30/07/2026
"মাসিক নিয়ে ভয়
আমরা করবো জয়"
রাইজ আপ প্রকল্পের আওতায় ও দিনাজপুর ওয়াইডব্লিউসিএ'র আয়োজনে দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় "মাসিক স্বাস্থ্য ও অধিকার" বিষয়ক ক্যাম্পেইন। প্রোগামটি সঞ্চালনায় ছিলেন প্রোগ্ৰাম এসিস্ট্যান্ট কাকন আইরিন সেন।প্রথমেই দিনাজপুর ওয়াইডব্লিউসিএ'র রাইজ আপ প্রকল্পের মাষ্টার ট্রেইনারগণের পরিচালনায় "মেন্সট্রুয়াল হাইজিন" বিষয়ে একটি নাটিকা উপস্থাপন করা হয়। এরপর সকল শিক্ষার্থীদের নিয়ে একটি গ্ৰুপ ওয়ার্ক পরিচালনা করা হয়। উল্লেখ্য গোপনীয়তা রক্ষার্থে বিশেষ আয়োজন ছিলো "জিজ্ঞাসা কর্ণার ও খোলা চিঠি বাক্সের"। ক্যাম্পেইনে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ গোলাম আজম, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের 'ওয়ান স্টপ ক্রাইম সেল' এর প্রোগ্ৰাম অফিসার মোছাঃ সাবিহা বিনতে আনোয়ার, দিনাজপুর পৌরসভার স্যানিটারি ইন্সট্রাক্টর মোছাঃ মোমরেজ সুলতানা ও ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান ও দিনাজপুর ওয়াইডব্লিউসিএ'র সাধারণ সম্পাদক পপি ফ্লোরেন্স লাকড়া। দিনব্যাপী এই ক্যাম্পেইনের শেষার্ধে কিশোরী শিক্ষার্থীদের সচেতনার্থে স্যানিটারি ন্যাপকিন ও লিফলেট বিতরণ করা হয়।
সকল শিক্ষার্থী, উপস্থিত অতিথিবৃন্দ, রাইজ আপ প্রকল্পের মাষ্টার ট্রেইনারগণ(রিবিকা মৃধা দীপান্বিতা, লুসি লাকড়া লিপা, জয়া মণি , খ্রিষ্টীনা) ও এলুমনাই সদস্যদের সহযোগিতায় ক্যাম্পেনটি সফলভাবে আয়োজন করা হয়।