সমৃদ্ধি ফাউন্ডেশন
স্লোগানঃ “ এসো এগিয়ে যাই, সমৃদ্ধির পথে”
সমৃদ্ধি ফাউন্ডেশন একটি অলাভজনক, সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ।
আমরা যুবকদের স্বেচ্ছাসেবী কাজে নিয়োজিত করতে এবং তাদের দ্বারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছি। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি একদল কিশোর-কিশোরী দ্বারা গঠিত। এবং বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে সংগঠনটি।
সমৃদ্ধি ফাউন্ডেশন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কাজ ক
রছে।
লক্ষ্য উদ্দেশ্যঃ
১/সুবিধাবঞ্চিত শিশুদের i
মানসম্মত শিক্ষা।
২/ গরীব ও দরিদ্র শিক্ষার্থীদের স্কুলে ভর্তি সহায়তা প্রদান।
৩/ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি।
৪/পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি।
৫/শীতবস্ত্র, ইফতার সামগ্রী, ঈদ সামগ্রি বিতরণ।
৬/জাতীয় ও অনন্য দিবস পালন
এছাড়াও নারীর প্রতি সহিংসতা মোকাবেলা এবং শিশুদের অধিকারের প্রচারের জন্য সমৃদ্ধি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
কিশোর-কিশোরীদের আত্মরক্ষা, , শিশু অধিকার, এসডিজি সম্পর্কে ধারণা, প্লাস্টিক দূষণ সচেতনতা, প্লাস্টিক পুনর্ব্যবহার, ছোট বাচ্চাদের ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ সম্পর্কে অবহিত করা এবং তরুণদের মানসিক স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।
সমৃদ্ধি ফাউন্ডেশন প্রজেক্ট সমূহঃ
১/ প্রজেক্ট সমৃদ্ধি
২/ সমৃদ্ধি পাঠশালা
৩/ সমৃদ্ধি ব্লাড ব্যাংক
৪/ হাসির খাবার
★প্রজেক্ট সমৃদ্ধি : এটি শিশু ও কিশোর -কিশোরীদের জন্য অনুপ্রেরণা মূলক গল্প। সমাজে শিশুরা সবসময়ই অবহেলিত ,তারা তাঁদের মনের কথা সবার সামনে বলতে পারে না। শরীর অসুস্থ হলে ডাক্তার দেখালে চিকিৎসা দেওয়া হয়,কিন্তু মানসিক ভাবে অসুস্থ হয়ে গেলে চিকিৎসা দেওয়াটা খুব কঠিন।এই প্রজেক্ট এর মাধ্যমে আমরা শিশুদের মানসিক স্বাস্থ্য দিকে গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি, সাহিত্যের প্রতি মনোনিবেশ।
এছাড়াও ভোলান্টিয়ারদের নিয়ে ভিন্ন অনুপ্রেরণামূলক প্রতিযোগিতার আয়োজন। সামজে শিশু -শ্রম ,মাদক,ইভটিজিং সচেতনতা বৃদ্ধি উল্লেখযোগ্য বিষয় নিয়ে প্রজেক্ট সমৃদ্ধি কাজ করবে।
★সমৃদ্ধি পাঠশালা : এই প্রজেক্টের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে কাজ করে যাচ্ছে । সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও পথশিশুদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য।আমরা দেখতে পাই যে শিশু কিশোরদের য়ে বয়সে বই থাকার কথা,সেই বয়সেই তারা ভিক্ষা করছে,ফুল বিক্রয় করছে।অথবা হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে কঠোর শ্রমের হাতিয়ার। এই সব শিশুদের জন্য সবার জন্য শিক্ষা প্রকল্পের মাধ্যমে শিশুদের শিক্ষা সহয়তা নিশ্চিত করা। এছাড়াও বয়স্ক শিক্ষা ও সাক্ষরতা বৃদ্ধি জন্য সমৃদ্ধি ফাউন্ডেশন বদ্ধপরিকর।
★হাসির খাবারঃ খাদ্য নিরাপত্তা ও পুষ্টির উন্নয়ন এর জন্য কাজ করে যাবে সমৃদ্ধি ফাউন্ডেশন। প্রতিটি সুবিধাবঞ্চিত শিশু যাতে তাঁদের শৈশবের দিনগুলোতে আনন্দে কাটাতে পারে,কোন পথশিশু ও অসহায় যেন ক্ষুধার্তে দিন পার করতে না পারে তা নিশ্চিত করতে কাজ করে যাবে সমৃদ্ধি ফাউন্ডেশন। হাসির বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পুষ্টিরকর খাবার পৌঁছে দেওয়ার কাজটি করবে সমৃদ্ধি ফাউন্ডেশন।
★ সমৃদ্ধি ব্লাড ব্যাংকঃ আমাদের দেশে প্রতি ৩ সেকেন্ড ১ জন রোগীর রক্তের প্রয়োজন হয়। নগর ও দেশের প্রান্তিক পার্যায়ে মানুষকে রক্তদানে উৎসাহ প্রদান ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাবে সমৃদ্ধি ব্লাড ব্যাংক।
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমাদের ২ টি সমৃদ্ধি স্কুল রয়েছে সেখানে ২০০ জন শিক্ষার্থী।
আমাদের অর্থের উৎসহঃ আমাদের সাথে সম্পৃক্ত ভোলান্টিয়ারা প্রতি মাসে এক দিনের টিফিনের টাকা ৫০ টাকা সংগঠনে স্বেচ্ছায় দিয়ে থাকেন। এছাড়াও বিভিন্ন ইভেন্ট উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতায় আমরা ইভেন্ট বাস্তবায়ন ও স্কুল গুলো পরিচালনা করে থাকি।