Amar Dinajpur-আমার দিনাজপুর

Amar Dinajpur-আমার দিনাজপুর A Freelancer

02/11/2025

সমস্যা: আমি লোগো ডিজাইন করতে পারি না
সমাধান: Looka.com

সমস্যা: ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ করতে চাই
সমাধান: Remove.bg

সমস্যা: আমি রঙের কম্বিনেশন ঠিক করতে পারি না
সমাধান: Coolors.co

সমস্যা: ফন্ট মিলাতে পারি না ডিজাইনে
সমাধান: Fontjoy.com

সমস্যা: আমি অটো ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে চাই
সমাধান: Brandmark.io

সমস্যা: ইলাস্ট্রেশন বানাতে পারি না
সমাধান: Illustroke.com

সমস্যা: UI আইডিয়া তৈরি করতে চাই
সমাধান: Uizard.io

সমস্যা: আমি প্রোডাক্ট মকআপ বানাতে চাই
সমাধান: Smartmockups.com

সমস্যা: রিয়েলিস্টিক ফটো এডিট করতে পারি না
সমাধান: Photoroom.com

Fontjoy helps designers choose the best font combinations. Mix and match different fonts for the perfect pairing.

দিনাজপুরে পারিবারিক কলহের জেরে ৬ মাসের গর্ভবতী স্ত্রীর পেটে লা-থি মেরে বাচ্চা ন-ষ্ট করেছে স্বামীঘটনাটি রবিবার (১৯ অক্টোব...
20/10/2025

দিনাজপুরে পারিবারিক কলহের জেরে ৬ মাসের গর্ভবতী স্ত্রীর পেটে লা-থি মেরে বাচ্চা ন-ষ্ট করেছে স্বামী

ঘটনাটি রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার জগন্নাথপুর শফিউদ্দিন পাড়ায় ঘটে। তাদের মাঝে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীর উপর ক্ষি-প্ত হয়ে গর্ভধারণ পেটে লা-থি মারে তার স্বামী, এতে গতকাল থেকে এখন পর্যন্ত রক্তক্ষরণ বন্ধ হয়নি, ভুক্তভোগী সেই নারী বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। অভিযুক্ত স্বামী শাহিন ইসলাম সুলতান আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানাযায়, বিয়ের দেড়বছরে একাধিক বার স্ত্রীর উপর বিভিন্নভাবে অমানবিক নি-র্যা-ত-ন চালায় স্বামীসহ তার পরিবার। এব্যাপারে গত ৬ মাস আগে একটি মামলাও করেন স্ত্রী।

15/10/2025

শিশুকে কোন চ্যানেল দেখতে দিচ্ছেন,🤷‍♀️
❌ ৭টি ক্ষতিকর ইউটিউব চ্যানেল (শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ)

চ্যানেল নাম ক্ষতিকর দিক উদাহরণ

১. ChuChu TV ❌
অতিরিক্ত রঙ, শব্দ ও দ্রুতগতির ফুটেজ 👉
শিশুদের অস্থির করে তোলে, মনোযোগের সমস্যা তৈরি করে শিশু ঘুমানোর সময় বারবার এই কার্টুন দেখতে চায়, মনোযোগ কমে।

২. Cocomelon❌
অত্যধিক repetitive ও overstimulating; 👉
শব্দ ও সংগীতের মাধ্যমে “screen addiction” হয়ে যয়, বাচ্চা রেগে যায় যদি Cocomelon বন্ধ করা হয়।

৩. Diana and Roma ❌
বাস্তব জীবনের বিলাসীতা, খেলনা, ঘোরাফেরা দেখিয়ে শিশুদের ভোগবাদী মানসিকতা শেখায়👉
শিশু খেলনার জন্য জেদ করে কারণ "Diana" সেটাই করছে

৪. Vlad and Niki❌
নাটকীয়, চিৎকার ও অস্বাভাবিক আচরণ শেখায় 👉
যা শিশুরা অনুকরণ করে শিশু ঘর ভাঙচুর করে বলে “Vlad does it!”

৫. Little Baby Bum ❌
গান ও কার্টুনের মধ্যে বাস্তবতা ও কল্পনার বিভাজন দুর্বল করে, শিশুর চিন্তাশক্তিতে নেতিবাচক প্রভাব ফেলে👉
শিশু সবসময় গানেই চিন্তা করে, বাস্তব কথা শুনতে চায় না

৬. Morphle❌
হিংসাত্মক ও অপ্রাসঙ্গিক রূপান্তর ও আচরণ শিশুদের মধ্যে হিংসা ও অলীক চিন্তা তৈরি করে👉
Morphle হয়ে মানুষকে ‘হারিয়ে দেওয়া’ মজার মনে করে

৭. Elsa and Spiderman Parody Videos ❌
সেক্সুয়াল সাবটেক্সট, হিংসাত্মক কনটেন্ট – এগুলো শিশুর চোখে ঝাঁকুনির মতো👉
Elsa-Spiderman ভিডিওতে অশালীন পোশাক ও সংলাপ থাকে

✅ ৭টি শিক্ষনীয় ও মেধা বিকাশমূলক ইউটিউব চ্যানেল (নিরাপদ ও উপকারী)

চ্যানেল নাম -ভালো দিক -উদাহরণ

১. Peep and the Big Wide World- বৈজ্ঞানিক চিন্তা ও অনুসন্ধান শেখায় 👉
শিশু পিপের মতো প্রশ্ন করে: “পানি কেন শুকায়?”

২. Blippi -রঙিন হলেও বাস্তব অভিজ্ঞতা শেখায় (যেমন: মিউজিয়াম, গাড়ি, কাজ) 👉
“Construction Vehicle” দেখিয়ে শেখায় কাজের প্রতি আগ্রহ

৩. Sesame Street -নৈতিক শিক্ষা, গঠনমূলক ভাষা, আবেগ নিয়ন্ত্রণ শেখায় 👉
“Elmo says: Sharing is caring” শিশু মনে রাখে

৪. Ms. Rachel (Songs for Littles) -
স্পিচ থেরাপি ও ভাষা শেখাতে সহায়ক, খোলামেলা ও আসল মানব মুখ ব্যবহার করে 👉
দেরিতে কথা বলা শিশুরা Ms. Rachel দেখে শব্দ শেখে

৫. Super Simple Songs -
স্লো, ক্লিয়ার এবং নির্দিষ্ট বয়স উপযোগী গান – শিশুর শব্দভাণ্ডার বাড়ে👉
“If You’re Happy and You Know It” গান শেখায় শরীরচর্চা ও শব্দ

৬. National Geographic Kids প্রাণীজগত, প্রকৃতি, পৃথিবী সম্পর্কে শেখায় “How bees make honey” দেখে শিশুর জিজ্ঞাসা বেড়ে যায়।

৭. SciShow Kids বিজ্ঞানভিত্তিক সহজ ব্যাখ্যা ও পর্যবেক্ষণ শেখায় “Why do leaves change color?” দেখে শিশু জানতে চায় প্রকৃতি নিয়ে।

🔍 সচেতনতা ও পরামর্শ:

YouTube Kids অ্যাপে Parent Control ব্যবহার করুন

প্রতি ভিডিওর বিষয়বস্তু আগে দেখে দিন

সময় সীমা দিন — দিনে সর্বোচ্চ ২০ মিনিট (২-৫ বছর বয়সে) প্রতিদিনেম ৬০ মিনিট।

শিশুর পাশে বসে ভিডিও দেখুন ও আলাপ করুন। এই পোস্টের প্রতিটা চ্যানেলের কার্টুন আমি ৫-৮মিনিট করে দেখে দেখে এই চ্যানেলগুলো সিলেক্ট করেছি। তাই বলছি, কি দেখতে দিচ্ছেন তা খুব গুরুত্বপূর্ণ। ゚ ゚

২০২৫ প্রায় শেষ! এখন সময় আরও বুদ্ধিমানের মতো কাজ করার, AI দিয়ে! 🔥1. ChatGPT.com – যেকোনো প্রশ্ন করুন2. Busuu.com – ইংরেজি...
15/10/2025

২০২৫ প্রায় শেষ! এখন সময় আরও বুদ্ধিমানের মতো কাজ করার, AI দিয়ে! 🔥

1. ChatGPT.com – যেকোনো প্রশ্ন করুন
2. Busuu.com – ইংরেজি শিখুন
3. Krea.ai – লোগো তৈরি করুন
4. ElevenLabs.io – নিজের ভয়েস ক্লোন করুন
5. Gamma.app – সুন্দর ডকুমেন্ট ডিজাইন করুন
6. Suno.ai – গান বানান
7. Runway.ml – ভিডিও এডিট করুন
8. Relume.io – ওয়েবসাইট ডিজাইন করুন
9. Descript.com – অডিও এডিট করুন
10. Fliki.ai – ভয়েসওভার দিন
11. Tome.app – প্রেজেন্টেশন বানান
12. Perplexity.ai – রিসার্চ করুন
13. PicWish.com – ছবি এডিট করুন
14. RecCloud.com – ভয়েস পরিবর্তন করুন
15. Pika.art – AI দিয়ে ভিডিও তৈরি কর

A conversational AI system that listens, learns, and challenges

29/09/2025
আমরা লজ্জিত।।পাকিস্তানি ট্রাভেল ব্লগার রফিক।।যিনি সৈয়দপুরে চিনি মসজিদকে নিয়ে একটি ব্লগ তৈরির কাজে এসেছিলেন।।ওনার ভাষ্য...
29/09/2025

আমরা লজ্জিত।।
পাকিস্তানি ট্রাভেল ব্লগার রফিক।।
যিনি সৈয়দপুরে চিনি মসজিদকে নিয়ে একটি ব্লগ তৈরির কাজে এসেছিলেন।।
ওনার ভাষ্য অনুযায়ী ছিলেন সৈয়দপুর বাস টার্মিনালের সামনে একটি হোটেলে।।।
সেখান থেকে ওনার টাকা চু রি হয়েছে।।
উনি বলেছেন আমি জানি রুমের দুইটি করে চাবি থাকে,, আমি যখন খাবারের জন্য নিচে এসেছিলাম তখন হয়তো তারা আমার রুমে ঢুকে টাকা চু রি করেছে।।।
তবুও তিনি বলেছেন সৈয়দপুরের সবাই অনেক ভালো,, দুই একজন এরকম থাকতেই পারে।।
ঝামেলা এড়াতে তিনি কোন আইনি পদক্ষেপ নেননি।।।

বিষয়টি তদন্ত সাপেক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইলো।।

বতমানে দেশের অবস্থা
28/09/2025

বতমানে দেশের অবস্থা

আমাদের দিনাজপুরের গর্ব Su Joy, শুভ কামনা রইলো। বাংলাদেশ অনুর্ধ ১৭ জাতীয় ফুটবল দলে সুযোগ পাওয়ায় অভিনন্দন।
25/09/2025

আমাদের দিনাজপুরের গর্ব Su Joy, শুভ কামনা রইলো।
বাংলাদেশ অনুর্ধ ১৭ জাতীয় ফুটবল দলে সুযোগ পাওয়ায় অভিনন্দন।

25/09/2025

দিন তিনেক আগে, সোশ্যাল মিডিয়ায় আসামের সংগীত শিল্পী জুবিন গার্গের মারা যাওয়ার খবর পড়লাম। এই নামের কাউকে চিনি বলে আমার মনে পড়লোনা। পরে খবরের বিস্তারিত পড়তে গিয়ে দেখি, উনি ২০০৬ সালে গ্যাংস্টার সিনেমার ”ইয়া আলী” গানের সেই বিখ্যাত শিল্পী। আমার খানিকটা মন খারাপ হলো। ব্যস এইটুকুই!

কিন্তু ফেসবুক এলগরিদম কঠিন জিনিস। এরপর স্ক্রল করলেই জুবিন গার্গ বিষয়ক নানা খবর নিউজফিডে আসতে শুরু করল। এর মধ্যে একটা ভিডিও দেখে আমি নড়েচড়ে বসলাম।

জিপ টাইপের একটা গাড়িতে করে জুবিনের মৃতদেহ এয়ারপোর্ট থেকে গুয়াহাটি শহরের দিকে নিয়ে আসা হচ্ছে। রাস্তার দুই ধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে! আর গাড়ির পেছনে পাগলের মত দৌড়াচ্ছে আরও কয়েক হাজার মানুষ!

এরপর গত তিন দিন ধরে আমি জুবিন গার্গকে নিয়ে পড়াশোনা করার চেষ্টা করলাম। তার দেয়া নানা সাক্ষাৎকার পড়লাম, বিভিন্ন অনুষ্ঠানে তার পারফম্যান্স দেখলাম! বোঝার চেষ্টা করলাম, একজন সংগীত শিল্পীর মৃ্ত্যুতে আসামের মানুষ এমন উন্মাদ হয়ে গেলো কি কারণে?

বিশেষ করে এমন এক সময়ে, যখন কেউ মারা গেলেও তাকে নিয়ে ট্রল হয়, মৃত ব্যক্তি আমার পছন্দের না হলে তার মৃত্যুর খবরের নিচে হাহা রিয়েক্ট পড়ে, মতাদর্শের বিপরীতে পোশাক পরলে মোরাল পুলিশিং করতে একবিন্দু পিছপা হইনা আমরা...

মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা জুবিনের মা ও বোন সংগীত শিল্পী ছিলেন। মা ইলি অসমীয়া ভাষার ঐতিহ্যবাহী লোকসংগীত শিল্পী ছিলেন, বোন জংকিও অসমীয়া গান পরিবেশন করতেন। দুজনেই আঞ্চলিকভাবে পরিচিত ছিলেন। ওইটুকুই...

ছোটবেলায় মায়ের কাছে গান শিখেছেন জুবিন। স্কুল-কলেজে গান গাইতেন। ২০ বছর বয়সে, ১৯৯২ সালে আসে তার প্রথম এ্যালবাম। এরপর গানের সাথেই লেগে ছিলেন। ২০০২ সালে সড়ক দূর্ঘটনায় বোনের মৃত্যুর পর, জুবিনের জীবন পাল্টে যায়। বিরহ এসে চিরস্থায়ী ভর করে তার কণ্ঠে...

এরপর, দিনে দিনে তার গানের সংখ্যা বেড়েছে! প্রায় ৪০টা ভাষায় অন্তত ৩৮ হাজার গান রেকর্ড করেছেন তিনি। গেয়েছেন সব বয়সী মানুষের জন্য গান।

২০০৬ সালে প্রথমবারের মত বলিউডে ব্রেকথ্রু পান। অনুরাগ বসুর গ্যাংস্টার সিনেমায় ”ইয়া আলী”র মত হিট গান ও পরে ফিল্ম ফেয়ারের জন্য মনোনীত হওয়ার পর, আর আসামে পড়ে থাকার কোনো কারণ ছিলনা। কিন্তু গানের জন্য সারা দুনিয়া চষে বেড়ালেও, মূলত: আসাম ছেড়ে কোথাও যেতে চান নাই জুবিন। বিভিন্ন স্টেজশোতে নিজেকে ”পাহাড়ের সন্তান” বলে পরিচয় দিতেন।

১০/১৫ বছর আগে কোলকাতার বাংলা সিনেমা যখন পুরনো ধাঁচ থেকে আধুনিক বাণিজ্য ও আর্ট ফিল্মের ঘরানায় বদলে যেতে শুরু করল, তখন জিৎ ও দেবের বিভিন্ন সিনেমায় একের পর হিট গান উপহার দিয়েছেন জুবিন। বিশেষ করে বিরহ ও বেদনার গানে জুবিন হয়ে উঠেন বিকল্পহীন!

কোলকাতায় তার অধিকাংশ গানের সংগীত পরিচালক ছিল জিৎ গাঙ্গুলি। আসাম থেকে রাতের শেষ ফ্লাইটে কোলকাতায় এসে গান রেকর্ডিং করে ভোরে আবার আসাম ফেরত যেতেন। জিৎ গাঙ্গুলি বিরক্তি প্রকাশ করলে উত্তরে নাকি বলতেন, ”এমন দরদ আর বেদনার গান রাত গভীর না হলে গাওয়া যায়, দাদা?” মূলত ওসব গানের মধ্য দিয়েই জুবিন কোলকাতার বাংলাভাষী মধ্যবিত্তের জীবনে ঢুকে পড়েন। ঘটনাটা এমন দাঁড়ায় যে, ভাসান থেকে গায়ে হলুদ, ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে ট্রাকের পেছনে সাউন্ড বক্স ঝুলিয়ে পাড়া দাপানো- জুবিনের গান ছাড়া অসম্ভব!

কিন্তু প্রশ্ন হলো, গানতো আরও অনেকেই গায়। জুবিনের চেয়ে ঢের ভালো শিল্পীও আছে। কিন্তু জুবিনকে কেনো মানুষ এত ভালবাসতো? তাও আবার এমন এক শিল্পী, যে কিনা গত ৫/৬ বছরে একটা হিট গান দিতে পারে নাই, মদ ছিল যার জীবনের সঙ্গী, মঞ্চে উঠে এলোমেলো গিটার বাজাতেন, যেকোনো সামাজিক ইস্যুতে রাজনীতিবিদদের এক হাত ‍নিতে ছাড়তেন না। এমনও দিন গেছে, মঞ্চে উঠে মদের তোড়ে আর গানই গাইতে পারেন নাই। ঘুমিয়ে পড়েছেন।

ভাবেন তো আমাদের দেশে হলে কি হতো? ঘাড় ধরে মঞ্চ থেকে নামিয়ে দিতো না? আয়োজকদের হাতে মার খাওয়ার কথাতো! এরকম খবরতো আমরা প্রায়ই পত্রিকায় পড়ি!

আসল ঘটনা হলো, শুরু থেকেই ”মানুষ-জুবিন” ”শিল্পী-জুবিন”কে ছাড়িয়ে গিয়েছিলেন।

জুবিন ছিলেন সমাজ সেবক। যখনই কোথাও কেউ বিপদে পড়তো, জুবিন সেখানে হাজির! কেউ তার সাথে হাত মিলাতে আসলে জুবিন তার দিকে হাসিমুখে বুক বাড়িয়ে দিতেন। রাজ্যের নানা জায়গায় ঘুরে ঘুরে গাছ লাগাতেন। বিজেপি সরকার যখন রাজ্যে নাগরিক সনদ (সিএএ/এনআরসি) বানানো শুরু করলো, জুবিন কাউকে তোয়াক্কা না করে সেটার বিরুদ্ধে কথা বলেছেন। করোনার সময় নিজের বাড়ি ছেড়ে দিয়ে ওটাকে ”কোয়ারেন্টাইন সেন্টার” বানিয়েছিলেন।

পশু-পাখির প্রতি তার ছিল গভীর প্রেম। তাই তার মৃত্যুর পর তার স্ত্রী যখন পালিত কুকুর চারটাকে নিয়ে গেল জুবিনকে শেষবারের মত দেখার জন্য, সেই কুকুরদের চোখে যে বিষাদ ঝরে পড়ল, সেই দৃশ্য দেখে বুকে মোচড় দিয়ে উঠে।

দুই দশকের বিবাহিত জীবনে নিজেদের কোনো সন্তান ছিল না, কিন্তু জুবিন ও তার স্ত্রী গরিমা ছিলেন ১৫ সন্তানের পিতা-মাতা। গণধর্ষণের শিকার মেয়েকে তুলে এনে আশ্রয় দিয়েছেন নিজের কাছে। বাড়িতে ঝি”র কাজ করা কাজলি নামের এক মেয়ে যখন প্রবল নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর সাথে লড়ছে, তখন জুবিন তাকে তুলে এনেছেন, আদালতে মামলা লড়েছেন, সেই মামলায় জিতেছেনও! সেই খবর বিদ্যুৎবেগে ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। ফলে সব জেনারেশনের মানুষের অন্দরমহলে জুবিন ঢুকে পড়েছেন। ”ক্যারিয়ারে চারটা গান কম হোক, চারটা স্টেজ শো কম না হয় হলো, কিন্তু জীবন থেকে চারটা ভালবাসার মুহুর্তকে ছেটে ফেলা যাবে না” - এই ছিল তার জীবনদর্শন!

এতিমদের ভরণপোষণ দিতেন। মুসলমান এতিম শিশুদের জন্য খুলেছিলেন মাদ্রাসা ও এতিমখানা, একটা ভিডিওতে দেখলাম, জুবিনের মৃত্যুর পর সেই এতিমখানার ছাত্র-শিক্ষকরা দাঁড়িয়ে তার গান গাইছে! রাস্তায় রাস্তায় তার ছবি টানিয়ে শোক পালন করছে সব ধর্মের মানুষ। মুসলমান ইমামের মোনাজাতে প্রদীপ জ্বালিয়ে বসে আছে প্রবল ধর্মবিশ্বাসী হিন্দু নারী! এক মুসলিম ছেলে জুবিনের ঢাউস সাইজের ছবির সামনে বসে কোরআন খতম দিচ্ছে…

জুবিনের একটা ডায়লগ খুব জনপ্রিয় ছিল। জনপ্রিয় শব্দটা আমি ইচ্ছা করেই ব্যবহার করলাম। ”আমার কোনো ধর্ম নাই, আমার কোনো জাত নাই। আমার কোনো ভগবান নাই। আমি মুক্ত। আমি কাঞ্চনজঙঘা।” বলেছিলেন, ”মৃত্যুর পর আমাকে পোড়াইয়ো না। ব্রক্ষ্মপুত্রে ভাসিয়ে দিও...”

তার মানে জুবিন নাস্তিক ছিলেন। মঞ্চে দাঁড়িয়ে এরকম একটা কথা বাংলাদেশের কেউ বললে তার কি অবস্থা হতো ভাবা যায়? আমার ২০১৩/১৪ সালের দিকে নাস্তিক ব্লগারদের মৃত্যুর কথা মনে পড়ে যাচ্ছে। এখনকার পরিস্থিতি নাইবা বললাম!

অথচ যেই মানুষটা ভরা মঞ্চে টির্শাট উপরে তুলে বলে, ”আমার কোনো পৈতে নাই”, মানুষ সেসবকে গায়েই মাখলোনা। আসাম কিন্তু ছোট একটা রাজ্য। গুয়াহাটিতে এখনো তথাকথিত নগরের ছোঁয়া লাগেনি! মানুষজন তত শিক্ষিতও না। অথচ সেই রাজ্যের প্রায় ”গেঁয়ো” ”অশিক্ষিত” লাখ-লাখ মানুষ একটা ধর্মহীন লোককে ভগবানের কাতারে বসিয়ে দিল!

আজ একটা ভিডিও দেখলাম, মহালয়ার প্রস্তুতি চলার কথা। দূর্গাপূজার উৎসব শুরু হয়ে যাওয়ার কথা এরমধ্যে। কিন্তু কোনো রাস্তায় একটা মানুষ নাই। স্কুল বন্ধ, অফিস আদালত বন্ধ হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য স্থবির। তিন দিনের রাস্ট্রীয় শোক চলছে! সুইগি, জামোটায় সব অর্ডার বন্ধ! ওখানকার মুখ্যমন্ত্রী বাকি সবার সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে জুবিনের গান গাইতেছে, আর চোখ মুছতেছে...

এক ঘরোয়া আড্ডায় জুবিন মজার ছলে বলেছিলেন, ”কেউ মরলে বোম্বে বন্ধ হয় না, চেন্নাই বন্ধ হয়না। কিন্তু আমি মরলে আসাম সাত দিনের জন্য বন্ধ হয়ে যাবে। কারণ আমি লিজেন্ড!” আসামবাসী যেনো জুবিনের কথাকে বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর।

মানুষ তার এক জীবনে টাকা-পয়সা-সোনাদানা-হীরে-জহরত কত কি জমায়! গত তিন দিনে আমার মনে হলো, জুবিন মানুষ জমাতে চেয়েছেন।

তাই তার যতগুলো ভিডিও আমি দেখলাম, দেখলাম যে, এই মানুষটার চোখে অসম্ভব প্রেম। যখনই কারো দিকে তাকান, সেই দৃষ্টি প্রেম আর আকুতিতে ভরা। একেবারে পিউর। ফলে ৫২ বছরের জীবনে আসামের মত এক ছোট শহরের শিল্পী এক’শ কোটি টাকার মালিক হয়েও, রাস্তার পাশের ঝুপড়িতে বাবু সেজে বসে ভাত খেতে পারতেন। পকেট থেকে টাকা বের করে সেখান থেকে গুণে গুণে কয়েকটা নোট পাশে বসে থাকা দরিদ্র মানুষটার হাতে গুঁজে দিয়ে বাকিটা আবার নিজের পকেটে রাখতেন। না, সেই দেয়ায় কোনো স্টারডম নাই, কোনো লোক দেখানো ভেল্কি নাই।

ফলে আসামের মানুষ এক সামান্য জনদরদি গায়কের ভেল্কিতে আটকে গেছে!

রবিন শর্মার একটা বইয়ের নাম, ”হু উইল ক্রাই, হোয়েন ইউ ডাই।” এটা আমার খুব প্রিয় একটা বই। গত তিনদিন ধরে এই বইটার কথা বারবার মনে পড়ছে।

নাহ! মৃত্যুর পর সবার জন্যই অনেক মানুষকে দলবেঁধে কাঁদতেই হবে, এমন কোনো কথা নেই। এটা ব্যক্তিগত চয়েজ!

কিন্তু এক অসমিয়া শিল্পীর মৃত্যুর পর যখন তার অন্ত্যোষ্টিক্রিয়ায় ১৭ লাখ মানুষ জড়ো হয়ে এক সাথে তার গান গায়, চিৎকার করে কাঁধে, তখন ছাই হয়ে বাতাসে লীন হতে থাকা শরীরের প্রতিটা ইঞ্চি কেমন বোধ করে, সেটা ভেবে শিহরিত না হয়ে উপায় কি?

Copied


゚viralシviralシfypシ゚viralシalシ

লিটন দাস টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন তিনি পেইনকিলার খেয়ে হলেও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে চান!🥹এখন টিম ম্যানেজমেন্...
25/09/2025

লিটন দাস টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন তিনি পেইনকিলার খেয়ে হলেও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে চান!🥹

এখন টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে লিটন কে আজ খেলাবে কি না। দেশের জন্য এই ভালোবাসা দেখলে গর্ভ হয়। dada love you ❤️

Address

Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amar Dinajpur-আমার দিনাজপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share