Sree Sree Radhakrishna Temple, Setabganj-BD

Call Directions Website Contact the organization

Sree Sree Radhakrishna Temple, Setabganj-BD Hare Krishna. Sree Sree Radhakrishna Temple is a non-profit religious institution. Sanatan religious places of worship institutions and temples.

Introduction to Radha Krishna Temple. The Radha Krishna temple is located 4.5 km south of Bochaganj police station. This temple is managed by an experienced committee in a beautiful and pleasant environment. Here, Nityaseva, weekly and monthly religious programs are held at the Radha Krishna temple. Many Krishna devotees visit this temple regularly. Krishna devotees who come to visit the temple eat Prasad. There is a shop inside the temple, where devotees shop for home temple & children. All Krishna devotees are invited to visit the temple.

13/09/2026
27/08/2026

হরে কৃষ্ণ।
"জাগ্রত চেতনা সাপ্তাহিক গীতা ক্লাশ"
আপনার সন্তানের ভবিষ্যৎ আধ্যাত্মিক মেধা সৃজনশীলতা, নিজ ধর্মীয় শিক্ষা সংস্কৃতি চর্চা, প্রতিভা বিকাশের জন্য সাপ্তাহিক গীতা ক্লাশে যুক্ত করুন। ক্লাশ প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত।
স্থানঃ শ্রীশ্রী রাধাকৃষ্ণ নামহট্ট মন্দির। দক্ষিণ মুশিদহাট (পাবুয়া) বোচাগঞ্জ, দিনাজপুর।
প্রয়োজনেঃ বিনয় বলাই দাস (বিনোদ মাস্টার)- ০১৭৩৭-৫৫০৩০৫, মনোরঞ্জন দেব শর্মা - ০১৮৭৩-৪৮০৫৪৮

হরে কৃষ্ণ 🙏সুধী,সন্মানিত গৌরভক্তবৃন্দ  সকলের শ্রী চরণে দন্ডবৎ প্রণাম।আগামীকাল শুক্রবার ১০ জুলাই ২০২৬ ইং-আপনাদের সন্তানদে...
09/07/2026

হরে কৃষ্ণ 🙏
সুধী,সন্মানিত গৌরভক্তবৃন্দ সকলের শ্রী চরণে দন্ডবৎ প্রণাম।

আগামীকাল শুক্রবার ১০ জুলাই ২০২৬ ইং-

আপনাদের সন্তানদের আধ্যাত্মিক মেধা, সৃজনশীলতা,নিজ ধর্মীয় শিক্ষা সংস্কৃতি চর্চা, প্রতিভা বিকাশকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে একটি কোর্স।
আগামীকাল শুক্রবার থেকে পুনরায় আবার শুরু হচ্ছে "জাগ্রত চেতনা, শ্রীমদ্ভগবতগীতা স্টাডি কোর্স"
আপনাদের সন্তানেরা এই কোর্সের মাধ্যমে পর্যায়ক্রমে যা যা শিক্ষা গ্রহন করতে পারবেনঃ- ধর্মীয় শিক্ষা ও সদাচার, শুদ্ধভাবে শ্রীমদ্ভগবতগীতা পাঠ, উপস্থাপন, হারমোনিয়াম ও মৃদঙ্গ বাজানো, সংগীত ও ভজন কীর্তন, এবং "ভক্তিবেদান্ত মেগা কন্টেস্ট প্রতিযোগিতা" প্রতিবারের জন্য নেওয়া হবে প্রস্তুতি।

আপনি এবং আপনার সন্তানের ভবিষ্যৎ আধ্যাত্মিক মেধা সৃজনশীলতা,নিজ ধর্মীয় শিক্ষা সংস্কৃতি চর্চা, প্রতিভা বিকাশ এর চিন্তাভাবনা করে যিনারা আগ্রহী হয়েছেন, আগামীকাল ও প্রতি শুক্রবার সকাল ১০ টার মধ্যে 'শ্রীশ্রী রাধাকৃষ্ণ নামহট্ট ⛪ মন্দির' (ইসকন) এ আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

ঠিকানাঃ
শ্রীশ্রী রাধাকৃষ্ণ নামহট্ট মন্দির
দক্ষিণ মুশিদহাট, বোচাগঞ্জ, দিনাজপুর।

শ্রাদ্ধ যজ্ঞাদি অনুষ্ঠান, কাহারোল।
04/07/2026

শ্রাদ্ধ যজ্ঞাদি অনুষ্ঠান, কাহারোল।

সুধী, ''পানিহাটি চিড়াদধি মহোৎসব'' ২০২৬আগামী ২৭ জুন ২০২৬, রোজ-শনিবার  ''পানিহাটি চিড়াদধি মহোৎসব'' উপলক্ষে "শ্রীশ্রী রাধা...
24/06/2026

সুধী, ''পানিহাটি চিড়াদধি মহোৎসব'' ২০২৬
আগামী ২৭ জুন ২০২৬, রোজ-শনিবার ''পানিহাটি চিড়াদধি মহোৎসব'' উপলক্ষে "শ্রীশ্রী রাধাকৃষ্ণ নামহট্ট মন্দির (ইস্‌কন)" নিকটস্থ মন্দিরে আপনি ও আপনার পরিবারকে সাদরে আমন্ত্রন/নিমন্ত্রন রইল🙏
"পানিহাটি চিড়াদধি মহোৎসব নিত্যানন্দ প্রভুর করুণা এবং রঘুনাথ দাস গোস্বামী ভক্তিকে প্রকাশ করে। এই মহোৎসব দণ্ড মহোৎসব নামেও পরিচিত। কারণ আজকের দিনে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভুর দণ্ডও তাঁর কৃপা।
রঘুনাথ দাস গোস্বামী ছিলেন একজন গৃহস্থ, যিনি তাঁর পরিবার ত্যাগ করে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে যোগদান করতে চেয়েছিলেন। তিনি গিয়ে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করতেন কিন্তু তিনি নিত্যানন্দ প্রভুর মাধ্যমে যেতেন না। তাই নিত্যানন্দ প্রভু তাঁকে এবং তাঁর সকল পার্ষদদের চিড়াদধি খাওয়ানোর দণ্ড দিয়েছিলেন।
কৃষ্ণের কৃপায় একজন ব্যক্তি গুরুদেবকে লাভ করেন এবং গুরুদেবের কৃপায় তিনি কৃষ্ণকে লাভ করেন। কেউ যদি গুরুদেবকে ডিঙিয়ে যাবার চেষ্টা করে, তাহলে সে সফলতা লাভে ব্যর্থ হবে। হরে কৃষ্ণ।

আয়োজনেঃ
শ্রীশ্রী রাধাকৃষ্ণ নামহট্ট মন্দির (ইস্‌কন)
দক্ষিণ মুশিদহাট, বোচাগঞ্জ, দিনাজপুর।

Iskcon vrindavan ISKCON

Address

ISKCON BOCHAGANJ
Dinajpur
5216

Alerts

Be the first to know and let us send you an email when Sree Sree Radhakrishna Temple, Setabganj-BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sree Sree Radhakrishna Temple, Setabganj-BD:

Shortcuts

Share