Village Social Development Association - VSDA

Village Social Development Association - VSDA We released potentialities and dignities in human beings.

We also believes that the poor and under privileged peoples of the society can themselves change their situation if we can create scopes and opportunities for them.

10/05/2026
08/05/2026

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে দিনাজপুরে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা করেছেন শতাধ....

08/05/2026
08/05/2026

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে দিনাজপুরে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা করেছেন শতাধ....

দিনাজপুরে অনুষ্ঠিত হলো “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৬”জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিতকরণ ...
08/05/2026

দিনাজপুরে অনুষ্ঠিত হলো “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৬”

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জীবাশ্ম জ্বালানিমুক্ত টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে আজ ৮ মে ২০২৬, দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৬”।

“ন্যায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে, জীবাশ্ম-মুক্ত ভবিষ্যৎ গড়ি একসাথে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে যৌথভাবে অংশগ্রহণ করে ভিলেজ সোশ্যাল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (ভিএসডিএ) সহ বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী ও যুব সংগঠন।

উক্ত কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু সংকট এখন আর দূরের কোনো সমস্যা নয়; এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। বন্যা, খরা, তাপপ্রবাহসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেশের অর্থনীতি, কৃষি ও মানুষের জীবন-জীবিকায় সরাসরি প্রভাব ফেলছে। এই বাস্তবতায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা আর বাড়তে দেওয়া যায় না। টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, সরকার ঘোষিত ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যকে স্বাগত জানানো হলেও, এর বাস্তবায়নে একটি স্পষ্ট, সময়ভিত্তিক ও কার্যকর রোডম্যাপ প্রয়োজন। একই সঙ্গে তরুণদের অংশগ্রহণ ছাড়া কোনো কার্যকর জলবায়ু সমাধান সম্ভব নয় বলেও উল্লেখ করা হয়। তাই তরুণ সমাজকে সম্পৃক্ত করে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ রক্ষার এ আন্দোলন চলমান থাকবে।

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, তরুণ জলবায়ু কর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

Bridging Labor and Development for a Better Tomorrow! Today, on International Workers' Day, the Village Social Developme...
01/05/2026

Bridging Labor and Development for a Better Tomorrow!

Today, on International Workers' Day, the Village Social Development Association (VSDA) salutes the resilience and dedication of workers across the globe.

Our mission—spanning education, health, climate action, and gender equality—is powered by the hard work of individuals who strive for a just society. We believe that by fostering social empowerment and good governance, we can honor the true spirit of labor.

Together, we are committed to creating a future where every worker thrives in a sustainable and fair environment.

The harmony of workers and VSDA: building a healthy, green, and equitable Bangladesh.

30/04/2026

দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ইউএনও সুমা খা....

30/04/2026

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গণস্বাক্ষর কর্মসূচি অন....

30/04/2026

A modern, fast and SEO-friendly news portal

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে...
30/04/2026

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বীরগঞ্জ সরকারি কলেজের একাডেমিক ভবনে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
ভিলেজ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ভিএসডিএ) এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স (বিওয়াইএফসি) এবং বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম মিন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর বাদশা রনি, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স (বিওয়াইএফসি) প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. শাহারিয়ার হোসেন ও মোছা. সুখী আক্তার।
এসময় আরও উপস্থিত ছিলেন ভিএসডিএ’র সহ-সভাপতি মো. সেলিম ইসলাম, বিওয়াইএফসি’র প্রোগ্রাম অর্গানাইজার মজিদুল ইসলাম বাবু এবং ভিএসডিএ’র যুব প্ল্যাটফর্ম ‘চেঞ্জমেকার ইয়ুথ নেটওয়ার্ক এর সভাপতি মো. শামীম হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও কলেজের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Address

Kasem Ali Super Market, 3rd Floor, Gopalgonj, Dinajpur Sadar, Dinajpur
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when Village Social Development Association - VSDA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share