VABNA

VABNA Rehabilitation And Counseling Center

Vabna is a registered non-governmental, non-profit, and voluntary development
organization established in 2001 in Dinajpur, Bangladesh. The organization was founded
in response to the growing challenges of drug addiction, social inequality, and
environmental degradation in the northern region of the country. Over the years, Vabna has grown from a small local initiative into a multidimensional
soci

al development organization working to improve the quality of life of vulnerable
communities through rehabilitation, education, empowerment, and environmental
conservation. The organization operates with the belief that sustainable social change can only be
achieved through compassion, community participation, and inclusive development. Vabna’s programs therefore combine healthcare, social awareness, skill development, and
ecological restoration — creating a holistic model of community well-being. At present, Vabna’s core activities cover three major areas:
Drug Rehabilitation and Counseling: Operating one of the region’s most
experienced rehabilitation centres that provides medical treatment, psychological
counseling, and social reintegration services for individuals suffering from drug
addiction. Ethnic Minority Development: Supporting marginalized indigenous groups such as
the Kora community through education, livelihood programs, and social inclusion
initiatives. Social Welfare and Environmental Programs: Promoting community welfare, tree
plantation, and environmental conservation activities to ensure a greener and more
sustainable future. Through these diverse initiatives, Vabna continues to work toward a society that is healthy,
aware, self-reliant, and compassionate.

ঈদ উল ফিতর সক‌লের জীব‌নে ব‌য়ে আনুক অনা‌বিল আনন্দ এবং প্রশা‌ন্তি। সবাইকে ঈদ মুবারক।।- মো: মুস্তা‌ফিজুর রহমান রূপম   নির্...
20/03/2026

ঈদ উল ফিতর সক‌লের জীব‌নে
ব‌য়ে আনুক অনা‌বিল আনন্দ
এবং প্রশা‌ন্তি।
সবাইকে ঈদ মুবারক।।

- মো: মুস্তা‌ফিজুর রহমান রূপম
নির্বাহী প্রধান, "ভাবনা",
সমাজ ও মান‌বিক বিকাশ, দিনাজপুর।

২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 'ভাবনা'র শ্রদ্ধাঞ্জলী।
20/02/2026

২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 'ভাবনা'র শ্রদ্ধাঞ্জলী।

ভাবনার উপদেষ্টা ও দিনাজপুর জেলা ভেটেরেনারি কর্মকর্তা Ashika Akbar Trisha ড. আশিকা আকবর তৃষা’র জন্মদিনে ভাবনা পরিবারের পক...
19/02/2026

ভাবনার উপদেষ্টা ও দিনাজপুর জেলা ভেটেরেনারি কর্মকর্তা Ashika Akbar Trisha ড. আশিকা আকবর তৃষা’র জন্মদিনে ভাবনা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা।
আপনার দিক-নির্দেশনায় আরো সামনের দিকে এগিয়ে যাবে এই কামনা।

16/02/2026

নাইট শেয়ারিং সেশন:
আপনার সারাদিনের জমানো মনের কথা নির্ভরতার জায়গায় শেয়ার করুন। কষ্ট লাঘব করুন।

ভাবনার নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান রূপমের জন্মদিনে বিশেষ সেশন ও শুভেচ্ছা বিনিময়।

ভাবনা (মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র) পরিদর্শন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান...
10/02/2026

ভাবনা (মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র) পরিদর্শন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব এবং দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. আল ইমরান। ভাবনার নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান রূপম অতিথিদের স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিকর্মী প্রমথেশ শীল ও ভাবনার প্রোগ্রাম কো-অর্ডিনেটর আরিফ-উল-আলম হিরণ।
ভাবনার মাদকাসক্তি ও মানসিক রোগ চিকিৎসার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন অধ্যাপক ডা. বিপ্লব। ভাবনায় আরো উন্নততর চিকিৎসার জন্য তিনি সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

05/02/2026

‘উচ্চঝুঁকি (High Risk)’ সম্পর্কিত সেশন:
সমাজের অধিকাংশ মানুষই ভালো। সবাইকে অবিশ্বাস করা ঠিক না। নিজের উপর আস্থা রেখে সুস্থতার দিকে এগিয়ে যেতে হবে।

বক্তা: মুস্তাফিজুর রহমান রূপম
নির্বাহী পরিচালক, ‘ভাবনা’

✅ ২০ শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র✅ শহরের সন্নিকটে মনোরম গ্রামীণ ও প্রাকৃতিক পরিবেশে অবস্থিত✅ দুই ...
03/02/2026

✅ ২০ শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র
✅ শহরের সন্নিকটে মনোরম গ্রামীণ ও প্রাকৃতিক পরিবেশে অবস্থিত
✅ দুই বিঘা জমির ওপর নির্মিত দ্বিতল ভবন
✅ কেন্দ্র প্রাঙ্গণে পুকুর ও মাছ চাষ, শাপলা ফুলে সুশোভিত
✅ মৌসুমি সবজি চাষ ও হাঁস, মুরগি, ছাগল, কবুতর পালন
✅ নিজস্ব উৎপাদিত সবজি, মাছ ও মাংস রোগীদের খাবারে ব্যবহার
✅ রোগীদের জন্য খেলাধুলা ও শরীরচর্চার সুব্যবস্থা
✅ দর্শনার্থীদের জন্য গ্রামীণ আদলে খড়ের গোলঘর

ভাবনা- সুস্থ জীবনে ফেরার নির্ভরযোগ্য ঠিকানা।

তিথি মিনস ও বিচলি মিনস ‘কড়া পাঠশালা’র দু’জন শিক্ষক। ‘ওরাও’ আদিবাসী জনগোষ্ঠীর দুই তরুণী।বিরল সরকারি কলেজ থেকে স্নাতক শেষ ...
26/01/2026

তিথি মিনস ও বিচলি মিনস ‘কড়া পাঠশালা’র দু’জন শিক্ষক। ‘ওরাও’ আদিবাসী জনগোষ্ঠীর দুই তরুণী।
বিরল সরকারি কলেজ থেকে স্নাতক শেষ করে বর্তমানে দিনাজপুর সরকারি কলেজে স্নাতকোত্তর শেষবর্ষে। তিথি মিনস রাষ্ট্রবিজ্ঞানে এবং বিচলি মিনস ম্যানেজমেন্টে অধ্যয়নরত।
কড়া পাঠশালার শুরু থেকে নামমাত্র পারিশ্রমিকে তাঁরা কড়া শিশুদের শিক্ষাদান করে যাচ্ছে।
দু’জনের বাড়ি বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের তিনপাড়া ও আছটিয়া গ্রামে।
প্রতিদিন সকাল সাড়ে সাতটায় বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে পাশ্ববর্তী গ্রাম ঝিনাইকুড়িতে আটটায় দুই ঘণ্টার জন্য শিশুদের পাঠসহায়ক কার্যক্রম শুরু করেন এই দুই তরুণী। সকাল ১০টায় স্কুল শেষ করে বেরিয়ে পড়েন নিজেদের পড়ালেখা ও জীবনজীবিকার তাগিদে।
আমরা আশাবাদী এই অদম্য ইচ্ছাশক্তি ও ভালো কিছু করার তাগিদই তাদের পৌঁছে দেবে সাফল্যের ঠিকানায়। তারা হয়ে উঠবেন অনুকরণীয়।

25/01/2026
উত্তরের অবহেলিত জনপদ দিনাজপুরের বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের ঝিনাইকুড়ি গ্রাম। এখানে বসবাস বাংলাদেশের ক্ষুদ্রতম আদিবাস...
25/01/2026

উত্তরের অবহেলিত জনপদ দিনাজপুরের বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের ঝিনাইকুড়ি গ্রাম। এখানে বসবাস বাংলাদেশের ক্ষুদ্রতম আদিবাসী জনগোষ্ঠী ‘কড়া’। সেখানে ২৪টি পারিবারে একশ’ চার জনের বাস। নদীর ওপারে সদর উপজেলার ঘুঘুডাঙা গ্রামে চারটি পরিবারে ১৪ জন। প্রত্যেকেই বাস করেন দারিদ্রসীমার নিচে।
বছরের শুরুতে উত্তরবঙ্গের তীব্রতর শীতে এই মানুষগুলোকে একটু উষ্ণতা দিতে ঢাকার গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন এবং গাজীপুরের হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পাঠানো কম্বল বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ভাবনা (সমাজ ও মানবিক বিকাশ)।

20/01/2026

আবেগ- ভালোবাসা- অর্থ- সম্ভাবনা

আশাই আমাদের জাগিয়ে রাখবে
আশাই আমাদের বাঁচিয়ে রাখবে
আশাই আমাদের পথ দেখাবে

- চন্দন কুমার লাহিড়ী, মিডিয়া অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং প্রশিক্ষক

কড়া পাঠশালার বার্ষিক খেলাধুলা কড়া পাঠশালার উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক বার্ষিক খেলাধুলা। ১৭ জানুয়ারি শনিবার দিনব্যাপী ব...
18/01/2026

কড়া পাঠশালার বার্ষিক খেলাধুলা

কড়া পাঠশালার উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক বার্ষিক খেলাধুলা। ১৭ জানুয়ারি শনিবার দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে অংশ নেন কড়া পাঠশালা ও আশপাশের গ্রামের শিশুসহ সকল বয়সী আদিবাসী নারী-পুরুষ।
দিনাজপুর জেলার বিরল উপজেলায় ঝিনাইকুড়ি গ্রামে দেশের ক্ষুদ্রতম আদিবাসী জনগোষ্ঠী ‘কড়া’দের আবাসস্থল। স্বেচ্ছাসেবী সংস্থা ‘ভাবনা’ (সমজা ও মানবিক বিকাশ) পরিচালিত পাঠসহায়ক (প্রি-স্কুল) বিদ্যালয় ‘কড়া পাঠশালা’।
শনিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাবনার নির্বাহী পরিচালক মো. মুস্তাফিজুর রহমান রূপম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ভেটেরেনারি কর্মকর্তা ও ভাবনার উপদেষ্টা ড. আশিকা আকবর তৃষা, বিরল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজুল ইসলাম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সজিব কুমার রায়, কর আইনজীবী দুর্যোধন রায় দুর্জয়, ব্র্যাক ব্যাংক সেতাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম লিটন, গ্রামের মাহাতো (গ্রাম-প্রধান) যোগেন কড়া, সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রমথেশ শীল প্রমুখ।
দিনব্যাপী খেলাগুলোর মধ্যে ছিল বিস্কুট দৌড়, বুদ্ধি পরীক্ষা, বালিশ বদল, অংক দৌড়, চেয়ার চক্র, ফুলের নাম (এক মিনিট), সুই-সুতা দৌড়, ২০০ মিটার দৌড়, বেলুন ফাটানো, মোরগ লড়াই, পুকুর-পাড়, হাড়ি ভাঙা, মোরগ লড়াই (ছেলে/মেয়ে) প্রভৃতি। প্রতিটি খেলায় শিশুসহ সকল বয়সী আদিবাসী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Address

Sheikhpura (Matasagar), Sadar
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when VABNA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to VABNA:

Share