14/09/2026
আমাদের জীবনে অর্থের প্রয়োজনীয়তা অনেক। অর্থের অভাব আমাদের দ্বীন থেকে দূরে সরিয়ে দেয়। আমাদের চারপাশে অর্থের অনেক উৎস থাকলেও তা অধিকাংশ হালাল নয়। আবার কতিপয় হালাল পন্থা থাকলেও সেখান থেকে আর্থিক সুবিধা পাওয়া সহজ নয়।। তাই প্রান্তিক জনগোষ্ঠীরর জন্য হালাম পন্থায় অর্থনৈতিক ঋণ ব্যবস্থাপনা নিয়ে এসেছে 'ইসলামি এইড'।
অনুদান নির্ভরশীলতা নয় বরং সমাজকে ধীরে ধীরে অভাব মুক্ত করতে ইসলামি এইডের একটি প্রকল্প হচ্ছে 'সঞ্চয়ের দ্বিগুণ ঋণ' সুবিধা।।
এই প্রকল্পে একজন ব্যক্তি সাপ্তাহিক অর্থ জমাদানের মাধ্যমে ১ বছরে যে পরিমাণ অর্থ সঞ্চয় হিসেবে রাখবে বছর শেষে সে চাইলে তার দ্বিগুণ অর্থ সুদ মুক্ত ঋণ হিসেবে গ্রহণ করতে পারবে।
এই এক বছর ইসলামি এইড ব্যক্তির থেকে শুধু সঞ্চয় আদায় করবে না বরং ইসলামি এইড পরিচালিত 'সমাজ কেন্দ্র' এর মাধ্যমে তাকে দ্বীন শিক্ষায় সমৃদ্ধ করা হবে। তার পারিবারিক ও সামাজিক সমস্যা গুলো নিরুপন করার চেষ্টা করবে ইসলামি এইড।।
সঞ্চয় প্রদানকারী ব্যক্তি ১৫ টি সঞ্চয় জমা দানের পর প্রয়োজনীয় যে কোন গৃহপণ্য, ব্যবসায়ীক পন্য, গবাদি পশু সুদমুক্ত কিস্তিতে ক্রয় করতে পারবে।।
এছাড়া ইসলামি এইড এর 'মুলধনি উৎপাদন' প্রকল্পের আওতায় মূলধন গ্রহণ করে কৃষি উৎপাদন ও ব্যবসায় বিনিয়োগ করতে পারবে।
আরও বিস্তারিত জানতে ইসলাম এইড সাথে যোগাযোগ করুন।
ইসলামি এইড, প্রান্তিক জনগোষ্ঠীর পাশে।।