সংখ্যা: ১০,২১৯টি💰 আবেদন ফি: মাত্র ১১২ টাকা🗓️ আবেদন শুরু: ৮...
07/11/2025

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ সার্কুলার প্রকাশ
পদ সংখ্যা: ১০,২১৯টি
💰 আবেদন ফি: মাত্র ১১২ টাকা
🗓️ আবেদন শুরু: ৮ নভেম্বর ২০২৫
⏰ শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৫

স্বল্পমূ‌ল্যে আ‌বেদন কর‌তে চ‌লে আসুন অনার্স ক্লাব গণগ্রন্থাগা‌রে.....

সমাজসেবার বি‌ভিন্ন ভাতার আবেদন করার সময় ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।বিনামূ‌ল্যে আ‌বেদন কর‌তে চ‌লে আসুন অনার...
06/11/2025

সমাজসেবার বি‌ভিন্ন ভাতার আবেদন করার সময় ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিনামূ‌ল্যে আ‌বেদন কর‌তে চ‌লে আসুন অনার্স ক্লাব কম্প‌িউটার সেন্টা‌রে.......

ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব এ. এস. এম. মাইনুল আহসানের সঙ্গে অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ডেশন টিমে...
02/11/2025

ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব এ. এস. এম. মাইনুল আহসানের সঙ্গে অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ডেশন টিমের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংগঠনের সদস্যরা এবং পুরাপাড়া ইউনিয়নসহ আশপাশের এলাকার তরুণদের জন্য বিভিন্ন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

যুব সমাজকে স্বনির্ভর, কর্মমুখী ও আধুনিক প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে বেশ কয়েকটি প্রশিক্ষণ কার্যক্রমের পরিকল্পনা নেওয়া হয়েছে। আলোচনায় উদ্যোক্তা তৈরি, তথ্যপ্রযুক্তি, সেলাই ও ফ্যাশন ডিজাইন, সৌন্দর্যচর্চা, ইলেকট্রনিক্স, মোটর ড্রাইভিংসহ নানা বিষয়ে প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব উত্থাপন করা হয়।

বৈঠকের পরিবেশ ছিল প্রাণবন্ত ও আশাব্যঞ্জক। উপপরিচালক মহোদয় তরুণদের উদ্যোগ ও আগ্রহকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে যৌথভাবে এসব প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন।

শিগগিরই প্রশিক্ষণ কার্যক্রমের বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। আগ্রহী তরুণদের অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।

সরকার সমাজসেবা অধিদপ্তরের অধীনে বিভিন্ন ভাতার সুবিধার জন্য অনলাইনে আবেদন করার সুযোগ দিয়েছে। আবেদনের শেষ তারিখ ০৬ নভেম্বর...
01/11/2025

সরকার সমাজসেবা অধিদপ্তরের অধীনে বিভিন্ন ভাতার সুবিধার জন্য অনলাইনে আবেদন করার সুযোগ দিয়েছে। আবেদনের শেষ তারিখ ০৬ নভেম্বর ২০২৫।

আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) এর ফটোকপি
২. এক কপি পাসপোর্ট সাইজের ছবি
৩. একটি সক্রিয় মোবাইল নম্বর এবং বিকাশ একাউন্ট

বয়স সীমা:

বয়স্ক ভাতা: পুরুষের জন্য ন্যূনতম বয়স ৬৫ বছর

নারীর জন্য ন্যূনতম বয়স ৬২ বছর

অনেকে তথ্যের অভাবে এসব সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েন।
তাই আপনার আশপাশের প্রকৃত দাবিদার মানুষদের এই সুযোগ সম্পর্কে জানানো—আমাদের নাগরিক দায়িত্ব।

৫২টি নতুন জন্মনিবন্ধন সনদ প্রস্তুত: সংগ্রহ করুনজন্মনিবন্ধন সেবা সহজলভ্য করতে অনার্স ক্লাব কম্পিউটার সেন্টার গত এক বছরে উ...
29/10/2025

৫২টি নতুন জন্মনিবন্ধন সনদ প্রস্তুত: সংগ্রহ করুন

জন্মনিবন্ধন সেবা সহজলভ্য করতে অনার্স ক্লাব কম্পিউটার সেন্টার গত এক বছরে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। গ্রামের মানুষ এখন পাচ্ছেন দ্রুত, নির্ভরযোগ্য ও স্বচ্ছ সেবা—নিজ এলাকার উদ্যোগে।

গত এক বছরে অনার্স ক্লাব কম্পিউটার সেন্টারের মাধ্যমে ৫০০টিরও বেশি জন্মনিবন্ধন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে আরও ৫২টি নতুন জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রয়েছে। যাদের নাম তালিকায় রয়েছে, তারা যেন দ্রুত সনদ সংগ্রহ করেন অনার্স ক্লাব কম্পিউটার সেন্টার থেকে।

এই ধারাবাহিক সেবা পরিচালনায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন অনার্স ক্লাব কম্পিউটার সেন্টারের পরিচালক নয়ন ফকির, যিনি সততা ও আন্তরিকতার সঙ্গে প্রতিটি আবেদন সম্পন্ন করেন সময়মতো।

সহযোগিতার জন্য সাইফুল ইসলাম জনি ভাইকে জানাই আন্তরিক ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা।

অনার্স ক্লাবের এই উদ্যোগ কেবল একটি সেবা নয়—এটি আমাদের ইউনিয়নের মানুষের নাগরিক সুবিধা প্রাপ্তির পথকে আরও সহজ ও কার্যকর করছে।

📢 সামাজিক নিরাপত্তা ভাতা ২০২৫-২০২৬ এর অনলাইন আবেদন শুরু!বয়স্ক ভাতা, বিধবা/স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন...
13/10/2025

📢 সামাজিক নিরাপত্তা ভাতা ২০২৫-২০২৬ এর অনলাইন আবেদন শুরু!

বয়স্ক ভাতা, বিধবা/স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, হিজরা, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতার জন্য অনলাইন আবেদন গ্রহণ চলছে।

🖥️ আবেদন লিংক: dss.bhata.gov.bd/online-application
📅 আবেদনের সময়: ১৩ অক্টোবর – ০৬ নভেম্বর ২০২৫
📋 যাচাই শেষ: ৩০ নভেম্বর ২০২৫

💡 এসব ভাতার জন্য অনার্স ক্লাব সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে।
📍 প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করুন:
অনার্স ক্লাব কম্পিউটার সেন্টার
অথবা
অনার্স ক্লাব গণগ্রন্থাগার

জনসেবায় অনার্স ক্লাব, পাশে আছি সব সময়। ❤️
#জনসেবা

অনার্স ক্লাব কম্প‌িউটার সেন্টা‌রের প‌রিচা‌লক মো: নয়ন ফ‌কির
10/10/2025

অনার্স ক্লাব কম্প‌িউটার সেন্টা‌রের প‌রিচা‌লক মো: নয়ন ফ‌কির

Address

Faridpur
7860

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801670461600

Alerts

Be the first to know and let us send you an email when অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to অনার্স ক্লাব যুব উন্নয়ন ফাউন্ডেশন:

Share