19/07/2026
জীবিকা উন্নয়ন প্রকল্প–২০২৬
ছাগল বিতরণ কার্যক্রম – ২
আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলার অশেষ রহমতে আমানাহ ফাউন্ডেশন-এর জীবিকা উন্নয়ন প্রকল্প–২০২৬-এর আওতায় ছাগল বিতরণ কার্যক্রম – ২ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই কার্যক্রমের মাধ্যমে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ৭টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারকে একটি করে ছাগল প্রদান করা হয়েছে।
আমাদের লক্ষ্য কেবল সাময়িক সহায়তা প্রদান নয়; বরং এমন একটি টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করা, যার মাধ্যমে তারা নিজস্ব আয়ের পথ গড়ে তুলতে পারে এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে।
আমরা বিশ্বাস করি, একটি ছোট উদ্যোগও একটি পরিবারের জীবনে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। এই প্রকল্প সেই পরিবর্তনেরই একটি ক্ষুদ্র প্রয়াস।
আল্লাহ তাআলা তাদের জীবনে বারাকাহ দান করুন আমীন।