28/09/2026
আলহামদুলিল্লাহ।
তাহসিন মিলনকে সভাপতি এবং মোহাম্মদ রাব্বিকে সাধারণ সম্পাদক করে স্বপ্নের ফরিদগঞ্জের ২০২৬–২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
পাশাপাশি রায়হান খান রনিকে প্রধান সমন্বয়ক করে অর্থ অনুমোদন কমিটি গঠন করা হয়েছে।
আশা রাখি, নতুন নেতৃত্বের আন্তরিকতা, দক্ষতা ও সকলের সম্মিলিত সহযোগিতায় স্বপ্নের ফরিদগঞ্জ আরও দূর এগিয়ে যাবে। মানুষের পাশে থেকে শিক্ষা, সেবা ও মানবতার কার্যক্রমকে আরও বিস্তৃত করাই হোক আমাদের অঙ্গীকার।
নতুন কমিটির সকল সদস্যের জন্য রইল আন্তরিক শুভকামনা ও অভিনন্দন।
মানুষের পাশে, বাস্তবতার সাথে।