অভিযাত্রিক Ovijatrik

অভিযাত্রিক Ovijatrik Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অভিযাত্রিক Ovijatrik, Charitable organisation, Islambagh, Dinajpur.

অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থা, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি চ্যারিটেবল অর্গানাইজেশন। নিবন্ধন নং - দিনাজ/২৫৮১/২০২৪ ঠিকানা: ইসলামবাগ,সদর,দিনাজপুর।
প্রজেক্টের অনুদান এবং আবেদন পাঠাতে যোগাযোগ / বিকাশ / নগদ / হোয়াটসঅ্যাপ
01717 017 645
01720 803 305

▪️শুক্রবারের সাহায্য প্রজেক্ট ১৯৯এর আবেদন: ২০১৩ সালের ৫ই মে শাপলা গণহত্যার সময় রাত একটার দিকে নটরডেম কলেজের পাশে অবস্থান...
11/06/2026

▪️শুক্রবারের সাহায্য প্রজেক্ট ১৯৯
এর আবেদন:

২০১৩ সালের ৫ই মে শাপলা গণহত্যার সময় রাত একটার দিকে নটরডেম কলেজের পাশে অবস্থান নেওয়ায় পুলিশের লাঠির আঘাতে ঘাড়ের হাড্ডি ভেংগে যায় হাফেজ জাহিদুল ইসলামের। আঘাত এতটাই তীব্র ছিলো যে সাথে সাথেই মৃত্যুবরণ করার কথা কিন্তু প্রায় অবিশ্বাস্য ভাবে আল্লাহর রহমতে বেচে ফিরেন হাফেজ জাহিদুল। এরপর দীর্ঘ সময় চিকিৎসা করেছেন। চিকিৎসার অর্থ যোগাড় করতে পিতার ভিটেমাটিও বিক্রি করেছে৷ কিন্তু সুস্থতা আর কপালে জোটেনি।

▪️সর্বশেষ ডাক্তার বলেছে ঘাড়ের হাড্ডিতে ইমপ্লান্ট বসানোর অপারেশন করতে হবে, কিন্তু এই অপারেশন এতটাই জটিল যে বাংলাদেশে করা সম্ভব না। ভারতের ব্যাংগালোরের মানিপাল হাসপাতালে অপারেশন করতে হবে যার জন্য প্রয়োজন বাংলাদেশি টাকায় ১২ লক্ষ টাকা।

যাকাতের হকদ্বার হাফেজ জাহিদুল অনেক চেষ্টা চরিত্র করে মোট টাকার তিন ভাগের এক ভাগ অর্থাৎ ৪ লক্ষ টাকা ম্যানেজ করতে পারছে এবং ভারতে যাওয়ার জন্য মেডিকেল ভিসাও পেয়েছে। কিন্তু বাকী ৮ লক্ষ টাকা যোগাড় করতে না পারার কারণে ভারতে যেতে পারছে না।

আমাদের এই সপ্তাহের সাহায্যের আবেদন ৩৪ বছর বয়সী জাহিদুলের ঘাড়ের ইমপ্লান্ট বসানোর অপারেশনের ৮ লক্ষ টাকার জন্য। যাকাতের হকদ্বার ভাইটির জন্য সবাই সাধ্যমতো এগিয়ে আসুন।

হাফেজ জাহিদুল বাচতে চায় তার নিষ্পাপ দুইটি সন্তানের জন্য। তারা যেন ইয়াতীম হয়ে না যায়, তাই জাহিদুলের জীবন বাচাতে তার ঘাড়ের হাড্ডিতে ইমপ্লান্ট বসানোর অপারেশনে প্লিজ আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

▪️
হাফেজ জাহিদুলের মোট অপারেশন খরচের
১% দান করতে চাইলে ৮,০০০/- দিতে পারেন।
২% দান করতে চাইলে ১৬,০০০/- দিতে পারেন।
৫% দান করতে চাইলে ৪০,০০০/- দিতে পারেন

এভাবে আপনি আপনার সাধ্যমতো যে কোন পরিমাণ এমাউন্ট দান করে বিনা অপরাধে নির্যাতিত একজন হাফেজের জীবন বাচাতে সাহায্য করতে পারেন। কিছু দান না করতে পারলে অন্তত জাহিদুলের সুস্থতার জন্য দুয়া করুন এবং পোস্ট টা শেয়ার করুন। আল্লাহ কবুল করার মালিক।

▪️
01886946826
Bkash Payment

01720 803 305
Nagad / Bkash / Cellfin
Name: Romisa Romisa
(Send Money)

Reference: FHP 199

▪️
Bank Details
Account Name:
Ovijatrik Shomaj Kollyan Sangstha
Account Number:
2050 1380 10055 7502
Branch: Dinajpur Br
Routing Number: 125280671
Bank Name: Islami Bank Bangladesh PLC

▪️
টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার 01717-017645 এ জানাতে পারেন।

#অভিযাত্রিক_হাসিমুখের_খোজে_অভিযাত্রা

আলহামদুলিল্লাহ, প্রতিমাসে দ্বীনের দাওয়াতের অংশ হিসাবে অভিযাত্রিক Ovijatrik ২০০ কপি আল ইতিছাম পত্রিকা ২০০ জন পাঠকের কাছে ...
10/06/2026

আলহামদুলিল্লাহ, প্রতিমাসে দ্বীনের দাওয়াতের অংশ হিসাবে অভিযাত্রিক Ovijatrik ২০০ কপি আল ইতিছাম পত্রিকা ২০০ জন পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, স্মার্ট ফোনের যুগে যখন পড়ার অভ্যাস একেবারেই কমে যাচ্ছে তখন আমাদের পাঠকেরা প্রতিমাসে পত্রিকা পড়ার জন্য অপেক্ষায় থাকে। আল্লাহ দানশীল দের দান কে কবুল করুন, আমীন।

#অভিযাত্রিক_হাসিমুখের_খোজে_অভিযাত্রা

FHP 198 প্রজেক্ট টি বাস্তবায়ন করতে গিয়ে পুরাতন একটি উপলব্ধি নতুন করে নাড়া দিলো। এই প্রজেক্টের সাহায্য প্রত্যাশী ইমাম সাহ...
09/06/2026

FHP 198 প্রজেক্ট টি বাস্তবায়ন করতে গিয়ে পুরাতন একটি উপলব্ধি নতুন করে নাড়া দিলো।

এই প্রজেক্টের সাহায্য প্রত্যাশী ইমাম সাহেব মাওলানা ওমর ফারুক ভাই এবং তার স্ত্রী উভয়েই অনেক দ্বীনদার আলহামদুলিল্লাহ। ওমর ফারুক ভাইয়ের বাবাও মাসজিদের ইমাম ছিলেন এবং তিনি ফজরের সলাতের আজান দেওয়া অবস্থায় ইন্তেকাল করেন। আপনারা জানেন দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামীন তাঁর প্রিয় বান্দাদের বারবার পরীক্ষা করেন। যেমন তিনি পরীক্ষা করেছিলেন তাঁর বন্ধু ইব্রাহিম (আ:) কে এবং পরীক্ষায় উর্ত্তীন হওয়ার পরেই ইব্রাহিম (আ:) খলিলুল্লাহ উপাধি পেয়েছিলেন।

ওমর ফারুক ভাই প্রথমে তার মায়ের ক্যান্সার চিকিৎসা, পরে নিজের কিডনি ও ব্রেনের সমস্যা এবং পরবর্তীতে আগুনে পুড়ে যাওয়া স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা ঋণগ্রস্থ হয়েছিলেন। তবুও তিনি নিরাশ হননি। আল্লাহর সাহায্যের জন্য নিয়মিত সালাতুল হাজত পরেছেন, তাহাজ্জুদে উঠে কান্নাকাটি করে আল্লাহর দরবারে ঋণ মুক্তির জন্য দুয়া করেছেন। ধৈর্য্য ধরে আগুনে পোড়া স্ত্রীর চিকিৎসা চালিয়ে গিয়েছেন। সংসারের কাজকর্ম, ছোট বাচ্চা সামলানো, রান্নাবান্না করা, কাপড় ধোয়া সবকিছু একা হাতে করে যাচ্ছেন।

শেষ পর্যন্ত ওমর ফারুক ভাইয়ের পরীক্ষা চলাকালীন অবস্থায় আল্লাহর সাহায্য এসেছে অভিযাত্রিকের মাধ্যমে আপনাদের ওছিলায় আলহামদুলিল্লাহ, যার মাধ্যমে উনার সম্পূর্ণ সাড়ে ছয় লাখ টাকার ঋণ দুই, চারদিনেই সম্পূর্ণভাবে পরিশোধ এর ব্যবস্থা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।

আমাদের একজন সম্মানিত দাতা সদস্যের সাথে কথা হচ্ছিলো গতকাল। তিনি FHP 198 প্রজেক্টে দান করেছেন। উনার কাছে জানতে পারলাম উনি প্রতিদিন একবার সূরা বাকারাহ' পুরোটা তিলাওয়াত করেন। যদি কোনদিন তিলাওয়াত মিস হয়, সেদিন উনার গাড়ি ড্রাইভ করতে সমস্যা হয়। তাই উনি কুরআন তিলাওয়াত এর ব্যাপারে অনেক সচেতন থাকেন।

ইমাম সাহেবের ঋণ পরিশোধের প্রজেক্ট বাস্তবায়ন করে তাই নতুন করে আবার উপলব্ধি হলো, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ভালো মানুষদের জন্য ভালো মানুষদের মিলিয়ে দেন। আল্লাহর মহিমা, সব কিছু তাঁর দয়া ও করুণা।

অভিযাত্রিকের মত এমন একটি প্লাটফর্ম করতে পারা এবং আপনাদের মত ভালো মানুষদের সাহচার্যপ্রাপ্ত হওয়া আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন বলে আমি মনে করি। আপনারা অভিযাত্রিক টীমের জন্য দুয়া করবেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আপনাদের মত মানুষদের কষ্টার্জিত টাকা আমি কিছু অসহায় মানুষদের কাছে পৌঁছে দিতে পারছি, আলহামদুলিল্লাহ।

সবশেষে আপনাদের কে জানাচ্ছি, FHP 198 প্রজেক্টের সংগৃহীত ৮ লক্ষ ২২ হাজার টাকা অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার SBAC ব্যাংক একাউন্ট থেকে ইমাম সাহেব ওমর ফারুক ভাইয়ের সোনালী ব্যাংকের একাউন্টে RTGS করা হয়েছে এবং ওমর ফারুক ভাইয়ের ব্যাংক স্টেটমেন্ট শেয়ার করা হয়েছে। পাশাপাশি ভিডিও স্টেটমেন্ট রেকর্ড এর মাধ্যমে ওমর ফারুক ভাই টাকার প্রাপ্তি স্বীকার আমাদের কাছে সংরক্ষিত আছে। শীঘ্রই উনি উনার পাওনাদারদের কাছ থেকে নেওয়া কর্জে হাসানার টাকা মিটিয়ে দিয়ে সেই ডকুমেন্টস আমাদের সাথে শেয়ার করবেন বলে জানিয়েছেন।

আল্লাহ কবুল করুন আমাদের সকলের প্রচেষ্টা। সকলেই দুয়া করবেন অভিযাত্রিকের জন্য। শেয়ার করবেন আমাদের কার্যক্রম। ধন্যবাদ। সবাইকে যাযাক আল্লাহু খাইরান।

#অভিযাত্রিক_হাসিমুখের_খোজে_অভিযাত্রা

08/06/2026

রমাদ্বানের শেষের দিকে '' জরুরী যাকাত সহায়তা তহবিল '' নামে একটি ফান্ড গঠন করা হয়েছিলো, যেখান থেকে আমরা হঠাৎ বিপদে পড়া মানুষদের সাহায্য করে থাকি।

ভিডিও তে দেখতে পাচ্ছেন, একজন কাঠমিস্ত্রী ভাইয়ের ঘর আগুনে পুড়ে গেছে। খুব খারাপ অবস্থা। তবে আমরা খোঁজ নিয়ে দেখেছি উনি আরো কিছু সংস্থা এবং ডিসি অফিস থেকে হেল্প পেয়েছেন এবং আরো সাহায্যের আশায় ঘর বাড়ি ঠিক করার কাজে হাত দিচ্ছেন না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরাও উনার বিপদের দিনে শরীক হয়েছি এবং নগদ ১৫ হাজার টাকা আমাদের যাকাত ফান্ড থেকে হেল্প করেছি আলহামদুলিল্লাহ।

এভাবেই আপনাদের সাহায্য পৌঁছে যাচ্ছে প্রকৃত যাকাতের হকদ্বার মানুষদের কাছে। আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টা কে কবুল করুন। আমীন।

#অভিযাত্রিক_হাসিমুখের_খোজে_অভিযাত্রা

FHP 198 প্রজেক্টে ইমাম ওমর ফারুক ভাইয়ের আগুনে পুড়ে যাওয়া স্ত্রীর চিকিৎসা ও ঋণ পরিশোধ বাবদ আলহামদুলিল্লাহ একজন ভাই তাঁর য...
06/06/2026

FHP 198 প্রজেক্টে ইমাম ওমর ফারুক ভাইয়ের আগুনে পুড়ে যাওয়া স্ত্রীর চিকিৎসা ও ঋণ পরিশোধ বাবদ আলহামদুলিল্লাহ একজন ভাই তাঁর যাকাতের অংশ থেকে ১ লক্ষ টাকা দান করেছেন যা দিয়ে ভাইয়ের মোট ঋণের ৬ ভাগের ১ ভাগ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ।

ওমর ফারুক ভাইয়ের মোট ঋণ ৬ লক্ষ টাকা যার কিছু অংশ পরিশোধে আপনিও শরীক হতে পারেন। আমরা চেষ্টা করছি আগামীকাল এর মধ্যে প্রজেক্ট ক্লোজ করে ফেলতে ইনশাআল্লাহ।

১% ঋণ পরিশোধে দান করতে পারেন ৬,০০০/-
২% ঋণ পরিশোধে দান করতে পারেন ১২,০০০/-
এভাবে সামর্থ্য অনুযায়ী ৫%, ১০%, ২৫% ঋণ পরিশোধে সহায়তা করতে পারেন, ইনশাআল্লাহ।

আপনার নিজের অথবা পরিচিত সার্কেলের সবাই মিলে একজন যাকাতের হকদ্বার আলেম কে ঋণ মুক্ত করতে চেষ্টা করুন। ঋণ পরিশোধ সংক্রান্ত আরো বিস্তারিত বর্ননা সম্বলিত পোস্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া হলো। আসুন ভালো কাজ গুলি শেয়ার করে ছড়িয়ে দেই। আল্লাহ কে খুশি করি।

#অভিযাত্রিক_হাসিমুখের_খোজে_অভিযাত্রা

🔹
01886946826
Bkash Payment

01720 803 305
Nagad / Bkash / Cellfin
Name: Romisa Romisa
(Send Money)

Reference: FHP 198

🔹
Bank Details
Account Name:
Ovijatrik Shomaj Kollyan Sangstha
Account Number:
2050 1380 10055 7502
Branch: Dinajpur Br
Routing Number: 125280671
Bank Name: Islami Bank Bangladesh PLC

🔹
টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার 01717-017645 এ জানালে খুব ভালো হয়।

মসজিদের ইমামতি শেষে বাসায় ফিরে উমর ফারুক ভাইকে নাশতা বানাতে হয়। কাপড় ধুইতে হয়। সাংসারিক সব কাজ করতে হয়। দুপুরের ভাত রান্...
05/06/2026

মসজিদের ইমামতি শেষে বাসায় ফিরে উমর ফারুক ভাইকে নাশতা বানাতে হয়। কাপড় ধুইতে হয়। সাংসারিক সব কাজ করতে হয়। দুপুরের ভাত রান্না করতে হয়। উনার স্ত্রী আগুনে ৬০% পুড়ে গেছে বিধায় কিছুই করতে পারেন না। সবচেয়ে ছোট বাচ্চাটার বয়স আড়াই বছর। তাকে দেখাশোনা করতে হয়।

ভাইয়ের নিজের কিডনিতেও সমস্যা। এই অবস্থাতেও স্ত্রী যখন সুস্থ ছিলো তখন আরেকটা মাদ্রাসায় শিক্ষকতা করতেন কিন্তু এখন আর সেটা করতে পারছেন না। মসজিদ থেকে শুধু বেতন পান। বাড়িভাড়া বা খাওয়া খরচ কিছুই পান না। এই রকম করুণ অবস্থাতেও প্রতি মাসে চেষ্টা করেন অল্প কিছু হলেও ঋণ পরিশোধ করতে। মায়ের ক্যান্সার চিকিৎসার সময়েও অনেক ঋণ হয়ে গিয়েছিলো। স্বামী, স্ত্রী মিলে সারাক্ষণ ঋণ পরিশোধের জন্য আল্লাহর দরবারে দুয়া করেন। কান্নাকাটি করেন।

আসুন আমরা এই সপ্তাহে যাকাতের হকদ্বার ইমাম উমর ফারুক ভাইয়ের ঋণ পরিশোধে কিছু সাহায্য করি। পোস্টের সাথে সংযুক্ত ছবিতে দেখুন, তার কোন ব্যাংক ঋণ নেই। পুরোটাই নিকট আত্মীয়, বন্ধু, বান্ধব, মসজিদের মুসল্লীদের কাছ থেকে নেওয়া। অনেকদিন হয়ে যাওয়াতে সবাই ঋণ পরিশোধের জন্য প্রেশার দিচ্ছে।

আমাদের সবার সামর্থ্য এক না। তাই পরিকল্পনা করে দান করলে আল্লাহ ভাইয়ের ৬ লক্ষ টাকার ঋণ পরিশোধ কে সহজ করে দিবেন ইনশাআল্লাহ।

▪️১% ঋণ পরিশোধের নিয়াতে ৩০ জন দানশীল মানুষ যদি ৬ হাজার করে দেন, তাহলে উনার ৩০% ঋণ পরিশোধ হয়ে যাবে।

▪️২% ঋণ পরিশোধের নিয়াতে ১০ জন দানশীল মানুষ যদি ১২ হাজার করে দেন তাহলে উনার আরো ২০% ঋণ পরিশোধ হয়ে যাবে।

▪️৩% ঋণ পরিশোধ এর নিয়াতে যদি ৫ জন আল্লাহর বান্দা যদি ১৮ হাজার করে দেন, তাহলে উনার আরো ১৫% ঋণ পরিশোধ হয়ে যাবে।

▪️৫% ঋণ পরিশোধের নিয়াতে যদি ৩ জন দানশীল মানুষ ৩০ হাজার করে দেন তাহলে ইমাম সাহেবের আরো ১৫% ঋণ পরিশোধ হয়ে যাবে।

▪️আর আল্লাহর কোন দানবীর বান্দা যদি একাই ২০% ঋণ পরিশোধের নিয়াতে ১ লক্ষ ২০ হাজার টাকা দান করেন তাহলে ইমাম সাহেব ইনশাআল্লাহ ৬ লক্ষ টাকার ঋণ পরিশোধ করে ফেলতে পারবেন।

আর এই সব দান গুলি আপনারা চাইলে যাকাত থেকেও আদায় করতে পারবেন।

আসুন না, যে যার সামর্থ্য অনুযায়ী ইমাম সাহেবের ১%, ২%, ৩% অথবা ৫%, ১০%, ২০% ঋণ পরিশোধে সাহায্য করি। একজন আলেমে দ্বীন কে ঋণমুক্ত করতে ভূমিকা রাখি। আল্লাহ কবুল করুন।

সম্ভব হলে ইমাম সাহেবের ঋণ পরিশোধের আবেদনটি আপনাদের নিজেদের সার্কেলে শেয়ার করুন, প্লিজ। আপনিও আপনার ক্ষুদ্র বা বড় পরিসরে অন্তত ১% ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে চেষ্টা করুন। সবাই মিলে চেষ্টা করলে আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। পাশাপাশি সবাই দুয়া করবেন। অভিযাত্রিক Ovijatrik এর প্রতিটি প্রজেক্ট আপনাদের দুয়া ও ভালোবাসায় সাকসেসফুল হবে, ইনশাআল্লাহ।

🔹
01886946826
Bkash Payment

01720 803 305
Nagad / Bkash / Cellfin
Name: Romisa Romisa
(Send Money)

Reference: FHP 198

🔹
Bank Details
Account Name:
Ovijatrik Shomaj Kollyan Sangstha
Account Number:
2050 1380 10055 7502
Branch: Dinajpur Br
Routing Number: 125280671
Bank Name: Islami Bank Bangladesh PLC

▫️▪️শুক্রবারের সাহায্য প্রজেক্ট ১৯৮ এর আবেদন: এই সপ্তাহের সাহায্যের আবেদন একজন ইমাম সাহেবের আগুনের পুড়ে যাওয়া স্ত্রীর চি...
04/06/2026

▫️▪️
শুক্রবারের সাহায্য প্রজেক্ট ১৯৮ এর আবেদন:

এই সপ্তাহের সাহায্যের আবেদন একজন ইমাম সাহেবের আগুনের পুড়ে যাওয়া স্ত্রীর চিকিৎসা এবং চিকিৎসা সংক্রান্ত ৬ লক্ষ ঋণ পরিশোধ এর জন্য।

▫️▪️
ইমাম সাহেবের পরিচয়:
নাম ওমর ফারুক, পিতা মৃত আবু তাহের, গ্রাম নহেরপুর, পোস্ট মহাজন, থানা জোরারগঞ্জ, মীরসরাই, চট্টগ্রাম। ওমর ফারুক ভাই ২০০৯ সালে চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসা থেকে দাওরা হাদিস সমাপ্ত করে বিভিন্ন মাদ্রাসা, মসজিদে খেদমত করে আসছিলেন। বর্তমানে তিনি জুনাব আলী চৌধুরী জামে মসজিদ, দক্ষিণেরপুর জোরারগঞ্জ মীরসরাই চট্টগ্রাম এর পেশ ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন। বিবাহিত জীবনে ওমর ফারুক ভাই তিন সন্তানের জনক।

▫️▪️
স্ত্রীর আগুনে পুড়ে যাওয়ার ঘটনা:
এই বছরের জানুয়ারি মাসের ৩০ তারিখে ভাত রান্না করতে গিয়ে অসাবধানতাবশত আগুন লেগে উনার স্ত্রী সাফিয়া আক্তারের ৬০% আগুনে পুড়ে যায়। চট্রগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায় ইমাম সাহেব ওমর ফারুক ভাইয়ের। স্থানীয় মুসল্লী এবং বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ঋণ করতে বাধ্য হন, তবে কোন প্রকার সুদি ব্যাংক বা এনজিও থেকে একটি টাকাও ঋণ করেননি৷

▫️▪️
ইতিপূর্বে ইমাম সাহেবের ঋণের ইতিহাস:
ওমর ফারুক ভাইয়ের মা জরায়ু ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং ভাই নিজেও কিডনির সমস্যায় ভুগছেন। বিধায় আগে থেকেও ভাইয়ের ঋণ ছিলো। মাদ্রাসা, মসজিদে খেদমত করে অল্প অল্প করে আগের ঋণ পরিশোধ করলেও বর্তমানে স্ত্রীর বার্নের চিকিৎসা করতে গিয়ে আর কুলিয়ে উঠতে পারছেন না। ঋণ সাড়ে ছয় লক্ষ টাকা পার হয়ে গেছে। তবে কিছু ঋণ তিনি নিজের সামান্য বেতন থেকে আস্তে আস্তে শোধ করতে পারবেন বলে জানিয়েছেন।

▫️▪️
অভিযাত্রিকের কাছে ইমাম সাহেবের চাওয়া:
আল্লাহ কবুল করলে ইমাম সাহেব ওমর ফারুক ভাইয়ের অভিযাত্রিকের কাছে আবেদন ৬ লক্ষ টাকার ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য। তাহলে তিনি স্ত্রীর চিকিৎসা চালানোর পাশাপাশি বাকী ঋণগুলি আস্তে আস্তে শোধ করতে পারবেন ইনশাআল্লাহ।

▫️▪️
দানশীল ভাই বোনদের উদ্দেশ্যে বলবো:
ওমর ফারুক ভাই ১০০% যাকাতের হকদ্বার একজন সত্যিকারের মিসকিন মানুষ যিনি ঋণ পরিশোধ এর জন্য মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে পারছেন না, ঋণ মওকুফ এর জন্য সমাজের বিত্তশালীদের কাছে নিজের আবেদন পৌঁছাতে পারছেন না। অভিযাত্রিক মূলত এমন অসহায় মানুষদের নিয়েই প্রজেক্ট করে। একজন ঈমানদার, পরহেজগার, তাকওয়াবান ইমাম সাহেব যেনো তার আগুনে পুড়ে যাওয়া স্ত্রীর চিকিৎসা খরচ চালাতে পারে এবং ঋণ গুলি মিটিয়ে দিতে পারে, এই নিয়াতে আসুন আমরা ওমর ফারুক ভাইয়ের বিপদে পাশে দাড়াই। তাকে সাহায্য করি ইনশাআল্লাহ।

▫️▪️
আমাদের পরিকল্পনা:
ওমর ফারুক ভাইয়ের জন্য আমাদের টার্গেট ৬ লক্ষ টাকা ফান্ড রেইজ করা। অনেক বড় এমাউন্ট হলেও সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসলে অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।

৬ লক্ষ টাকার
০.০১% = ৬০ টাকা
০.১% = ৬০০ টাকা
১% = ৬,০০০ টাকা
১০% = ৬০,০০০ টাকা
২৫% = ১,৫০,০০০ টাকা

আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যে কোন পরিমাণ এমাউন্ট দান করে একজন আলেমের ০.০১% থেকে শুরু করে ১%, ২%, ৫%, ১০%, ২৫% ঋণ পরিশোধে ভূমিকা রাখতে পারেন। আপনার যাকাত থেকেও দিতে পারেন।

আপনি যাই দিবেন ওমর ফারুক ভাই তত পারসেন্ট ঋণমুক্ত হবে। এভাবে সবার সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ আমরা একজন আলেম কে ১০০% ঋণমুক্ত করবো। আল্লাহ তুমি আমাদের নেক প্রচেষ্টা কে কবুল করে নাও। আমাদের প্রজেক্টে তোমার প্রিয় বান্দাদের শামিল করে নাও। বেশি বেশি বারাকাহ দাও। আমীন।

সাদকায়ে জারিয়ার নিয়াতে FHP 198 প্রজেক্ট টি শেয়ার করতে পারেন। পাশাপাশি প্রজেক্ট সাকসেসফুল হওয়ার জন্য আল্লাহর দরবারে বেশি বেশি দুয়া করতে পারেন। ইনশাআল্লাহ।

#অভিযাত্রিক_হাসিমুখের_খোজে_অভিযাত্রা

🔹
01886946826
Bkash Payment

01720 803 305
Nagad / Bkash / Cellfin
Name: Romisa Romisa
(Send Money)

Reference: FHP 198

🔹
Bank Details
Account Name:
Ovijatrik Shomaj Kollyan Sangstha
Account Number:
2050 1380 10055 7502
Branch: Dinajpur Br
Routing Number: 125280671
Bank Name: Islami Bank Bangladesh PLC

🔹
সম্ভব হলে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার 01717-017645 এ জানাতে পারেন ।

জিলহজ্জ এর প্রথম দশকে অভিযাত্রিক শুধু কুরবানী প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলোনা, পাশাপাশি ওযুখানা, খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ, পান...
04/06/2026

জিলহজ্জ এর প্রথম দশকে অভিযাত্রিক শুধু কুরবানী প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলোনা, পাশাপাশি ওযুখানা, খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ, পানির কূপ খনন, দাওয়া সেন্টার স্থাপন, ইয়াতীম খানার ছাদ ঢালাইয়ের রডের ফান্ড সংগ্রহ ইত্যাদি কাজের উদ্যোগ গ্রহন করা হয়েছিলো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, সম্মানিত দাতা সদস্যগণ প্রতিটি প্রজেক্টে ব্যাপক সাড়া দিয়েছেন এবং গত মে মাসে অর্ধ কোটি টাকার বেশি ডোনেশন এসেছে অভিযাত্রিক Ovijatrik এর প্লাটফর্মে, আলহামদুলিল্লাহ।

আমাদের উপর আস্থা রেখে প্রতি সপ্তাহে আমলে স্বলেহ করার নিয়াতে আপনারা দান করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামীন আপনাদের দুনিয়া ও আখিরাতে সম্মান বৃদ্ধি করুন, বিনা হিসাবে আপনাদের কে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসাবে কবুল করুন। আমীন।

#অভিযাত্রিক_হাসিমুখের_খোজে_অভিযাত্রা

02/06/2026

আলহামদুলিল্লাহ FHP 197 প্রজেক্টের মাধ্যমে আন্ধারমুহা ইয়াতীমখানার ছাদ ঢালাইয়ের ২৭০০ কেজি রডের ক্রয়মূল্য বাবদ ২ লক্ষ ৬০ হাজার টাকা মাদ্রাসা কমিটি কে বুঝিয়ে দেওয়া হলো। আল্লাহ সকল দানশীল ব্যক্তিদের দান কে কবুল করুন। সকলের রিযিকে বারাকাহ দান করুন। আমীন।

#অভিযাত্রিক_হাসিমুখের_খোজে_অভিযাত্রা

আজকে প্রজেক্ট ক্লোজ করার কথা ছিলো কিন্তু পর্যাপ্ত ফান্ড সংগ্রহ না হওয়ায় আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ফান্ড সংগ্রহ করার সি...
01/06/2026

আজকে প্রজেক্ট ক্লোজ করার কথা ছিলো কিন্তু পর্যাপ্ত ফান্ড সংগ্রহ না হওয়ায় আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ফান্ড সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ইয়াতীমদের মাথার উপর ছাদ হবে, সেখানে সাদকায়ে জারিয়া স্বরুপ রড দান করার সুবর্ণ সুযোগ আপনাদের সামনে। ইয়াতীমখানাটি নিজেস্ব জমিতে স্থাপিত। ভালো কমিটি দ্বারা পরিচালিত। ঠিকানা: আন্ধারমুহা, চিরিরবন্দর, দিনাজপুর। কমিটি ছাদ ঢালাইয়ে অন্যান্য মালামাল যেমন ইট, সিমেন্ট, বালু, মিস্ত্রী খরচ ইত্যাদি সব ব্যবস্থা করছে। শুধু রডের জন্য ঢালাই দিতে পারতেছে না।

১ কেজি রড ৯০/-
১০০ কেজি রড ৯,০০০/-
১০০০ কেজি রড ৯০,০০০/-

আপনি আপনার সাধ্য অনুযায়ী যে কোন পরিমাণ এমাউন্ট দান করতে পারেন।

ইনশাআল্লাহ আগামীকাল বিকালেই আমরা রড কিনে ইয়াতীমখানায় বুঝিয়ে দিবো এবং সপ্তাহ দুয়েকের মধ্যে আশাকরি রড বিছিয়ে ছাদ ঢালাই করে দেওয়া হবে।

এমন সুন্দর গোছানো প্রজেক্টে সাদকায়ে জারিয়ার সুযোগ সবসময় পাবেন না। আল্লাহর সন্তুষ্টির নিয়াতে দুনিয়া থেকে বিদায় নেওয়া আপনার পরিবার, পরিজন, আত্মীয় স্বজনের সাদকায়ে জারিয়া স্বরুপ সামর্থ্য অনুযায়ী দান করুন।

🔹
01886946826
Bkash Payment

01720 803 305
Nagad / Bkash / Cellfin
Name: Romisa Romisa
(Send Money)

Reference: FHP 197

🔹
Bank Details
Account Name:
Ovijatrik Shomaj Kollyan Sangstha
Account Number:
2050 1380 10055 7502
Branch: Dinajpur Br
Routing Number: 125280671
Bank Name: Islami Bank Bangladesh PLC

🔹
টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার 01717-017645 এ জানালে খুব ভালো হয়।

Address

Islambagh
Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when অভিযাত্রিক Ovijatrik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share