29/12/2025
আছছালামুআলাইকুম /আদাব,
আমাদের চলমান শীতবস্ত্র বিতরণের নির্ধারিত তারিখ ১৫ই জানুয়ারি /২৬,আর্থিক সহায়তা পাঠানোর শেষ তারিখ আগামী ১৩ই জানুয়ারি, আপনাদের পাঠানো সহায়তার উপর নির্ভর করে বিভিন্ন এতিমখানায় অসহায় ও দুস্থ ছোট বাচ্চাদের/কোরআানের পাখিদের হাতে শীত নিবারনের জন্য কম্বল পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ । যাহা বিগত ছয় বছর ধরে ডিইটিপি করে আসছে, আলহামদুলিল্লাহ।
তাই এই গ্রুপের সকলের প্রতি অনুরোধ রইল আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, আমরা জানি আপনাদের অনেকের আর্থিক অবস্থা এখন ভালো না, তারপরও বলবো দান করলে আপনার সম্পদ কমবে না, হতে পারে মহান আল্লাহ তায়ালা এই দানের উছিলায় আপনার ভালো একটা ব্যবস্থা করে দিতে পারে বা যেকোনোভাবে আপনার সম্পদ আরো বাড়িয়ে দিতে পারে, আবার হতেও পারে এই দানের উছিলায় আপনার ছোটখাটো অনেক বালা মসিবত মহান আল্লাহতায়ালা দূর করে দিতে পারে।
আজ ঢাকা /গাজীপুর বা পার্শ্ববর্তী জেলায় আপনারা যেভাবে শীত অনুভব করছেন ঠিক এর থেকেও বেশি পরিমাণ শীতে উত্তরবঙ্গের মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চারা মাটির উপরে একটি চাদর বিছিয়ে শুয়ে থাকে, তাদের কাছে একটি কম্বল যেন সোনার হরিণের মতই বলা যায়, এবার অনেক অসহায়ের কাছে শীত নিবারণের জন্য কোন কম্বল নেই। তাই সবার কাছে অনুরোধ অন্তত ১টি কম্বলের দায়িত্ব নেই ও অশেষ ছওয়াব হাসিল করি,
তাই সকলের কাছে অনুরোধ ১০০/২০০/৩০০/৫০০/১০০০/৫০০০ যা পারি তা দিয়ে কোরআনের পাখিদের শীত নিবারনের জন্য এগিয়ে আসি।সহযোগিতা পাঠানোর মাধ্যমঃ
সভাপতি – 01671-574145 ( বিকাশ ও নগদ)
সাধারণ সম্পাদক : 01717-134509 ( বিকাশ ও নগদ)
অর্থ সম্পাদক -01773749575( বিকাশ ও রকেট )
স্বাস্থ্য ও ত্রাণ বিষয়ক সম্পাদক - 01796765844( রকেট)
সহ অর্থ সম্পাদক – 01799156063 ( রকেট )
মোঃ রেজওয়ানুর রহমান সরকার (রতন)
সভাপতি
দিনাজপুর ইঞ্জিনিয়ারস অব টেক্সটাইল পরিবার