এক ও একতার নাফানগর ღ Ek O Ekotar Nafanagar

এক ও একতার নাফানগর ღ Ek O Ekotar Nafanagar সর্বজনের " এক ও একতার নাফানগর " খুঁজবে সামাজিক সংকট, সমস্যার টেকসই সমাধান।

বোচাগঞ্জ উপজেলার এক নম্বর ইউনিয়ন নাফানগর। এই এক নম্বর কাগজে-কলমে-সরকারী, দাপ্তরিক-সরাসরি। এক নম্বর শুধুমাত্র একটা সংখ্যা, একটা ক্রমিক নম্বর। দপ্তর-দস্তাবেজ-কাগজের এক নম্বর নয়, সত্যিকার-আক্ষরিক অর্থের "এক নম্বর" হয়ে উঠবার লক্ষ্যে কাজ করবে এই পেজ, এই প্লাটফর্ম, নেটওয়ার্ক "এক ও একতার নাফানগর"।

আত্মকেন্দ্রিকতা আর বিচ্ছিন্নতার বিষমুক্ত মানবিক মানুষ হয়ে উঠবার জন্য সহযোগী-সহমর্মী সমাজ নির্মানের তৎপরত

া এই পেজের, নেটওয়ার্কের আরাধ্য।

প্রত্যেক ব্যক্তি, একক মানুষ তার সকল সংকট, সমস্যায় পাশে পাবে তার পুরো সমাজ, ইউনিয়নের সব মানুষকে। প্রত্যেকের সমস্যা আর বিপদ হবে অন্য সকলের সংকট আর আপদ।
প্রত্যেকের চেষ্টা, সংগ্রাম, সম্ভাবনা সফলতার মুখ দেখবে আর সকলের, সব প্রতিবেশির অন্তরের সহযোগিতায়।
ভালো-মন্দ, সুখ-অসুখ ভাগ করে নেয়ার এমন সব আন্তঃসম্পর্কের চর্চার ক্ষেত্র হবে এই পেজ, নেটওয়ার্ক "এক ও একতার নাফানগর"।

সকলের, সব মত-পথের মানুষের অংশগ্রহন, জ্ঞান, অভিজ্ঞতা, শিক্ষা, তথ্যের আদান প্রদানে চিহ্নিত হবে সমাজের সমুহ অসুখ আর সংকট। সর্বজনের " এক ও একতার নাফানগর " খুঁজবে সামাজিক সংকট, সমস্যার টেকসই সমাধান।

এভাবেই এক নম্বর মানে "এক নম্বর" হয়ে উঠবে নাফানগর। এ পথেই অন্যদের পথ দেখাবে "এক ও একতার নাফানগর"।

Address

Nafanagar, Bochaganj
Dinajpur
5216

Opening Hours

Monday 08:00 - 00:00
Tuesday 08:00 - 00:00
Wednesday 08:00 - 00:00
Thursday 08:00 - 00:00
Saturday 08:00 - 00:00
Sunday 08:00 - 00:00

Alerts

Be the first to know and let us send you an email when এক ও একতার নাফানগর ღ Ek O Ekotar Nafanagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to এক ও একতার নাফানগর ღ Ek O Ekotar Nafanagar:

Share