27/03/2026
আলহামদুলিল্লাহ্ 🤍
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেন্ট ফিলিপস্ অ্যালুমনাই ফোরামের উদ্যোগে ১৪১টি পরিবারের মাঝে ঈদ উপহার এবং ৮,২০০ টাকা নগদ অর্থ বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই মহৎ কাজে যারা দান, শ্রম ও সহযোগিতা করেছেন—সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই মানবিক উদ্যোগ অসংখ্য মুখে হাসি ফুটিয়েছে।
আশা করি, প্রাক্তন ফিলিপসিয়ানদের এই সুন্দর উদ্যোগ ভবিষ্যতেও এভাবেই অব্যাহত থাকবে এবং আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াতে পারবে।