DSK Prosperity Team

DSK Prosperity Team Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DSK Prosperity Team, Non-Governmental Organization (NGO), Dubi.

পিপিইপিপি ইইউ প্রকল্পের চৌগাংগা শাখার সামাজিক উন্নয়ন কেন্দ্র (কিশোরী) ক্লাবের মাধ্যমে পুষ্টি মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠান...
23/12/2025

পিপিইপিপি ইইউ প্রকল্পের চৌগাংগা শাখার সামাজিক উন্নয়ন কেন্দ্র (কিশোরী) ক্লাবের মাধ্যমে পুষ্টি মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে এর উপ পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ শহীদুজ্জামান ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো ছাইফুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হেলেনা আক্তার, শাখা ব্যবস্থাপক মো আঃ করিম, টিও (পুষ্টি) সুজন কুমার বাগচী, চৌগাংগা শিশু কল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো সালাউদ্দিন সহ আরো অনেকেই। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত করেন আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবীর।
ধন্যবাদান্তে
শাহকামাল হোসেন
সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি)
পিপিইপিপি ইইউ প্রকল্প চৌগাংগা শাখা ইটনা কিশোরগঞ্জ।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) এর চৌগাংগা শাখার পক্ষ থেকে DSK Prosperity Team পরিবারের সবাই কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ...
26/10/2025

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) এর চৌগাংগা শাখার পক্ষ থেকে DSK Prosperity Team পরিবারের সবাই কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
অদ্য 26/10/2025 ইং তারিখে প্রসপারিটি প্রকল্পের উপকার ভোগী সদস্যদের প্রকল্প থেকে অনুদান ও সদস্যদের নিজিস্ব অংশিদারিত্ব সহ বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জনাব মুরাদ হোসেন (অফিসার অডিট)
জনাব মোঃ আঃ করিম (শাখা ব্যবস্থাপক,চৌগাংগা শাখা, ইটনা, কিশোরগঞ্জ)
ধন্যবাদান্তে মোঃ আল আমিন খান (জেক)
সহকারী কারিগরি কর্মকর্তা জীবিকায়ন।
চৌগাংগা শাখা, ইটনা, কিশোরগঞ্জ।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) চৌগাংগা শাখার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অদ্য ২২/০৯/২০২৫ ইং তারিখে চ...
22/09/2025

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) চৌগাংগা শাখার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
অদ্য ২২/০৯/২০২৫ ইং তারিখে চৌগাংগা শাখার সামাজিক উন্নয়ন কেন্দ্রর সদস্যদের নিয়ে পুষ্টি মেলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে কিশোরীরা বিভিন্ন স্টলের মাধ্যমে প্রর্দশনীর আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বকারী জনাব মোঃ শহীদুজ্জামান ভূইয়া, আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবীর, শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল করিম,প্রোগ্রাম অফিসার জনাব মোঃ মাহমুদুল হাসান,সহ আরো অনেকে।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) হাওর অঞ্চল এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। অদ্য ১৩/০৮/২০২৫ ইং তারিখে দুঃস্থ স...
14/08/2025

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) হাওর অঞ্চল এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
অদ্য ১৩/০৮/২০২৫ ইং তারিখে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) কর্তৃক বাস্তবায়িত পিপিইপিপি- ইইউ প্রকল্প ইউনিট ঢাকী শাখার আওতায় ইউপিএস ফিডিং ট্রায়াল ওরিয়েন্টেশন প্রদান করেন জনাব ড. মো. শরীফ আহম্মদ চৌধুরী, প্রকল্প পরিচালক, পিপিইপিপি-ইইউ প্রকল্প, পিকেএসএফ; জনাব মজনু সরকার (ব্যবস্থাপক, পিকেএসএফ), জনাব আব্দুল হাকিম (ব্যবস্থাপক, পিকেএসএফ), খন্দকার মুনির হাসান, এপিসি (লাইভলিহুড) ও ডিএসকে পিপিইপিপি-ইইউ প্রকল্প কনর্সান স্যারসহ ডিএসকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।

ওরিয়েন্টেশন সভা শেষে সদস্যদের খানা সরেজমিনে পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান করেন।

ধন্যবাদন্তে
সুজন কুমার বাগচী
কারিগরি কর্মকর্তা (পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা)
পিপিইপিপি -ইইউ প্রকল্প, ঢাকী ইউনিট, মিঠামইন, কিশোরগঞ্জ।

চৌগাংগা শাখার পক্ষ থেকে DSK Prosperity Team এর সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।৩০ এপ্রিল ২০২৫ ইং তারিখে,দুঃস্...
02/05/2025

চৌগাংগা শাখার পক্ষ থেকে DSK Prosperity Team এর সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।৩০ এপ্রিল ২০২৫ ইং তারিখে,দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে কর্তৃক বাস্তবায়িত প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠানের কিছু স্থির চিত্র তুলে ধরা হয়েছে।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) পিপিইপিপি- ইইউ প্রকল্পের পক্ষ থেকে সকলকে  জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।  ডিএসকে চ...
24/04/2025

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) পিপিইপিপি- ইইউ প্রকল্পের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ডিএসকে চৌগাংগা শাখার কিষ্টপুর সামাজিক উন্নয়ন কেন্দ্র এবং দিগলাপাড়া সামাজিক উন্নয়ন কেন্দ্র এর মাঝে আন্তঃ কিশোরী প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় কুইজ প্রতিযোগিতা, বির্তক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়াও কিশোরী ক্লাবের সদস্যদের মাধ্যমে বাল্য বিবাহ নিয়ে সচেতনতামূলক নাটিকার আয়োজন কর হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয় ও সকল সদস্যদের মাঝে লেবু গাছের চারা প্রদান করা হয়।
ধন্যবাদান্তে
শাহকামাল হোসেন
সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি)
পিপিইপিপি ইইউ প্রকল্প, চৌগাংগা শাখা, ইটনা,কিশোরগঞ্জ।

পিপিইপিপি-ইইউ প্রকল্পের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে কর্তৃক ঢাকী শ...
23/04/2025

পিপিইপিপি-ইইউ প্রকল্পের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে কর্তৃক ঢাকী শাখায় আয়োজিত
বর্ষাকালীন গোখাদ্যের সংকট মোকাবেলায় সাইলেজ বিষয়ে উদ্যোক্তা তৈরিতে পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ বাস্তবায়ন করা হয়। প্রশিক্ষণে সাইলেজের পাশাপাশি ইউএমএস, ইউটিএস ও টিএমআর তৈরি করে দেখানো হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন
ড.শরীফ আহম্মেদ চৌধুরী,প্রকল্প পরিচালক,পিপিইপিপি-ইইউ প্রকল্প।
এছাড়াও উপস্থিত ছিলেন পিকেএসএফ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন জনাব শহীদুজ্জামান ভূঁইয়া, প্রকল্প সমন্বয়কারী (ডিএসকে), প্রকল্প সমন্বয়কারী,পপি ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।
পিপিইপিপি-ইইউ প্রকল্পের সদস্য -২০ জন ।
ডিএসকে ,পপি ও পদক্ষেপ এর ২৫ জন মাঠ পর্যায়ের কারিগরি ও সহকারী কারিগরি কর্মকর্তাগণ।
ধন্যবাদান্তে
মোঃ আল আমিন খান(জ্যাক)
সহকারী কারিগরি কর্মকর্তা জীবিকায়ন।
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে

Aminul To-CM,DSKDSK,PPEPP-EU প্রকল্পের পক্ষ থেকে সকল কে শুভেচ্ছা অদ‍্য ১১/০২/২০২৫ ইং তারিখে  উপজেলা পর্যায়ে বিদ‍্যমান সর...
11/02/2025

Aminul To-CM,DSK
DSK,PPEPP-EU প্রকল্পের পক্ষ থেকে সকল কে শুভেচ্ছা
অদ‍্য ১১/০২/২০২৫ ইং তারিখে উপজেলা পর্যায়ে বিদ‍্যমান সরকারি সেফা সম্পর্কিত ওরিয়েন্টেশন সভা(কৃষি,মৎস‍্য ও প্রাণী সম্পদ দপ্তরের সাথে) ইটনা উপজেলা কৃষি অফিস হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব আবুল মুনসর,উপজেলা সিনিয়র মৎস‍্য কর্মকর্তা জনাব রাজিব চন্দ্র দাস ও উপজেলা কৃষি অফিসার জনাব উজ্জ্বল চন্দ্র সাহা।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ( ডিএসকে) রায়টুটী-১ শাখার পিপিইপিপি- ইইউ প্রকল্পের পক্ষ থেকে  ডিএসকে প্রসপারিটি টিমের সকলকে জান...
18/12/2024

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ( ডিএসকে) রায়টুটী-১ শাখার পিপিইপিপি- ইইউ প্রকল্পের পক্ষ থেকে ডিএসকে প্রসপারিটি টিমের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

বিশ্ব নিউমোনিয়া দিবস

অদ্য ১৮/১২/২০২৪ ইং তারিখে রায়টুটী-১ শাখার দক্ষিন রাজি মা ও শিশু ফোরামে নিউমোনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি মূলক আলোচনা সভা এবং র‍্যালি উদযাপন করা হয়।
সে-সময় নিউমোনিয়া কি,কিভাবে ছড়ায়,ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, লক্ষন সমূহ, নিউমোনিয়া প্রতিরোধে করণীয় কি এ বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ( ডিএসকে) এর প্রকল্প সমন্নয়ক মোঃ শহিদুজ্জামান ভূইয়া এবং সিএনএইচপি গন

ধন্যবদান্তে
মোঃ সোহেল খান
সহকারী টেকনিক্যাল অফিসার - পুষ্টি
রায়টুটী-১ শাখা,ইটনা,কিশোরগঞ্জ

DSK,PPEPP-EU প্রকল্পের পক্ষ থেকে সকল কে শুভেচ্ছা।অদ‍্য ০৯/১২/২০২৪ ইং তারিখে মিঠামইন প্রকল্প অফিসে  DSK,PPEPP-EU প্রকল্পে...
11/12/2024

DSK,PPEPP-EU প্রকল্পের পক্ষ থেকে সকল কে শুভেচ্ছা।
অদ‍্য ০৯/১২/২০২৪ ইং তারিখে মিঠামইন প্রকল্প অফিসে DSK,PPEPP-EU প্রকল্পের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সামসুল আলম,পরিচালক ঋণ কার্যক্রম,ডিএসকে। সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব তৌহিদুজ্জামান,আঞ্চলিক ব‍্যবস্হাপক,ডিএসকে,কিশোরগঞ্জ ০৩ অঞ্চল
।সভায় PPEPP-EU প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন এর উপর বিস্তারিত আলোচনা করেন জনাব শহীদুজ্জামান ভূঞা,উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী DSK,PPEPP-EU প্রকল্প।সমন্বয় সভায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন,রির্পোটিং,ডুকোমেন্টেশন সংরক্ষণ বিষয়ে করনীয় ও দিক নির্দেশনামূলক আলোচনা করেন জনাব সামসুল আলম,পরিচালক,ঋণ কার্যক্রম ডিএসকে।সভায় অংশ গ্রহণ করেন PPEPP-EU প্রকল্পের প্রোগ্রাম অফিসার,টেকনিক‍্যাল অফিসার নিউট্রেশন,সিএম,এমআইএস অফিসার ,সহকারী কারিগরী কর্মকর্তা বৃন্দ।
ধন্যবাদান্তে
Aminul Haque
TO-CM,DSK,PPEPP-EU Project
Mithamoin,Kishoregonj

Address

Dubi

Alerts

Be the first to know and let us send you an email when DSK Prosperity Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share