16/01/2026
আলহামদুলিল্লাহ
"উষ্ণতার পরশে পাশে দাড়াবো,শীতের কষ্টে স্নিগ্ধতা ছড়াবো"
সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের জন্য উষ্ণতার বার্তা নিয়ে Human Love Foundation (হিউম্যান লাভ ফাউন্ডেশন) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ২০২৬ সালের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম। একটানা ৬ষ্ঠ বছরের মতো এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
এই বছর দিনাজরের সদর উপজেলার চেরাডাঙ্গি মাঠে আশেপাশের ৫টি গ্রামের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের স্বেচ্ছাসেবীর একাংশ, সংগঠনটির উপদেষ্টা তরুণ ব্যবসায়ী আসিফ আলম এবং শীত বস্ত্র আয়োজনের আহ্বায়ক আবু সোয়াদ।
ইনশা-আল্লাহ, এই উষ্ণতা আগামীতেও পৌঁছে যাবে আরও অনেক অসহায় মানুষের কাছে।
আমাদের এই যাত্রায় দোয়া ও আর্থিক সহযোগিতা যারা করেছেন তাদের উসিলায় এই মহৎ উদ্যোগ কার্যক্রম সফল হয়েছে। তাই আপনাদের সকলের কাছে আমরা চির-কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতাই আমাদের শক্তি।
© Human Love Foundation