16/08/2026
বেইস-এর উদ্যোগে ৮৮ জন তরুণ-তরুণীর মাঝে সেলাই মেশিন ও যন্ত্রপাতি বিতরণ
দিনাজপুরের বীরগঞ্জে অবস্থিত বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রে (BMTC) দাতা সংস্থা Lichtbrücke (LB), Germany-এর সহযোগিতায় প্রশিক্ষণ শেষে স্টাইপেন্ড হিসেবে ৮৮ জন বেকার তরুণ-তরুণীর মাঝে সেলাই মেশিন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দীপংকর বর্মন, সম্মানিত সহকারী কমিশনার (ভূমি), বীরগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেইস-এর সম্মানিত প্রোগ্রাম পরিচালক জনাব মোঃ নজরুল ইসলাম মণ্ডল। বেইস-এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রশিক্ষণ সমাপ্তকারী শিক্ষার্থীগণ এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি প্রশিক্ষণ সমাপ্তকারী তরুণ-তরুণীদের মাঝে সেলাই মেশিন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি বিতরণ করেন। এই উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ পাবেন।
দক্ষতা উন্নয়ন থেকে আত্মকর্মসংস্থান—সক্ষমতার পথে এগিয়ে চলুক আমাদের তরুণ প্রজন্ম।