14/03/2025
একটি দেশের সার্বিক অবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা হতে গেলে প্রথমত সে দেশের নাগরিকদের আগে সচেতন হতে হয়।
রাজনৈতিক সচেতনতা তৈরি হলে সেই মানুষগুলোর দেশের প্রতি ভাবনার প্রয়াস ঘটে।বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রম সম্পর্কে ধারণা জন্মে।কোন রাজনৈতিক দলগুলো এদেশের অতিতে কেমন অবদান রেখেছে সেই সক্ষমতাটুকু আয়ত্ত হয়।কেননা একটি দেশের সার্বিক অবস্থা ভালো ভাবে পরিচালিত হতে হলে অবশ্যই সেই দেশের রাজনৈতিক দলগুলোকে আগে শৃঙ্খলাপূর্ন আচরণে অভ্যস্ত হতে হবে। সুনাগরিক ও রাজনৈতিক দল এগুলো একে অপরের পরিপূরক। সুনাগরিক তার চিন্তাভাবনা থেকে সঠিক জ্ঞান ব্যাবহার করে যদি কোনো রাজনৈতিক দল পরিচালনা করে অবশ্যই সেটি সরকার পরিচালনায় ফলপ্রসু হবে।এদেশের অতীত কাল থেকে নানা বৈষম্যের শিকার হয়ে আসছে এ দেশের জনগণ। মানুষ তার মৌলিক অধিকার গুলো ঠিক মত পায় নি।রাষ্ট্রের উচিত ছিলো দেশের জনগণের মৌলিক অধিকার গুলো নিশ্চিত করা।আর এই মৌলিক অধিকার গুলো নিশ্চিত করতে হলে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ক্ষমতায় গিয়ে সঠিক নিয়মে দেশ পরিচালনা করার সৎ সাহস থাকতে হবে।দুর্নীতি নামক অভিশাপ থেকে বেরিয়ে আসার জন্য রাজনৈতিক দলগুলোকে সৎ,গ্রহনযোগ্য ব্যাক্তিগুলোকে জনপ্রতিনিধি হিসেবে বাছাই করতে হবে।এসব প্রতিনিধি মূলত দেশের কান্ডারী হিসেবে পরবর্তীতে বিবেচিত হবে,তাই সৎ জনপ্রতিনিধি নির্বাচন রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ। এরকম চ্যালেঞ্জ গুলো অতিক্রম করেই রাজনৈতিক দলগুলোকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
সময় এসেছে এখন জনগনের ভোট প্রয়োগের। আগামী তে জনগণকেই বেছে নিতে হবে কোন দল তার জন্য মঙ্গলের।
আমাদের সমাজের শিক্ষিত লোকজন এর অন্তত এতটুকু দায়িত্ব হবে, সাধারণ মানুষের প্রতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট গুলোকে সুন্দরভাবে তুলে ধরা।তাদের কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়া,ভুলত্রুটি গুলো জানিয়ে দেয়া।
পরিবর্তন এর ছোঁয়া যাতে আগামী নির্বাচন এ প্রয়োগ করা যায় সেটির বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা।
একটি দেশে তখনই এগিয়ে যাবে,জনগণ যখনই একটু সচেতন হবে।
তাই সর্বোচ্চ চেষ্টা থাকবে, কিভাবে জনগন তার অধিকার ফিরে পাবে সেই সম্পর্কে কাজ করার।
আশা রাখি, এদেশ নতুন পথ পাবে।
শান্তিময় পরিবেশ সৃষ্টি হবে এ রাষ্ট্রে...